৫ মিনিটে খতিয়ান বের করার উপায় ২০২৬ – মোবাইল দিয়ে দাগ ও পোর্চার তথ্য ডাউনলোড করুন

৫ মিনিটে খতিয়ান বের করার উপায় (মোবাইল দিয়ে খুব সহজ পদ্ধতি)

৫ মিনিটে খতিয়ান বের করার উপায়
How To Download Land Porcha In West Bengal

প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। 2026 এ এসে দাঁড়িয়ে আপনি সারাক্ষণ একটি মোবাইল স্মার্টফোন দিয়ে ভিডিও দেখেন। গান শোনেন, এন্টারটেইনমেন্ট ভিডিও দেখেন, কমেডি দেখেন। অথচ একটা পোর্চা বা খতিয়ান বা দাগের তথ্য দেখার জন্য আপনি কম্পিউটার দোকানে চলে যান কিংবা আপনার কাছাকাছি কোন জানাশোনা কোন ব্যক্তিকে বলেন যে এই দাগের তথ্যটা একটু দেখে দিন, বা এই খতিয়ানের তথ্যটা আপনি একটু দেখে দিন অথচ আপনার মোবাইলে আছে আপনি চাইলে পারেন কিন্তু কখনো চেষ্টা করেন না। এটাই তো ভুল করেন একটু চেষ্টা করে দেখুন না 2026 এর দাড়িয়ে আপনি কেন পারবেন না। একদম খুব সহজে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে যেকোন দাগের তথ্য বা খতিয়ানের তথ্য খুব সহজে বের করে দেখতে পারবেন এবং তার PDF পেজটাও ডাউনলোড করতে পারবেন। আমি আশা করি অবশ্যই আপনি উপকৃত হবেন।

Step 1 : Download Mobile App

প্রিয় দর্শক বন্ধুরা আমি আমার মোবাইলের স্ক্রিনটি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সাজেস্ট করব যেহেতু আপনি কখনো অনলাইনে কোন রকম কিছু কাজ করেননি। আপনার জন্য সবচেয়ে ইজি এবং সহজ হলো অ্যাপ্লিকেশন বা অ্যাপ ডাউনলোড করা বা ইনস্টল করে সেখান থেকে কাজ করা। তো আপনারা কোথায় চলে আসবেন? আপনারা চলে আসবেন এই যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে কাজ করবেন বা খুলবেন। এখানে সার্চ করবেন ডবউবি ল্যান্ড টুলস। এই যে লেখাটি এসছে দেখুন ডবউবি ল্যান্ড টুলস। আপনারা এই লেখা সার্চ করবেন। তারপরে এখানে টাচ করবেন। তারপরে যে ইন্টারফেসটি এসেছে দেখুন অনেক রকম অপ্লিকেশন আসবে। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব এই যে অপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন WB Land Tools এমজি অপস সলিউশন।

App Link : CLICK HERE

How To Download Land Porcha In West Bengal
Download WB Land Tools App

তো এবং আইকনটি বা লোগোটি ভালো করে দেখুন। তারপরে এই অ্যাপটি ইন্স্টল করুন।
আচ্ছা ইন্স্টল হয়ে গেছে। এখন আমি ওপেন করবো। ওপেন বাটনে টাচ করব।

দেখুন ভিউয়ার্স বাংলার ভূমি লেখা আসছে। কিন্তু আপনারা প্লে স্টোরে সার্চ করবেন WB Land Tools।

অ্যাকাউন্ট তৈরি ও লগইন করার পদ্ধতি

এইবারে অপ্লিকেশনে যে ইন্টারফেসটি এসেছে এই ইন্টারফেসে অবশ্যই আপনাকে রেজিস্টার করতে হবে বা সাইন আপ করতে হবে বা একাউন্ট ক্রিয়েট করতে হবে অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানাতে হবে তবেই আপনি এই অ্যাপটি ইউজ করতে পারবেন। তো এইজন্য আপনাকে কি করতে হবে? ডানদিকে উপরের যে আইকনটি দেখতে পাচ্ছেন আমি মার্ক করেছি। আপনারা এইখানে টাচ করবেন।

আচ্ছা টাচ করার পরে দেখুন মোবাইল নম্বর পাসওয়ার্ড তারপরে এই যে ক্যাপচা কোড দিয়ে লগইন করলে কিন্তু লগিন হবে না তার আগে অবশ্যই আপনাকে এই ক্রেয়েট একাউন্ট করতে হবে মানে কি আপনাকে রেজিস্টার করতে হবে তবেই আপনি এই অ্যাপটিতে এই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবেন তো আমি শেখানোর পারপাসে একটি নতুন নাম্বার দিয়ে একাউন্ট ক্রিয়েট করছি। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নম্বর, গেট ওটিপি। অবশ্যই ওটিপি ছাড়া কিছু চলবে না। এখন অনেকটা অত্যন্ত সিকিওর হয়ে গিয়েছে। তো প্রথমেই আমি নাম দিচ্ছি। তো আমি শেখার জন্য জাস্ট এখানে নাম দিচ্ছি।

