এবার ৪০০০ টাকা পাবেন PM Kisan এ | pm kisan|pm kisan 22th installment date 2026|pm kisan new update

Pradhan Mantri Kisan Samman Nidhi (পিএম কিসান) প্রকল্প কী?

PM Kisan 22nd Installment 2026 update, 2000 taka and 4000 taka payment news for farmers
PM KISAN 2026

নমস্কার, বন্ধুরা। এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। পিএম কিসান প্রকল্পের 22 নম্বর কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলের মাধ্যমে। এবার অনেক কৃষকরা পাবে 2000 টাকার পরিবর্তে 4000 টাকা করে। তো কোন কৃষকরা পাবে, সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার জন্য অনুরোধ রইল। আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে এবার দেখে নেওয়া যাক, কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। পিএম কিসান 22 নম্বর কিস্তি। পিএম কিসান প্রকল্পের 22 তম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলো। 23শে ফেব্রুয়ারি 2026, দেশের কৃষকদের চাষবাসের কাজে আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যেই কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কৃষান সম্মাননিধি যোজনা। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই প্রকল্পের পথ চলা শুরু হয়। মূলত দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে চাষের সময় যে আর্থিক চাপ তৈরি হয়, তা কিছুটা হলেও লাঘব করাই এই যোজনার প্রধান উদ্দেশ্য।

বছরে কত টাকা ও কীভাবে প্রদান করা হয়

এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট 6000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। তবে এই অর্থ একসাথে দেওয়া হয় না। অর্থাৎ, বছরে তিনটি সমান কিস্তিতে, প্রতি কিস্তিতে 2000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠানো হয়। সম্পূর্ণ অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতির মাধ্যমে দেওয়া হয়।

PM Kisan 22nd Installment 2026 update, 2000 taka and 4000 taka payment news for farmers
PM KISAN 2026

কিস্তি দেওয়ার নির্ধারিত সময়সূচি

পিএম কিসান প্রকল্পের কিস্তি দেওয়ার সময়সূচিও রয়েছে। সাধারণভাবে প্রথম কিস্তি টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। দ্বিতীয় কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে। আর তৃতীয় ও শেষ কিস্তি টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে।

২০ ও ২১ নম্বর কিস্তির আপডেট

2025 সালে কৃষকদের একাউন্টে 20 নম্বর কিস্তির টাকা জমা হয়েছে। এরপর 21 নম্বর কিস্তি ব্যাংকে পৌঁছায় 19শে নভেম্বর। অর্থাৎ চলতি অর্থবর্ষে ইতিমধ্যে দুইটি কিস্তির টাকা কৃষকরা পেয়ে গেছেন।

২২ নম্বর কিস্তি কবে আসতে পারে?

এখন স্বাভাবিকভাবে কৃষকদের মনে একটাই প্রশ্ন। পিএম কিসানের 22 নম্বর কিস্তির 2000 টাকা ব্যাংকে কবে ঢুকবে? সরকার এখনো পর্যন্ত 22 নম্বর কিস্তির নির্দিষ্ট কোন তারিখ অফিশিয়ালি ভাবে ঘোষণা করেনি। তবে একাধিক বড় মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফেব্রুয়ারি মাসেই এই কিস্তির টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায়, 13 তম কিস্তি দেওয়া হয়েছিল 27শে ফেব্রুয়ারি, 16 তম কিস্তি 28শে ফেব্রুয়ারি এবং 19 তম কিস্তি দেওয়া হয়েছিল 24শে ফেব্রুয়ারি। সে ধারা অনুসরণ করলে ধারণা করা হচ্ছে, 2026 সালের 28শে ফেব্রুয়ারির মধ্যে 22 নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে জমা হতে পারে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে, 28শে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু পিএম কিসান প্রকল্পের 22 নম্বর কিস্তির টাকা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। হাতে কিন্তু আর বেশি সময় নেই। খুব শীঘ্রই কিন্তু টাকা দেওয়ার তারিখও অফিশিয়ালি ভাবে ঘোষণা করা হবে।

স্ট্যাটাস চেক করার পদ্ধতি

আপনারা কিন্তু অবশ্যই পিএম কিসান প্রকল্পের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে কিন্তু নিজেদের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে, ল্যান্ড সিডিং এর ঘরে ইয়েস রয়েছে কিনা। আধার ব্যাংক একাউন্ট সিডিং স্ট্যাটাসের ঘরে ইয়েস রয়েছে কিনা এবং ই কেওয়াইসি স্ট্যাটাসেরর ঘরে ইয়েস রয়েছে কিনা। এগুলো ভালো করে আরো একবার দেখে নেবেন।

Related Post : ই-শ্রম কার্ডে বড় সুখবর – ইশ্রম কার্ডে মাসে 1000 টাকা ভাতা। কারা পাবেন ও কিভাবে আবেদন করবেন?

