মাধ্যমিক পাসে সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি – CSIR IICB MTS Recruitment 2026

নমস্কার বন্ধুরা, wbformhelp.in ওয়েবসাইটে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। প্রায় ১০ বছর পর এই বিজ্ঞপ্তি জারি হলো। যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে CSIR-Indian Institute of Chemical Biology-র তরফ থেকে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের জব লোকেশন কলকাতাতে থাকবে। এটা একটা সেন্ট্রাল গভর্মেন্টের চাকরি, যেখানে তোমাদের অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। অর্থাৎ, যেকোন রাজ্য থেকে তুমি আবেদন করতে পারো, যেকোন জেলা থেকে তুমি আবেদন করতে পারো। কিন্তু জব লোকেশন যেটা থাকবে, সেটা কলকাতাতে। MTS পোস্টে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ Permanent ভাবে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল নয়।
তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, তা হলো মাল্টিটাস্কিং স্টাফ (MTS) পোস্ট। কাজের স্থান হচ্ছে কলকাতা, শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হলো মাধ্যমিক পাস এবং অল ইন্ডিয়া মেল-ফিমেল বোথ ক্যান্ডিডেটই এপ্লাই করতে পারে। এই আর্টিকেলের মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে, তার যে প্রাথমিক স্টেপ, আমি সেগুলো ক্লিয়ার করব। এছাড়া তোমাদের সিলেবাস থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য থাকবে আজকের এই আর্টিকেলের মাধ্যমে।
অফিসিয়াল নোটিফিকেশন ও আবেদন তারিখ
আমি একদম অফিশিয়াল পেজে ভিজিট করেছি। দেখতেই পাচ্ছ, সিএসআইআর-ইন্ডিয়ান ইন্স্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। অনেক বছর পরে এর বিজ্ঞপ্তি জারি হলো। যেখানে দেখো, তোমাদের ৫ই মার্চ, মানে গতকাল সকাল ১০:০০টা থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। ৪ঠা এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে, বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন করার প্রাথমিক ধাপ
আচ্ছা, আবেদন করার জন্য কি করতে হবে? প্রথমে তো নোটিফিকেশনে তোমরা দেখতেই পাচ্ছ, শুধুমাত্র এখানে 10th পাস যো গ্যতা প্রয়োজন আছে। মাধ্যমিক পাসের যেকোনো প্রার্থীরাই এপ্লাই করতে পারে। ছেলে, মেয়ে যেকোনো ক্যান্ডিডেটই এপ্লাই করতে পারে। এখানে আবেদন করার জন্য প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। যখনই তুমি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবে, এরকম একটা ‘রেজিস্টার’ বলে একটা অপশন তোমরা পেয়ে যাবে। যেখানে তোমার একটি ভ্যালিড ইমেইল আইডি এন্টার করতে হবে এবং তোমাকে পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ড মানে ইমেইল আইডির পাসওয়ার্ড বলা হয়নি, এখানে তোমাকে একটি পাসওয়ার্ড নিজেকে জেনারেট করতে হবে। সেই পাসওয়ার্ডটা বসালে এবং সেই পাসওয়ার্ডটাকে আবার রি-এন্টার করলে কনফার্ম পাসওয়ার্ডে, তারপরে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে।
ফর্ম ফিলাপের বিস্তারিত তথ্য
