ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প ২০২৬ | জমি ছাড়াও পাবেন ₹৪০০০ | Krishak Bandhu

ভুমিহীন প্রকল্পের ফর্ম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিহীন কৃষকদের জন্য কৃষক বন্ধুর ব্যবস্থা করেছে। ফর্মটা এই যে নিচে দেখতে পাচ্ছেন। আজ পুরোটাই দেখাবো যে কিভাবে ফর্মটা পূরণ করতে হবে। কোন অংশ যদি একটুও মানে বাকি থাকে তাহলে কিন্তু এই যে 4000 টাকা দেওয়ার একটা ঘোষণা করেছে সেখান থেকে কিন্তু বঞ্চিত হবেন। একেবারে চেকলিস্ট রয়েছে কি কি ডকুমেন্টস লাগবে। সমস্ত কিছু A to Z দেখাবো। তো চল এখন দেখে নিচ্ছি কিভাবে ফর্মটা পূরণ করব। এরপর দেখাবো যে কি কি ডকুমেন্টস লাগবে কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না এই যে বিষয়গুলো রয়েছে এই যে কারা আবেদন করতে পারবে না এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে কারণ অনেকেই কিন্তু এবারে আবেদন করবে অনেকের আবেদনগুলো গ্রহণ করা হবে না কি কারণে গ্রহণ করা হবে না সেটা কিন্তু ফর্মেই বলা রয়েছে ফর্মে কি বলা রয়েছে সেটাও আপনাদের আমি জানাবো তো চলুন আগে ফর্মটা পূরণ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একেবারে হাতে কলমে কিন্তু দেখাবো।

ভূমিহীন প্রকল্পের আবেদন ফর্ম PDF Download : Click Here

ব্যক্তিগত তথ্য (Personal Details)

দেখো প্রথমেই বলা হয়েছে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প পার্সোনাল ডিটেইলস ব্যক্তিগত তথ্য প্রথমে নাম দেখো প্রথমেই বলা হয়েছে ইন ক্যাপিটাল লেটার মানে বড় হাতে লেটারে লিখতে হবে। পুরো ফর্মটা ইংলিশে পূরণ করবে। প্রথমে নামটা চলে গেল। এরপর ভিলেজ গ্রাম পঞ্চায়েত। ভিলেজের জায়গায় গ্রামের নাম এরপর গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস। সবগুলো স্পষ্ট এখানে প্রত্যেকটার পাশে কিন্তু বাংলাতে বলা রয়েছে। এরপর রয়েছে ব্লক, পুলিশ স্টেশন অর্থাৎ থানাটা, ডিস্ট্রিক্ট, পিনকোড। এগুলো ডকুমেন্টস আপনারা পেয়ে যাবেন।

এরপর ফাদারস অথবা হাসবেন্ড নেম। বাবা অথবা স্বামীর নাম। যারা মহিলারা আবেদন করবেন যদি স্বামীর নাম দিতে চান অর্থাৎ আপনার সমস্ত ডকুমেন্টসের স্বামীর নাম রয়েছে সেক্ষেত্রে আপনি স্বামীর নাম দিতে পারেন এবং যদি কোন অবিবাহিত মহিলা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পিতার নাম দিতে পারেন এবং পুরুষরা তো পিতার নামই দেবে এরপর এখানে ডেট অফ বার্থ ডিডি এমএম ওই ফরম্যাটে রয়েছে।

এরপর দেখুন এই যে বিষয়টি স্পষ্ট কিন্তু এখানে বলা রয়েছে বয়সটা সেটা কি 14 2026 এর অনুযায়ী দেখ এখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে এটা কিন্তু 2026 না 04 2026 অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখে হিসেবে আপনার কি বয়সটা হবে সেই বয়সটা কিন্তু এখানে লিখতে হবে। 30 বছর, 31 বছর, 22 বছর বয়স যে বয়সটা হবে সেই বয়সটা এখানে কিন্তু লিখতে হবে।

Gender, Caste & Mobile Number

এরপর এখানে মেল অথবা ফিমেল এরপরে রয়েছে আদার্স। আপনার যে জেন্ডারটা হবে সেই জেন্ডারটা লিখতে হবে এবং তার পাশেই রয়েছে কাস্ট। এসসি, এসটি, ওবিসি যেটা হবে সেটার উপরে আপনি টিক দিয়ে দেবেন। নিচে দেখুন প্রত্যেকটা ঘরের নিচে কিন্তু একটি করে টিক দেওয়ার জায়গা রয়েছে।