Read More : BDO Income Certificate বানান মোবাইল দিয়েই

আচ্ছা এখানে মোবাইল নম্বর দিয়েছি। একটি নতুন মোবাইল নম্বর যে নম্বরে রেজিস্টার নেই।
এবারে যে গেট ওটিপি অপশনটি লেখা আছে এইখানে আমি টাচ করবো।
চার অংকের বা চারটে সংখ্যার ওটিপি আসবে। ঠিক আছে? তো ওটিপি এসে গেছে।
তারপর ভেরিফাই ওটিপিতে টাচ করব।

How To Download Land Porcha In West Bengal
WB Land Tools Login Form

ওটিপি ভেরিফাইড সাকসেস। এইবারে আমাকে দেখুন পাসওয়ার্ড দিতে বলছে মানে আপনি আপনার সুবিধা মত একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন যাতে কেউ না কপি করতে পারে তো এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি আবার কনফার্ম করার জন্য সেম পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন আচ্ছা পাসওয়ার্ড দিলাম এইবারে এই যে রেজিস্টার অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে টাচ করতে হবে।

আচ্ছা আমার একাউন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আমি মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করব। অবশ্যই ওটিপি আসবে। ওটিপি ছাড়া কিন্তু ঘোড়া দৌড়াবে না। মানে কিছুই হবে না। চার অংকের ওটিপি এসেছে।

তারপরে সাবমিট করতে হবে।

সাবমিট হয়ে গিয়েছে।

জেলা, ব্লক ও মৌজা সিলেক্ট করার নিয়ম

এইবারে দেখুন আচ্ছা ইংলিশ আছে, বাংলা আছে, হিন্দি আছে। আপনি কোন ভাষাতে দেখতে চান? তো আমি বাংলা অপশনটি এখানে রেখেছি।

আচ্ছা তারপরে যে ডিস্ট্রিক্ট লেখাটি রয়েছে এবং এই যে ঘর রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে আমাদের রাজ্যের সমস্ত ডিস্ট্রিকের নাম চলে আসবে। আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা বেছে নেবেন।

আচ্ছা তারপরে ব্লক এসছে দেখুন। তো এই ব্লকে ঘরে টাচ করলে আপনার District এর মধ্যে যতগুলো ব্লক আছে সমস্ত ব্লকের নাম চলে আসবে এবং প্রত্যেকটি ব্লকের যে কোড রয়েছে ব্যাকেটে কোডগুলোর নম্বরও থাকবে। তো এখানে আপনি আপনার Block Select করবেন।

এরপরে যে মৌজাটি আছে মৌজা এই ঘরে আপনি সিলেক্ট করলে ওই ব্লকের অন্তর্গত যতগুলো মৌজার রয়েছে প্রত্যেকটি মৌজার নাম লিস্ট ধরে চলে আসবে। এরপর এখানে আপনার মৌজার পাশাপাশি রয়েছে দেখুন এই ব্যাকেটে জেল নম্বর রয়েছে। তো এখানে যতগুলো মৌজা রয়েছে সমস্ত মৌজার নাম এবং তাদের জেল নম্বরগুলো পাশাপাশি এসে গেছে।

প্লট (দাগ) বা খতিয়ান তথ্য দেখার পদ্ধতি

এবারে যে ইন্টারফেসটি এসেছে এই ইন্টারফেসটি একটু দেখুন যে এখানে ক্ষতিয়ান টাইপ খতিয়ান টাইপ তিন রকম রয়েছে। একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে লিজ, আরেকটা হচ্ছে এফ এসটিডি।

তো আমরা বেশি কিছু বুঝতে যাবো না। জাস্ট আমরা নরমালে এটা যেমনটা রয়েছে তেমনটাই রাখবেন। কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ এইখানে আপনারা আপনাদের যেটা প্রয়োজন অনুযায়ী সেটা চেঞ্জ করবেন। যেমন আপনি যদি খতিয়ান দেখতে চান তাহলে এটা যেমনটা আছে ঠিক তেমনটাই রাখবেন। চেঞ্জ করার দরকার নেই। কিন্তু আপনি যদি মনে করেন আপনি প্লট ইনফরমেশন দেখতে চান মানে দাগের তথ্য দেখতে চান তখন এই খতিয়ানটাকে চেঞ্জ করে এইখানে টাচ করবেন। প্লট ম্যাপ। তো প্লট ম্যাপে টাচ করলে আপনারা তারপরে দাগের নম্বরটি আপনারা দেবেন। তো এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লট বা দাগের তথ্য। তো সেই জন্য প্লট বা দাগের তথ্যতে টাচ করছি।