তো দেখো, রেজিস্ট্রেশনের সময় যে ইমেইল আইডিটা ব্যবহার করেছি, সেই ইমেইল আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে আমি যখনই লগইন করলাম, তারপর এরকম একটি পেজ তোমরা দেখতে পাবে। যে পেজের মধ্যে তুমি প্রথমে যেটা দেখতে পাবে, সেটা হলো Name as per SSC Certificate। অর্থাৎ, এসএসসিতে, মানে মাধ্যমিকে, তোমার সার্টিফিকেটের যা নাম আছে, সেটাই কিন্তু হুবহু তোমাকে এখানে টাইপ করতে হবে। যেটা তোমাদের প্রাইমারি ডিটেলস-এর মধ্যে পড়ছে। এরপরে যে, তোমার নামে কি কোনো পরিবর্তন হয়েছিল? যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই ইয়েস করবে, না হলে তুমি এখানে নো করে রাখবে। এরপরে বাবার নাম দেবে, তারপরে মায়ের নাম দেবে। এরপরে তোমার ডেট অফ বার্থ, যা মাধ্যমিকের সার্টিফিকেটে আছে, ডকুমেন্টস-এ আছে, সেটাই কিন্তু এখানে বসাতে হবে।
Personal and Address Details
এখানে তোমাদের অবশ্যই তার জন্য যে প্রুফ, মানে ডেট অফ বার্থের প্রুফ কিন্তু তোমাদের লাগবে। এরপরে হচ্ছে তোমাদের বয়স। বয়স এখানে কিন্তু, মানে তুমি যখনই ডেট অফ বার্থটা বসাবে, তোমাদের এখানে অটো ক্যালকুলেট হয়ে যাবে। ৪ঠা এপ্রিল, ২০২৬ হিসেবে তোমার বয়স কত হচ্ছে, সেই অনুযায়ী তোমাদের এখানে বয়স বসাতে হবে। এরপরে হচ্ছে তোমার Place of Birth, অর্থাৎ তোমার জন্মস্থান কোথায়, সেটা কিন্তু এখানে টাইপ করে দেবে। Citizen ইন্ডিয়ান, Gender – Male/Female, সেটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো।
যোগাযোগ ও অন্যান্য তথ্য
এরপরে হচ্ছে তোমার এড্রেসের সম্পূর্ণ ডিটেইলস। মানে তোমার স্টেট, তারপরে সিটি, তোমার জেলা। তারপরে তুমি কোন স্টেট থেকে বিলং করছো, এখানে কিন্তু অল ইন্ডিয়া যেকোনো প্রার্থীরাই এপ্লাই করতে পারে; তোমার স্টেট তুমি সিলেক্ট করে নেবে, পিনকোড নাম্বারটা বসিয়ে নেবে। এরপরে যদি সেম হয়ে থাকে, তাহলে নিচে চেকবক্সে ক্লিক করে দেবে।
Read More : বাড়িতে নিজের আধার সেন্টার খুলে ইনকাম | ECMP ID নিয়ে আধার সেন্টার খোলার বড় সুযোগ – ফ্রি কিট, রেজিস্ট্রেশন
পদ সংখ্যা ও যোগ্যতা
এবার আমি চলে যাচ্ছি যে, তোমাদের আর কি কি ডিটেইলসে বলা হয়েছে। দেখো, তোমাদের ৫ই মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। মেল-ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে এবং তোমাদের এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্য পদ হচ্ছে আটটি আছে। কলকাতাতে তোমাদের জব পোস্টিং হচ্ছে। পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে।
বয়সসীমা ও বয়সে ছাড়
Essential Qualification হচ্ছে মাধ্যমিক পাস। তবে, তোমার যদি অগ্রাধিকার পেতে হয়, তাহলে তোমার উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে তুমি অগ্রাধিকার পাবে। ১৮ থেকে ২৫ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এবার তুমি যদি একজন এসসি/এসটি হয়ে থাকো, তাহলে তুমি বয়সে পাঁচ বছর ছাড় পাবে। তুমি যদি ওবিসি হয়ে থাকো, তাহলে তুমি বয়সে তিন বছর ছাড় পাবে।
এমটিএস পদের কাজ
তুমি যদি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হয়ে থাকো, তুমিও কিন্তু এজ রিলাক্সেশন পেয়ে যাবে। এমটিএস-এর কাজ কি থাকে? Physical Maintenance of Records of Section, General যে ক্লিননেস যেগুলো থাকে, upkeep of the section। ডকুমেন্টস গুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এইসব কাজগুলো এমটিএস দিয়ে করতে হয়।