এরপর বলা রয়েছে মোবাইল নম্বর ব্যাংক একাউন্টের সাথে যুক্ত। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার ব্যাংকের একাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে কিন্তু আপনাকে বসাতে হবে। দেখুন 10 টি ঘর কিন্তু রয়েছে। 10 সংখ্যার আপনার মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন।

Read More : যুব সাথি প্রকল্প ফর্ম ফিলাপ করার পদ্ধতি

আধার ও ভোটার কার্ড সংক্রান্ত তথ্য

তারপরে রয়েছে আধার কার্ড। আধার কার্ডের নম্বর এটা কিন্তু আবশ্যিক। দেখুন এখানে ম্যান্ডেটরি দেওয়া রয়েছে। অর্থাৎ আধার কার্ড নম্বরটা আপনাকে দিতেই হবে। এরপরে রয়েছে ভোটার কার্ড নম্বর। এটা কিন্তু অপশনাল। অর্থাৎ ভোটার কার্ড নম্বর দিলেও হবে না দিলেও হবে। কিন্তু আধার কার্ড নম্বরটা কিন্তু আবশ্যিক। এখানে আপনার আধার কার্ড নম্বরটা দিয়ে দিলেন এবং তার নিচেই রয়েছে ইপিক। অর্থাৎ ভোটার কার্ড নম্বর। এখানে কিন্তু ভোটার কার্ড নম্বর। যদি থাকে দেবেন যদি না থাকে সেক্ষেত্রে এটা দেবেন না।

ব্যাংক অ্যাকাউন্টের তথ্য

এরপর চলে আসলাম ব্যাংক একাউন্ট ডিটেলস অর্থাৎ ব্যাংকের তথ্য নেম এসপার ব্যাংক একাউন্ট অর্থাৎ আপনার ব্যাংকে কি নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে লিখতে হবে এরপর ব্যাংকের একাউন্টের নম্বর এখানে ব্যাংকের একাউন্টের পুরো একাউন্ট নম্বরটা দিয়ে দেবেন এটা ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন এরপর এখানে আইএফসি কোডটা 11 সংখ্যার আইএফসি কোড হবে আপনার ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন এরপর বলা রয়েছে ব্যাংকের নাম আপনার স্টেট ব্যাংক নাকি আপনার রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যে ব্যাংকটা হবে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে আপনি লিখে দেবেন এরপর ব্রাঞ্চের নাম সেটা আপনার ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন তার নিচে রয়েছে একাউন্ট টাইপ অর্থাৎ আপনার সেভিং এককাউন্ট নাকি কারেন্ট এককাউন্ট যদি সেভিং এককাউন্ট হয় সেক্ষেত্রে এই ঘরে টিক দিয়ে দেবেন যদি কারেন্ট এককাউন্ট হয় তাহলে এই ঘরে টিক দিয়ে দেবেন।

এরপরে রয়েছে এটাস ব্যাংক ডকুমেন্ট সংযুক্তি নতি অর্থাৎ আপনার ব্যাংকের যে এখানে তথ্যগুলো দিলেন সেটার কি আপনি প্রমাণ দিচ্ছেন ফটো সহ ব্যাংকের পাস বই অর্থাৎ আপনার ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্সটা যদি আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরে টিক দিয়ে দেবেন এবং যদি আপনার পাসবুক না থাকে চেক থাকে বাতিল চেক সেক্ষেত্রে আপনি কিন্তু ক্যান্সেল চেকটা দিতে পারেন এখানে ক্যান্সেল চেক রয়েছে এটার উপর টিক দিয়ে দিলেন শেষ।

নমিনি সংক্রান্ত তথ্য (Nominee)

এরপরে রয়েছে মনোনীত ব্যক্তি তথ্য অর্থাৎ আপনার নমিনির বিষয়টা এখানে কিন্তু আপনাকে নমিনি একজন রাখতে হবে এখানে নমিনির নামটা দিয়ে দিলেন আপনার ছেলে অথবা মেয়েকে আপনি রাখতে পারেন এরপর বলা রয়েছে রিলেশন উইথ এপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীর সাথে নমিনির কি সম্পর্ক যদি ফাদার হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ফাদার লিখে দিলেন যদি মাদার হয়ে থাকে মাদার যদি আপনার পুত্র হয়ে থাকে অর্থাৎ আপনার সন সেক্ষেত্রে এখানে সন লিখে দিলেন।

