Top 7 Govt. Jobs in March 2026

তোমার যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশ করা থাকে, তাহলে এই মার্চ মাস জুড়ে তুমি কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে সেইসমস্ত কিছু জানতে পারবে এই আর্টিকেলে। তো নিচে পর পর সেই Job এবং তার Eligibility Criteria বিস্তারিতভাবে উল্লেখ করা আছে।
1) রেলওয়ে Assistant Loco Pilot (ALP) নিয়োগ
প্রথম যে বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে এএলপির বিজ্ঞপ্তি। তোমরা হয়তো অনেকেই এই ALP সম্বন্ধে জানো না? এএলপি হচ্ছে লোকো পাইলট। আমরা প্রত্যেকে ট্রেনে করে ট্রাভেল করি, ট্রেনে যাতায়াত করি। তো ট্রেন যে চালায়, তাকে বলা হয় এএলপি বা আমরা অ্যাসিস্টেন্ট লোকো পাইলট বলে থাকি।
এই মার্চ মাসে বিজ্ঞপ্তি আসবে। আমরা জানি রেলের তরফ থেকে দেড় লাখের উপর ভ্যাকেন্সি আসছে। বাংলা ভাষায় রেলের পরীক্ষাগুলো দিতে পারবে। তার সাথে সাথে রেলের পরীক্ষায় ইংরেজি থাকে না। মাত্র তিনটে সাবজেক্ট পড়ে চাকরি পেতে হয়।

তো সেক্ষেত্রে এএলপির বিজ্ঞপ্তি আসছে। যারা যারা আবেদন করতে চাইছ, তোমরা আবেদন করে ফেলবে। ভ্যাকেন্সি কিন্তু ১১,০০০ এর কাছাকাছি ভ্যাকেন্সি আসতে চলেছে।
ALP – যোগ্যতা
তো এবারে জেনে নেওয়া যাক যে, এই ALP আবেদন করার জন্য তোমার কী কী যোগ্যতা লাগবে। তার সাথে যাদের যাদের মাধ্যমিক পাস করা রয়েছে দেখো, শুধু মাধ্যমিক পাস করা থাকলে তুমি ট্রেন চালাতে পারবে না। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাশে তুমি এই ALP এর আবেদন করতে পারবে না। মাধ্যমিক পাসের সাথে সাথে তোমার যদি আইটিআই (ITI) করা থাকে, তাহলেই তুমি আবেদন করতে পারবে।
ALP – পরীক্ষা পদ্ধতি (CBT Exam)
এবার অনেকে ভাববে, আমার তো আইটিআই নেই। আমি মাধ্যমিক পাস করেছি, উচ্চ মাধ্যমিক পাস করেছি। আমার জন্য কি রেলের কিছু আসবে না? অবশ্যই আসবে। তুমি যদি এক্সাম দিতে চাও, এই চাকরিটা পেতে চাও, তোমাকে কটা ধাপের মধ্যে দিয়ে যেতে হবে, সেগুলি একবার নিচে দেখে নেওয়া যাক।
প্রথমে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, যেটা হলো সিবিটি (CBT) এক্সাম।
সিবিটি এক্সামে প্রথমে তোমার
● Math থাকে ২০ নাম্বারের,
● তারপরে Reasoning থাকে ২০ নাম্বারের,
● Science থাকে ২৫ আর
● General Awareness থেকে থাকে ১০।
Related Post : Post Office GDS Result 2026 – পোস্ট অফিস GDS ফার্স্ট মেরিট লিস্ট ২০২৬ প্রকাশ
ALP – বয়সসীমা
বয়স কত থাকতে হবে? এখানে বয়স যদি তোমার ১৮ থেকে ৩০ এর মধ্যে হয়, তুমি জেনারেল কাস্ট হও, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবার ধরো তুমি ওবিসি ক্যান্ডিডেট, তুমি তিন বছরের ছাড় পাচ্ছ—১৮ থেকে ৩৩ অব্দি। তুমি যদি এসসি এসটি হও, তাহলে পাঁচ বছরের ছাড় পাবে, মানে ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত। এর পরবর্তী চাকরিটি দেখে নেওয়া যাক—
2) রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ
চল, এবার আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিটি দেখে নিচ্ছি, যেটাও রেলের তরফ থেকে চলে এসেছে। এইটায় আমরা দেখব ভ্যাকেন্সি আছে কিন্তু ৫ হাজারের কাছাকাছি। যারা যারা চাইছো রেলে চাকরি করতে, তাদের জন্য বিশেষ সুযোগ, কোনো রকম পরীক্ষা লাগে না।
অ্যাপ্রেন্টিসশিপ যোগ্যতা
যদি তোমার মাধ্যমিক পাস করা থাকে এবং তার সাথে তুমি আইটিআই পাস করেছ, এই দুটো নাম্বার, তোমার কোনো পরীক্ষা লাগে না; এটা হচ্ছে রেলের অ্যাপ্রেন্টিস।
অ্যাপ্রেন্টিসশিপ স্টাইপেন্ড
৫০০০ বেরিয়েছে, তোমার মাধ্যমিকের স্কোর খুব ভালো, তুমি আইটিআই করেছো, আইটিআই এর স্কোরও খুব ভালো—ব্যাস, ওতেই তোমার মেরিট লিস্ট তৈরি হবে। প্রতি মাসে তোমাকে ৯৬০০ থেকে ১০৫৬০ টাকা করে তোমাকে রেল দেবে।
অ্যাপ্রেন্টিস আবেদন তারিখ
বয়স এখানে ১৫ থেকে ২৪, যাদের বয়স রয়েছে তারা কি করবে? আবেদন করবে। আবেদন শুরু হয়ে গেছে ২১শে ফেব্রুয়ারি থেকে। লাস্ট ডেট ২৩শে মার্চ, ২০২৬।
