বড় আপডেট – পোস্ট অফিস জিডিএস ফার্স্ট মেরিট লিস্ট

তো নমস্কার বন্ধুরা, wbformhelp.in ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত।
তো বন্ধুরা, পোস্ট অফিস GDS থেকে বিরাট আপডেট চলে এলো। তো তোমরা যারা এবারে GDS-এ ২৮,৬৩৬ টি ভ্যাকেন্সিতে আবেদন করেছিলে, তাদের কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট আজকে বেরোবে। তো বন্ধুরা, তোমরা কিভাবে আজকের মেরিট লিস্টের যে জিডিএস-এর রেজাল্ট, সেটা তোমরা কিভাবে চেক করবে? সম্পূর্ণ ডিটেইলস এই Article-এ বলা থাকবে। তোমরা যারা মাধ্যমিকে ৬০%, ৭০%, ৮০%-এ যারা আবেদন করেছিলে, তাদের জন্য বলব—আর্টিকেলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো এবারের কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে প্রচুর ফর্ম বাতিল হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও অফিসিয়াল তথ্য
তো বন্ধুরা, এবারে দেখে নেব তোমাদের ফার্স্ট যে মেরিট লিস্ট সেটা কখন বেরোবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ; তোমরা দেখে নাও। এখানে কিন্তু অফিশিয়াল নোটিফিকেশনে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন হয়েছিল ৩১ তারিখ থেকে ফেব্রুয়ারি ১৪ তারিখ পর্যন্ত এবং তোমরা কিন্তু যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাবমিশন করতে পেরেছিলে ফেব্রুয়ারি ২ তারিখ থেকে ফেব্রুয়ারি ১৬ তারিখ পর্যন্ত। সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এবং তোমরা যারা ভুল করেছিলে ফর্মে, তাদের জন্য কারেকশনের যে টাইমটা ছিল—অর্থাৎ এডিট করার যে টাইমটা ছিল, সেটা কিন্তু ফেব্রুয়ারির ১৮ তারিখ থেকে ফেব্রুয়ারির ১৯ তারিখ পর্যন্ত।
ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশের সময়

তো তোমাদের ফার্স্ট যে মেরিট লিস্ট, সাত নম্বরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের প্রথম যে মেরিট লিস্ট সেটা কিন্তু আজকে বিকেল পাঁচটার পরে কিন্তু প্রকাশ করা হবে; সেটা কিন্তু জিডিএস থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ২৮ ফেব্রুয়ারি ২০২৬, অর্থাৎ আজকের বিকেল—আজকের বিকেল পাঁচটার পরে থেকে কিন্তু তোমরা ফার্স্ট মেরিট লিস্টের রেজাল্ট তোমরা পেয়ে যাবে।
এখানে কিন্তু বন্ধুরা, আজকে যে জিডিএস থেকে ডেটটা দিয়েছে, আজকে কিন্তু বেরনোর কথা রয়েছে। তবে আজকে কিন্তু নাও বের হতে পারে; কারণ প্রচুর প্রচুর কিন্তু এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছে, তাদেরকে কিন্তু এখানে ভেরিফিকেশন করানো হবে। অর্থাৎ মাধ্যমিকের মার্কশীটগুলো ভেরিফিকেশন হবে; তো সময় কিন্তু আজকে লাগতে পারে। যদি টাইমের মধ্যে হয়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু বিকেল পাঁচটার পরে তোমাদের জিডিএস-এর ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু বেরিয়ে যাবে। না হলে কিন্তু তোমরা হোলির পরে এক্সপেক্ট করতে পারো প্রথম লিস্টটা।
ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
তো এবারে আসি তোমাদের ডকুমেন্টস। তো এখানে এবারে কিন্তু বন্ধুরা, এসডিবি মেথডে কিন্তু সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে; অর্থাৎ এপিআই-এর মাধ্যমে সম্পূর্ণ অনলাইন প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো হবে। সেক্ষেত্রে কিন্তু এবারে প্রচুর কাটঅফ বেরোবে। কেন বলছি? কারণ যারা অনেকভাবে ভুল এপ্লাই করেছিল, অনেক ক্যান্ডিডেট কিন্তু রয়েছে যারা ফেকভাবে ফেক মার্কশীট আপলোড করেছিল, তাদের কিন্তু অনলাইন ভেরিফিকেশন হবে।