এইখানে আরেকটা বিষয় বোঝার আছে। দেখুন এখানে দুটি ঘর রয়েছে। প্লট নম্বার দেওয়ার। এই একটি ঘর এই একটি ঘর। তাহলে আপনি কোন ঘরে দাগের নম্বরটি দেবেন? অবশ্যই প্রথম ঘরে দাগের নম্বরটি দেবেন। যদি দাগটি মানে প্লটটি যদি বাটা হয়ে থাকে তাহলে অবশ্যই বাটা মানে কি? উপর নিচে নাম্বার হবে। তাহলে উপরের নাম্বারটি প্রথমে দেবেন। নিচের নাম্বারটি শেষ ঘরে দেবেন। তো এইখানে আমি একটি আন্দাজ মত দাগের নম্বর দেব।

তারপরে দাগ নম্বরটি দিলাম। এইবারে সাবমিট বাটনে আমি টাচ করবো।

দেখুন ভিউয়ার্স দাগের তথ্যটি চলে এসছে। জেলার নাম, ব্লকের নাম, মৌজার নাম, আপনার এই যে দাগ নম্বর, শ্রেণী কি? শ্রেণী আছে পুকুর, জমির মোট পরিমাণ 0.08 এটা এ করে আছে। তার মানে আপনি যদি এটাকে কনভার্ট করতে চান শতক বা ডেসিমেলে তাহলে এটা আট শতক।

তারপর ভিউয়ার্স দেখুন এই খতিয়ান রায়তের নাম স্বামীর নাম আপনার এখানে অংশ আছে অংশের পরিমাণ দখলদার মন্তব্য যেমনটা আপনারা অফিস থেকে কপি তোলেন ঠিক সবগুলো এখানে আছে।

PDF ডাউনলোড করার সম্পূর্ণ পদ্ধতি

মোটামুটি এই পর্যন্ত আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম দেখাতে পারলাম যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলে যেকোন দাগের তথ্য বা খতিয়ানের তথ্য বা পোর্চার ইনফরমেশন খুব খুব সহজে দেখতে পারবেন। এখন আরেকটি বিষয় যেটা অনেকেই জানতে চান যে এটাকে আমি পিডিএফ আকারে কিভাবে ডাউনলোড করব যাতে যেকোন কম্পিউটার দোকানে গিয়ে আমি প্রিন্ট আউট করতে পারব। সেইজন্য এইখানে নিচের ডানদিকে দেখুন একটি অপশন দিয়েছে।

এখন এটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি চাইলে এটা শেয়ার করতে পারেন।
ড্রাইভ থেকে অন করছি।

Read More : যুব সাথি প্রকল্প ফর্ম ফিলাপ করার পদ্ধতি

তো বন্ধুরা আপনাদের সামনে আলোচনা করলাম যে কিভাবে আপনি আপনার মোবাইল থেকে 2026 এ এসে আর অন্যান্য কম্পিউটার দোকানে ছোটাছুটি না করে। আপনি আপনার মোবাইলে যেকোন দাগের তথ্য বা খতিয়ান বা পোর্চার ইনফরমেশন খুব সহজে বের করে দেখতে পারবেন এবং তার পিডিএফ আকারেও বের করতে পারবেন। ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট আউটও করতে পারবেন।

আজকের এই তথ্যটি সম্পূর্ণ একদম নতুনদের জন্য। যারা এর আগে কখনো দাগের ইনফরমেশন অনলাইনে দেখেনি তাদের জন্য।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

FAQ Section

1) মোবাইল দিয়ে কি সত্যিই খতিয়ান দেখা যায়?
➥ হ্যাঁ, সঠিক অ্যাপ ব্যবহার করলে মোবাইল থেকেই খতিয়ান ও দাগের তথ্য দেখা যায়।

2) কোন অ্যাপটি ব্যবহার করতে হবে?
➥ Play Store থেকে WB Land Tools সার্চ করে সঠিক অ্যাপ ইনস্টল করতে হবে।

3) অ্যাপ ব্যবহার করতে কি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক?
➥ হ্যাঁ, প্রথমে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে।

4) OTP না দিলে কি লগইন করা যাবে?
➥ না, OTP ভেরিফিকেশন ছাড়া লগইন সম্ভব নয়।

5) দাগের তথ্য দেখতে কী নির্বাচন করতে হবে?
➥ খতিয়ান টাইপ থেকে “Plot Map” সিলেক্ট করতে হবে।

6) বাটা দাগ হলে কীভাবে নম্বর লিখবো?
➥ উপরের নম্বর প্রথম ঘরে এবং নিচের নম্বর দ্বিতীয় ঘরে লিখতে হবে।

7) খতিয়ান দেখতে কোন অপশন রাখবো?
➥ Normal অপশন যেমন আছে তেমনই রাখতে হবে।

8) জমির পরিমাণ 0.08 এ দেখালে কত শতক?
➥ 0.08 এ মানে ৮ শতক।

9) PDF ডাউনলোড করা যায় কি?
➥ হ্যাঁ, নিচের ডানদিকে থাকা PDF আইকনে টাচ করে ডাউনলোড করা যায়।

10) ডাউনলোড করা PDF কি প্রিন্ট করা যাবে?
➥ হ্যাঁ, ডাউনলোড করার পর সহজেই প্রিন্ট আউট নেওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top