3) Army Agniveer Recruitment
চল, আমরা চলে আসবো তিন নাম্বার বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট। যেসব ভাই-বোনেরা দেশের জন্য ডেডিকেটেড, যারা দেশের জন্য কিছু করতে চাও, তাদের জন্য বিজ্ঞপ্তি চলে এসেছে। ভ্যাকেন্সি ২৫ হাজার।
অগ্নিবীর আবেদন ও বয়স
● আবেদন শুরু হয়েছে ১৩ই ফেব্রুয়ারি থেকে।
● লাস্ট ডেট এপ্রিলের ১ তারিখ।
● বয়স যদি ১৭.৫ বছর থেকে ২২ বছর হয়ে থাকে, তাহলেই তুমি আবেদন করতে পারবে।
4) Indian Air Force Recruitment
চলো, চার নাম্বার বিজ্ঞপ্তি হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স। টেকনিক্যাল, নন-টেকনিক্যাল দুটো পদেই এসেছে। ভ্যাকেন্সি ৬৫০ টা মতো রয়েছে।
Air Force পরীক্ষা প্যাটার্ন
● ম্যাথ থেকে ২৫টা প্রশ্ন,
● ইংরেজি থেকে ২০টা প্রশ্ন,
● রিজনিং থেকে ৩০টা প্রশ্ন,
● ফিজিক্স থেকে ২৫টা প্রশ্ন—টোটাল ১০০টা প্রশ্ন থাকছে।
● ৮৫ মিনিট সময়,
● নেগেটিভ মার্কিং ০.২৫।
5) BSNL Recruitment
চল, এবার চলে আসব পাঁচ নাম্বার বিজ্ঞপ্তির কাছে, যেটা এসেছে বিএসএনএল (BSNL) রিক্রুটমেন্ট। বিএসএনএল ১২ বছর পরে বিজ্ঞপ্তি বার করেছে।
BSNL যোগ্যতা
যাদের ডিগ্রি রয়েছে, বিটেক কম্পিউটার সাইন্স, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন—তাদের জন্যই এই বিজ্ঞপ্তি।
6) RBI Assistant Recruitment
৬ নাম্বার বিজ্ঞপ্তি হচ্ছে আরবিআই (RBI) এর তরফ থেকে এসেছে, আরবিআই অ্যাসিস্ট্যান্ট। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
RBI Assistant বয়স ও স্যালারি
● বয়স ২০ থেকে ২৮।
● ওবিসিরা ৩১ বছর অব্দি বসতে পারবে।
● এসসি এসটি ৩২ বছর অব্দি বসতে পারবে। স্যালারি Starting ৬৩ হাজার টাকা।
7) CAPF Assistant Commandant Recruitment
সাত নাম্বার বিজ্ঞপ্তি, সিএপিএফ (CAPF) অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট।
●আবেদন শুরু হয়েছে ৬ মার্চ,
● লাস্ট ডেট ১২ মার্চ।
CAPF যোগ্যতা ও স্যালারি
● গ্রাজুয়েশন পাস লাগবে।
● বয়স ২০ থেকে ২৫। স্যালারি প্রায় এক লাখ টাকা।
FAQ (Frequently Asked Questions)
1. মার্চ ২০২৬-এ কোন কোন সরকারি চাকরির বিজ্ঞপ্তি এসেছে?
➥ মার্চ ২০২৬-এ Railway ALP, Railway Apprentice, Army Agniveer, Indian Air Force, BSNL, RBI Assistant এবং CAPF Assistant Commandant সহ একাধিক চাকরির বিজ্ঞপ্তি এসেছে।
2. Railway ALP পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী?
➥ মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই (ITI) থাকলে Railway ALP পদের জন্য আবেদন করা যাবে।
3. Railway ALP পদের বয়সসীমা কত?
➥ সাধারণ প্রার্থীদের জন্য ১৮ থেকে ৩০ বছর বয়স হলে আবেদন করা যাবে।
4. Railway Apprentice পদের জন্য কি পরীক্ষা দিতে হয়?
➥ না, Railway Apprentice পদের জন্য কোনো লিখিত পরীক্ষা হয় না। মাধ্যমিক ও আইটিআই নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হয়।
5. Army Agniveer পদের জন্য বয়সসীমা কত?
➥ Army Agniveer পদের জন্য বয়স ১৭.৫ বছর থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।
6. Indian Air Force পরীক্ষায় মোট কতটি প্রশ্ন থাকে?
➥ Indian Air Force পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকে।
7. BSNL নিয়োগে কারা আবেদন করতে পারবেন?
➥ বিটেক (B.Tech) কম্পিউটার সাইন্স, ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
8. RBI Assistant পদের স্যালারি কত?
➥ RBI Assistant পদের শুরুতে প্রায় ৬৩,০০০ টাকা পর্যন্ত স্যালারি পাওয়া যায়।
9. CAPF Assistant Commandant পদের জন্য কী যোগ্যতা লাগবে?
➥ এই পদের জন্য গ্রাজুয়েশন পাশ থাকতে হবে।
10. CAPF Assistant Commandant পদের বয়সসীমা কত?
➥ CAPF Assistant Commandant পদের জন্য বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।