এসডিবি মেথডে কিন্তু অনলাইন ভেরিফিকেশন হবে এবং সম্পূর্ণ অনলাইনে কিন্তু ভেরিফিকেশন হবার পরে, সেই সমস্ত ফেক মার্কশীটগুলো ধরা পড়বে এবং সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করা হবে। এবং যারা ফেকভাবে এখানে আবেদন করেছিল, তাদের নামে কিন্তু FIR-ও হতে পারে। তো এভাবে কিন্তু প্রচুর কাটঅফ এ বছর বেরোবে। তো যারা তোমরা অনেক কষ্ট করে যারা ৮০%, ৯০% বা এখানে ৯৫% যারা পেয়েছিলে মাধ্যমিকে, তাদের জন্য কিন্তু সুখবর; কারণ এখানে কিন্তু প্রচুর কাটঅফ বের হবে।
ডকুমেন্ট ভেরিফিকেশনে যা যা লাগবে
তো এখানে দেখে নাও, যখন তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বের হবে—প্রথম মেরিট লিস্ট যখন বেরোবে, তার পরের দিন কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে যেতে হবে। তো কি কি ডকুমেন্টস তোমাদেরকে সাথে নিয়ে যেতে হবে, সেগুলো তোমরা ভালোভাবে দেখে নাও।

এখানে কিন্তু প্রথমেই বলে দেওয়া হয়েছে যে, এখানে কিন্তু তোমার মাধ্যমিকের মার্কশীট অরিজিনাল, ফটোকপি অবশ্যই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছ, এখানে এক নম্বরে বলে দেওয়া হয়েছে এবং তোমার ক্লাস টেন-এর সার্টিফিকেট এবং তোমার ডেট অফ বার্থ-এর সার্টিফিকেট। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলব, তোমাদের যাদের এডমিট কার্ড রয়েছে মাধ্যমিকের, সেটাও কিন্তু নিয়ে যেতে পারো; অথবা তোমার ডেট অফ বার্থ-এর যে সার্টিফিকেট, যেটা যদি থাকে, সেটাও কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে।
এবং তুমি যদি এসসি, এসটি বা ওবিসি ক্যাটাগরি হও, সেক্ষেত্রে কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে। তোমরা যখন ফর্ম ফিলাপ করেছিলে, ফর্ম ফিলাপ করার সময় কিন্তু তোমরা যারা এসসি বা এসটি বা ওবিসি ক্যান্ডিডেট যারা ছিলে, তারা কিন্তু তাদের Caste সার্টিফিকেট দিয়ে আবেদন করেছিলে; তো অবশ্যই কিন্তু তোমাদের Caste সার্টিফিকেট সাথে করে নিয়ে যেতে হবে। এবং তোমাদের EWS সার্টিফিকেট—যারা EWS ক্যান্ডিডেট রয়েছে, তারাই কিন্তু এই EWS সার্টিফিকেট নিয়ে যাবে এবং পিডবলিউডি সার্টিফিকেট নিয়ে যাবে যদি প্রয়োজন হয়।
এবং তোমার আধার কার্ড অথবা যেকোনো গভর্মেন্ট ফটো আইডি। অর্থাৎ এখানে কিন্তু তোমার গভর্মেন্ট আইডি চেক করা হবে; তুমি তোমার আধার কার্ড নিয়ে যেতে পারো, অথবা তোমার ভোটার আইডি কার্ড নিয়ে যেতে পারো, অথবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট—যেকোনো একটা নিয়ে গেলেই কিন্তু হবে। তো তুমি তোমার আধার কার্ডটা কিন্তু অবশ্যই সাথে নিয়ে যাবে।
এবারে দেখো, লোকাল ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট; তো এটা কিন্তু তোমরা নিয়ে যেতেও পারো, আবার নাও নিয়ে যেতে পারো। তো আমি তোমাদেরকে বলব, যদি তোমাদের কাছে এই লোকাল ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট থাকে, অবশ্যই সাথে নিয়ে যেও; এটা কিন্তু তোমাদের এক্সট্রা অ্যাডভান্টেজ হবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এছাড়া নয় নম্বরে পরিষ্কারভাবে বলেছে, তোমরা যারা বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে যারা আবেদন করেছিলে, তারা কিন্তু অবশ্যই কম্পিউটারের সার্টিফিকেট নিয়ে যাবে; সাইকেল প্রফিশিয়েন্সি টেস্টের সার্টিফিকেট নিয়ে যাবে। এগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। যারা বিপিএম পোস্টে আবেদন করেছ, তাদের জন্যই কিন্তু এই সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে; তো অবশ্যই কিন্তু এগুলো তোমরা দেখে নেবে।
এছাড়াও দেখো, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ—তোমার রঙিন ফটো কিন্তু তোমরা নিয়ে যাবে পাসপোর্ট সাইজের। আমি তোমাদেরকে বলব, তিন থেকে চার কপি পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু তোমার সাথে তুমি নিয়ে যাবে। এবং ১১ নম্বরে যে ভুলটা অনেকেই করে, এটা কিন্তু বারবার বলে দেওয়া হয়েছে—তো দেখে নাও, লেখাই রয়েছে অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট উইথ রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ তোমরা যখন জিডিএস-এ যখন ফাইনাল ফর্মটাকে এপ্লাই করেছিলে, তখন যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছিল আফটার সাবমিশন, সেই রেজিস্ট্রেশনের নাম্বারের যে প্রিন্ট আউট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সাথে করে তোমরা নিয়ে যাবে।
তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই রেডি করে রাখো। অনেকেই বলবে যে, “স্যার আমার এই ডকুমেন্টসগুলো নেই”—তো তাদেরকে বলব, তোমাদের যদি সেই সমস্ত ডকুমেন্টসগুলো নাও থাকে, তবুও কিন্তু তোমার যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তোমরা অবশ্যই যেও। কারণ তোমরা যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে না যাও, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি তোমাদেরকে বাতিল করে দেওয়া হবে। তো বুঝতে পেরেছ? অবশ্যই কিন্তু তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে যেতে হবে যদি তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের নাম আসে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে।
Read More : Post Office New Vacancy 2026 | ৮ ও মাধ্যমিক পাশে চাকরি – পোস্ট অফিসে নতুন আপডেট
এক্সপেক্টেড কাটঅফ ২০২৬
তো এবারে দেখে নাও এ বছর কেমন কাটআফ যাবে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, ইন্ডিয়া পোস্ট অফিস কাটআফ ২০২৬ স্টেট ওয়াইজ। তো এখানে তোমরা দেখে নাও—তোমরা যারা ইউআর ক্যাটাগরি রয়েছো, তাদের কিন্তু এক্সপেক্টেড যে কাটআফ যাবে, সেটা কিন্তু ৮৫% থেকে ৯০% কিন্তু এ বছরে কাটআফ যেতে পারে। তো এগুলো কিন্তু আমি এক্সপেক্টেড বলছি।
তো এবারে দেখে নাও যারা ইডবউএস ক্যাটাগরি, তাদের কিন্তু কাটআফ যাবে এবছর ৮৪% থেকে ৯১% এরকম কাটআফ যাবে; এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওবিসি ক্যাটাগরি, তাদের কিন্তু কাটআফ যাবে—তোমরা দেখতেই পাচ্ছ ৮০% থেকে ৮৮% কিন্তু কাটআফ যাবে। এবং যারা এসসি যারা সিডিউল কাস্ট, তাদের কাটঅফ যাবে ৮০ থেকে ৮৭% পর্যন্ত; এটা কিন্তু এক্সপেক্টেড বন্ধুরা, এখানে কিন্তু কমও হতে পারে আবার বেশিও হতে পারে। আমি তোমাদেরকে কিন্তু একটা এক্সপেক্টেড দেখিয়ে দিচ্ছি।
এবং যারা এসটি যারা সিডিউল ট্রাইব যারা রয়েছে, তাদের কিন্তু ৭৯ থেকে ৮৪ এরকম কাটআফ যাবে; এবং যারা পিডবলিউবিডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের ক্ষেত্রে কিন্তু ৬৯ থেকে ৭৮% পর্যন্ত কাটআফ যেতে পারে। তো এখানে কিন্তু পিডবলিউবিডিদের ক্ষেত্রে কিন্তু আরও কাটআফ নামতে পারে; কারণ পিডবলিউবিডি ক্যান্ডিডেট কিন্তু খুবই কম রয়েছে, তাদের কাটআফটা কিন্তু আরও নামতে পারে। তো এগুলো কিন্তু তোমাদের এরকমভাবে কাটঅফ যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে সমস্ত কিছু বলে দিলাম।
Read More : ই-শ্রম কার্ডে বড় সুখবর – ইশ্রম কার্ডে মাসে 1000 টাকা ভাতা। কারা পাবেন ও কিভাবে আবেদন করবেন?
কিভাবে GDS Result Check করবে?
এবারে বলব তোমরা কিভাবে জিডিএস এর রেজাল্ট চেক করবে। আজকে বিকেল, অর্থাৎ আজকে কিন্তু ২৮ তারিখ; আজকে বিকেল পাঁচটার পরে যেকোনো সময়ে কিন্তু তোমাদের প্রথম ফার্স্ট যে মেরিট লিস্ট, সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্ট চেক করবে, তাদেরকে বলে দিই—যখন ফার্স্ট লিস্ট, ফার্স্ট মেরিট লিস্ট যখন বেরোবে, তখন কিন্তু একসাথে সারা ইন্ডিয়া জুড়ে ৩০ থেকে ৪০ লক্ষ প্রার্থী একসাথে একটা পোর্টালে গিয়ে ফার্স্ট মেরিট লিস্ট চেক করবে। সেক্ষেত্রে কিন্তু সার্ভার পুরোভাবে ক্রাশ করতে পারে বা এখানে কিন্তু সার্ভার ডাউন হতে পারে। তাই তোমরা অবশ্যই আমাদের এই সাইটটি ভিজিট করবেন; আমাদের এই সাইটে সবসময় এই বিষয়ে Latest Update পেয়ে যাবেন।
ধন্যবাদ।
FAQ Section
1) GDS ফার্স্ট মেরিট লিস্ট ২০২৬ কবে প্রকাশ হবে?