এরপরে রয়েছে নমিনিস ফাদার অথবা হাসবেন্ড নেম। এখানে যার আপনি নামটা দিলেন অর্থাৎ নমিনির তার বাবা অথবা স্বামীর নাম কিন্তু এখানে দিতে হবে। এরপর রয়েছে ডেট অফ বার্থ। নমিনির যে নামটা আপনি দিলেন সেই নমিনির কিন্তু এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। এরপর এখানে এটাও কিন্তু ডিডিএমএম ওয়াই ফরম্যাটে রয়েছে। নমিনির এখানে বয়সটা দিলেন। এটাও কিন্তু 04 2026 অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখ হিসেবে কিন্তু আপনাকে দিতে হবে। এরপর নমিনির অভিভাবকের নাম। যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে এখানে কিন্তু নমিনির অভিভাবকের নাম দিতে হবে। যদি 18 বছরের উপরে হয়ে থাকে নমিনি সেক্ষেত্রে এখানে অভিভাবকের নাম দেবেন না।

ঘোষণা

এখানে কিন্তু আপনি একটা ডিক্লারেশন দিচ্ছেন আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোন জায়গায় ভূমিহীন ক্ষেত মজুর হিসেবে আর্থিক সহায়তা প্রকল্পের নতিভুক্ত করিনি অর্থাৎ আপনি ঘোষণা দিচ্ছেন যে আপনি অন্য কোথাও আবেদন করেননি এখানে কিন্তু আপনার সিগনেচার দিতে হবে দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেন্ট সিগনেচার অথবা টিপছাপ যদি আবেদনকারী সই করতে না পারে তাহলে টিপছাপ দিয়ে দেবে।

সংযোজনী ও গুরুত্বপূর্ণ ঘোষণা

দু নম্বর পেজে রয়েছে সংযোজনী ওয়ান। এখানে আপনি ঘোষণা করছেন যে আপনার চাষযোগ্য জমি নেই এবং আপনি অন্যের জমিতে ক্ষেত মজুর হিসেবে কাজ করেন। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা রয়েছে — যদি আপনি আগে থেকেই কৃষকবন্ধু, লক্ষীর ভান্ডার অথবা অন্য কোনো ভাতা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।

আধার সম্মতি (Aadhaar Consent)

এখানে আপনি সম্মতি দিচ্ছেন যে আপনার আধারের তথ্য প্রকল্পের কাজে ব্যবহার করা যাবে। এখানে আধার নম্বর, আধারের সাথে যুক্ত মোবাইল নম্বর এবং ভোটার কার্ড নম্বর (যদি থাকে) দিতে হবে। নিজ স্বাক্ষরিত আধার ও ভোটার কার্ডের কপি জমা দিতে হবে।

চেকলিস্ট (শেষ পেজ/জরুরি নথিপত্র)

শেষ পেজে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ চেকলিস্ট। এখানে টিক দিতে হবে—

  • ভোটার কার্ড

  • আধার কার্ড

  • ব্যাংক পাসবুকের কপি

  • সেলফ ডিক্লারেশন

  • আধার কনসেন্ট

  • পাসপোর্ট সাইজ ছবি

এখানে আবেদন পত্র গ্রহণকারী অফিসারের সই থাকবে। আবেদনকারী এখানে সই করবেন না।

বছরে 4000 টাকা দেওয়া হবে দুটি কিস্তিতে একটি রবি মৌসুমের শুরুতে এবং আরেকটা খরিফ মৌসুমের শুরুতে যেরকম করে কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা দেওয়া হয় সেইভাবেই কিন্তু সুবিধাটা প্রদান করা হবে। আবেদন চলবে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত নিকটবর্তী ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করতে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন wbformhelp.in এবং সবার সাথে শেয়ার করুন যাতে প্রকৃত উপভোক্তারা সুবিধা পেতে পারেন।

Read More : বাড়িতে বসে মোবাইল দিয়ে আধার কার্ড-এর সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করুন

FAQ (Frequently Asked Questions)

1. ভূমিহীন ক্ষেতমজুর কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন?

➤ যারা নিজস্ব চাষযোগ্য জমি নেই এবং অন্যের জমিতে ক্ষেতমজুর হিসেবে কাজ করেন, তারাই আবেদন করতে পারবেন।

2. বছরে কত টাকা দেওয়া হবে?

➤ বছরে মোট ₹৪০০০ টাকা দেওয়া হবে, দুটি কিস্তিতে ₹২০০০ করে।

3. টাকা কবে কবে দেওয়া হবে?