FTO Status “Yes” ও “No” এর অর্থ

অনেকের ক্ষেত্রে এফটিও প্রসেসের ঘরে কিন্তু No লেখা রয়েছে। মনে রাখবেন, যদি এখানে Yes লেখা থাকে, তাহলে কিন্তু টাকা পেতে আপনার কোন সমস্যা হবে না। আর যদি নো লেখা থাকে, তাহলে কিন্তু টাকা পেতে সমস্যা হবে।

কোন কৃষকরা ৪০০০ টাকা পাবেন?

আর যে সমস্ত কৃষকরা 21 নম্বর কিস্তির টাকা পাননি, তারা এই 22 নম্বর কিস্তি টাকার সাথে কিন্তু 21 নম্বর কিস্তির টাকা পেয়ে যাবেন বলে সূত্রের খবর, অর্থাৎ এই কৃষকরা পাবে কিন্তু ডবল টাকা, অর্থাৎ 2000 টাকা পরিবর্তে পাবে 4000 টাকা করে, তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট।

Read More : জমি নেই, জমি ছাড়াই কৃষক বন্ধুর টাকা পাবেন আপনিও

গুরুত্বপূর্ণ তথ্য

এরকম আরো নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে সর্বদা ভিজিট করুন আমাদের wbformhelp.in ওয়েবসাইটে।  এবং সকলের কাছে শেয়ার করে দিন এই আপডেটটি। ধন্যবাদ। ভালো থাকবেন – সুস্থ থাকবেন।

FAQ Section

1. পিএম কিসান প্রকল্প কী?

Pradhan Mantri Kisan Samman Nidhi হলো কেন্দ্র সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প, যার মাধ্যমে যোগ্য কৃষক পরিবারকে বছরে ৬০০০ টাকা দেওয়া হয়।

2. বছরে কত টাকা দেওয়া হয়?

বছরে মোট ৬০০০ টাকা দেওয়া হয়, যা ২০০০ টাকা করে তিনটি কিস্তিতে প্রদান করা হয়।

3. ২২ নম্বর কিস্তির টাকা কবে আসতে পারে?

সরকারি ঘোষণা এখনো হয়নি, তবে ফেব্রুয়ারি ২০২৬ মাসের শেষের দিকে টাকা আসার সম্ভাবনা রয়েছে।

4. কিস্তির টাকা কীভাবে দেওয়া হয়?

ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পদ্ধতির মাধ্যমে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়।

5. কারা ৪০০০ টাকা পেতে পারেন?

যেসব কৃষক ২১ নম্বর কিস্তির টাকা পাননি, তারা ২২ নম্বর কিস্তির সঙ্গে আগের বকেয়া কিস্তির টাকা একসাথে পেতে পারেন।

6. পিএম কিসান স্ট্যাটাস কীভাবে চেক করবেন?

অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Beneficiary Status অপশনে ক্লিক করে আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করা যায়।

7. Land Seeding “Yes” না থাকলে কী হবে?

যদি Land Seeding স্ট্যাটাস “No” থাকে, তাহলে কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে।

8. eKYC করা বাধ্যতামূলক কি?

হ্যাঁ, টাকা পেতে eKYC সম্পূর্ণ করা বাধ্যতামূলক।

9. FTO Status “Yes” মানে কী?

FTO (Fund Transfer Order) “Yes” থাকলে বোঝায় যে টাকা ট্রান্সফারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

10. কিস্তির নির্দিষ্ট তারিখ কোথায় জানা যাবে?

সরকারি ঘোষণা প্রকাশিত হলে পিএম কিসানের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিশ্বস্ত সংবাদমাধ্যমে তারিখ জানা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top