পরীক্ষার সিলেবাস ও প্যাটার্ন
এখানে তোমাদের সিলেকশনের জন্য যে সিলেবাসটা, সেটা বলে দিই। যে প্রথমে তোমাদের একটি সিবিটি (CBT) এক্সাম হবে, এবং এই সিবিটি-র এক্সামেতে তুমি যত ভালো স্কোর করতে পারবে, তার ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট প্রিপেয়ার হবে। এখানে তোমাদের ইংলিশ এবং হিন্দি—দুটো ল্যাঙ্গুয়েজই তুমি পাবে কোশ্চেনে এবং তোমাদের স্ট্যান্ডার্ড, ১০ স্ট্যান্ডার্ডের কোশ্চেনের লেভেল থাকবে। ১৫০টি কোশ্চেন থাকবে, দু’ঘন্টা তুমি সময় পাবে।
প্রশ্নের বিভাগ
এবার এখানে আর কি কি বলা হয়েছে, দেখো। জেনারেল ইন্টেলিজেন্সে ২৫টা কোশ্চেন থাকবে, ৭৫ মার্কস। তারপরে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে ২৫ কোশ্চেন থাকবে, ৭৫ মার্কস। জেনারেল অ্যাওয়ারনেসে ৫০ কোশ্চেন থাকবে, ১৫০ মার্কস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর ৫০ কোশ্চেন থাকবে, ১৫০ মার্কস।
আবেদন ফি
এখানে আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি, যারা মহিলা প্রার্থী, এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এক্স-সার্ভিসম্যানদের কোনো আবেদন মূল্য দিতে লাগছে না। শুধু তুমি যদি অল আদার ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তোমাদের ৫০০ টাকা আবেদন মূল্য দিতে লাগবে।
অফিসিয়াল ওয়েবসাইট
যারা যারা আবেদন করবে, তারা কিন্তু আবেদন করতে পারো। আবেদন করার জন্য যে অফিশিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে এটা: https://iicb.res.in/। অথবা তোমরা গুগল-এ সার্চ করতে পারো ‘iicb res in’, সেখান থেকেই তোমরা আবেদন করতে পারবে।
তো তোমরা যারা আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছ তোমরা নিচের কমেন্টস জানাবে। কোনো প্রকার অসুবিধা হলে আমরা অবশ্যই সেতি সল্ভ করার চেষ্টা করবো।
ধন্যবাদ – এরকম আরো আপডেট পেতে আমাদের wbformhelp.in সাইটটি ভিজিট করবেন।
FAQ Section
1. CSIR IICB MTS Recruitment 2026 কী?
এটি CSIR-Indian Institute of Chemical Biology দ্বারা প্রকাশিত মাল্টিটাস্কিং স্টাফ (MTS) নিয়োগ বিজ্ঞপ্তি।
2. মোট শূন্যপদ কতটি?
এই নিয়োগে মোট ৮টি শূন্যপদ রয়েছে।
3. শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
ন্যূনতম মাধ্যমিক (10th Pass) হলেই আবেদন করা যাবে।
4. আবেদন শুরু কবে থেকে?
৫ মার্চ ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে।
5. আবেদনের শেষ তারিখ কবে?
৪ এপ্রিল ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
6. বয়সসীমা কত?
১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
7. বয়সে ছাড় আছে কি?
SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
8. নির্বাচন প্রক্রিয়া কী?
প্রথমে CBT লিখিত পরীক্ষা হবে এবং মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ হবে।
9. আবেদন ফি কত?
General/OBC প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে। মহিলা, SC, ST, PwBD ও Ex-Serviceman প্রার্থীদের ফি লাগবে না।
10. আবেদন কোথায় করতে হবে?
অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে: https://iicb.res.in/