➤ একটি কিস্তি রবি মৌসুমের শুরুতে এবং আরেকটি কিস্তি খরিফ মৌসুমের শুরুতে দেওয়া হবে।

4. কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না?

➤ যারা আগে থেকেই কৃষকবন্ধু, লক্ষ্মীর ভান্ডার বা অন্য কোনো ভাতা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা এই প্রকল্পের টাকা পাবেন না।

5. আধার কার্ড কি বাধ্যতামূলক?

➤ হ্যাঁ, আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক। আধারের সাথে মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে।

6. ভোটার কার্ড দেওয়া কি জরুরি?

➤ না, ভোটার কার্ড নম্বর দেওয়া অপশনাল। তবে কপি জমা দিলে ভালো।

7. কোন কোন ডকুমেন্ট লাগবে?

➤ আধার কার্ড, ভোটার কার্ড (যদি থাকে), ব্যাংক পাসবুকের কপি এবং পাসপোর্ট সাইজ ছবি লাগবে।

8. ব্যাংক অ্যাকাউন্ট কেমন হতে হবে?

➤ ব্যাংক অ্যাকাউন্ট আবেদনকারীর নিজের নামে হতে হবে এবং মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে।

9. আবেদন কোথায় জমা করতে হবে?

➤ নির্ধারিত সরকারি ক্যাম্পে গিয়ে ফর্ম পূরণ করে জমা করতে হবে।

10. আবেদন বাতিল হওয়ার প্রধান কারণ কী?

➤ ভুল তথ্য দেওয়া, অন্য প্রকল্পের সুবিধা গ্রহণ করা, বা ডকুমেন্ট অসম্পূর্ণ থাকলে আবেদন বাতিল হতে পারে।

16 thoughts on “ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প ২০২৬ | জমি ছাড়াও পাবেন ₹৪০০০ | Krishak Bandhu”

  1. Pingback: PAN Card Apply Online 2026 NSDL | নতুন PAN Card করার সম্পূর্ণ গাইড - WB Form Help

  2. Pingback: Aadhar Card Mobile Number Link - WB Form Help

  3. eso hoche banglar manushke hate lonthon dhoranor kaj….meye m,anush hater kaj neii tai banglar manushke nijer dogai rekhe ghorachoo oshikhuit murkho

  4. Pingback: BDO Income Certificate Online Apply 2026 West Bengal – e-District থেকে ১ দিনে ইনকাম সার্টিফিকেট আবেদন ও ডাউনলোড গাইড - WB Form Help

  5. Pingback: ই-শ্রম কার্ডে বড় সুখবর - ইশ্রম কার্ডে মাসে 1000 টাকা ভাতা! কারা পাবেন ও কিভাবে আবেদন করবেন?

  6. ভূমি হিন ফ্রম এ যে ফ্রম টা জমা নিচ্ছে সে নিজের সহি ও স্টাম্প মারে নি তাতে কি কোনো অসুবিধা হবে

    1. ভূমিহীন ফর্ম জমা নেওয়ার সময় যিনি গ্রহণ করেছেন, তিনি নিজের সই ও স্ট্যাম্প মারেননি—এটা কিছু ক্ষেত্রে সমস্যা করতে পারে, আবার কিছু ক্ষেত্রে নাও করতে পারে। নিচে পরিষ্কার করে বলছি।
      ১। যদি ফর্ম জমা দেওয়ার কোনো রিসিভ কপি (Acknowledgement Copy) আপনার কাছে না থাকে তাহলে সমস্যা হতে পারে।
      ২। যদি ফর্ম অনলাইনে এন্ট্রি করে থাকে তাহলে কোনো অসুবিধা নেই।
      ৩। যদি আপনার কাছে রিসিভ নম্বর / অ্যাপ্লিকেশন নম্বর থাকে তাহলে কোনো প্রকার সমস্যা হবে না।

    1. অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো শেষ তারিখ এখনো জানানো হয়নি। তবে official কোনো প্রকার update আসলেই আমাদের ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

  7. Pingback: DBT যাদের করা নেই, তারা পাবেন না যুবসাথির টাকা, কৃষকবন্ধুর টাকা

  8. Pingback: Pan Card এর ID বানিয়ে ইনকাম - মাত্র ৩০ মিনিটে প্যান কার্ড! কাস্টমারকে দিন ইনস্ট্যান্ট সার্ভিস আর করুন মো

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top