➤ অফিশিয়াল নোটিফিকেশন অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৫টার পরে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ হওয়ার কথা। তবে ভেরিফিকেশন প্রসেসে সময় লাগলে প্রকাশের তারিখ সামান্য পিছোতেও পারে।
2) GDS ফার্স্ট মেরিট লিস্ট কোথায় প্রকাশ করা হবে?
➤ ফার্স্ট মেরিট লিস্ট অফিসিয়াল পোর্টালে স্টেট ওয়াইজ PDF আকারে প্রকাশ করা হবে। প্রার্থীরা তাদের রাজ্যের তালিকা ডাউনলোড করে রেজিস্ট্রেশন নম্বর বা নাম দিয়ে সার্চ করে দেখতে পারবেন।
3) কিভাবে GDS রেজাল্ট চেক করব?
➤ রেজাল্ট চেক করার ধাপ:
অফিসিয়াল ওয়েবসাইটে যান
“GDS Online Engagement” সেকশনে ক্লিক করুন
নিজের রাজ্য নির্বাচন করুন
ফার্স্ট মেরিট লিস্ট PDF ডাউনলোড করুন
রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করুন
4) সার্ভার ডাউন হলে কী করব?
➤ মেরিট লিস্ট প্রকাশের সময় একসাথে লক্ষ লক্ষ প্রার্থী রেজাল্ট চেক করতে গেলে সার্ভার স্লো বা ডাউন হতে পারে। সে ক্ষেত্রে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন বা বিকল্প সময়ে চেক করুন।
5) ফার্স্ট মেরিট লিস্টে নাম এলে কী করতে হবে?
➤ ফার্স্ট লিস্টে নাম এলে নির্দিষ্ট সময়ের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশনে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত তারিখে উপস্থিত না হলে প্রার্থিতা বাতিল হতে পারে।
6) ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী কাগজপত্র লাগবে?
➤ মাধ্যমিক মার্কশীট (অরিজিনাল ও ফটোকপি)
মাধ্যমিক সার্টিফিকেট
জন্মতারিখ প্রমাণপত্র
কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC হলে)
EWS সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
PWD সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
আধার/ভোটার আইডি/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স
কম্পিউটার সার্টিফিকেট (BPM পোস্টের জন্য)
সাইকেল চালানোর দক্ষতার প্রমাণ (প্রযোজ্য হলে)
পাসপোর্ট সাইজ ছবি (৩-৪ কপি)
অ্যাপ্লিকেশন প্রিন্টআউট সহ রেজিস্ট্রেশন নম্বর
7) ডকুমেন্ট ভেরিফিকেশন কি অনলাইনে হবে?
➤ হ্যাঁ, এবছর সম্পূর্ণ অনলাইন API ভিত্তিক SDB মেথডে প্রাথমিক যাচাই হবে। ভুয়া মার্কশীট বা ভুল তথ্য দিলে আবেদন বাতিল এবং আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
8) এবছরের এক্সপেক্টেড কাটঅফ কত যেতে পারে?
➤ এক্সপেক্টেড কাটঅফ (স্টেট ও ক্যাটাগরি ভেদে পরিবর্তনশীল):
UR: ৮৫% – ৯০%
EWS: ৮৪% – ৯১%
OBC: ৮০% – ৮৮%
SC: ৮০% – ৮৭%
ST: ৭৯% – ৮৪%
PWD: ৬৯% – ৭৮%
(এগুলো অনুমানভিত্তিক; অফিসিয়াল কাটঅফ আলাদা হতে পারে)
9) ফার্স্ট লিস্টে নাম না এলে কী করব?
➤ ফার্স্ট লিস্টে নাম না এলে হতাশ হওয়ার কিছু নেই। পরবর্তী সেকেন্ড ও থার্ড মেরিট লিস্ট প্রকাশ হতে পারে। নিয়মিত আপডেট চেক করতে হবে।
10) ভুল তথ্য দিয়ে আবেদন করলে কী হবে?
➤ ডকুমেন্ট ভেরিফিকেশনে ভুল বা ভুয়া তথ্য প্রমাণিত হলে আবেদন সম্পূর্ণ বাতিল হবে এবং প্রয়োজনে FIR পর্যন্ত হতে পারে। তাই শুধুমাত্র সঠিক ও বৈধ তথ্য দিয়েই আবেদন করা উচিত।