PAN Card Apply Online 2026 NSDL | নতুন PAN Card করার সম্পূর্ণ গাইড

PAN Card Apply Online 2026 – নতুন PAN Card করার সম্পূর্ণ গাইড

Pan Card apply online 2026
Pan Card apply online 2026

PAN Card কি?

PAN কার্ডের পূর্ণরূপ হলো Permanent Account Number

PAN Card কেন দরকার?

PAN কার্ড (Permanent Account Number) ভারতে আর্থিক লেনদেন, আয়কর রিটার্ন (ITR) দাখিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, এবং উচ্চ-মূল্যের লেনদেনের (যেমন- গাড়ি কেনা, জমি কেনা) জন্য অপরিহার্য একটি ১০-সংখ্যার আলফানিউমেরিক নম্বর। এটি কর ফাঁকি রোধ করতে এবং সরকারের কাছে সমস্ত আর্থিক কর্মকাণ্ডের তথ্য সুনির্দিষ্টভাবে রাখতে সাহায্য করে।

PAN Card Apply করার যোগ্যতা

PAN কার্ডের জন্য যে কোনো বয়সের ভারতীয় নাগরিক, এমনকি নাবালক (পিতামাতা/অভিভাবকের মাধ্যমে), ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী বা গৃহিণীরাও আবেদন করতে পারবেন, আয়ের কোনো বাধ্যবাধকতা নেই।

Read More : জমি ছাড়া কৃষকবন্ধুর টাকা পান (নতুন প্রকল্প)

PAN Card Apply করার ফি কত?

ভারতে নতুন PAN কার্ড আবেদনের ফি ঠিকানার উপর নির্ভর করে ভিন্ন হয়। ভারতীয় ঠিকানার জন্য ফিজিক্যাল কার্ডের ফি প্রায় ১০১-১০৭ টাকা (GST সহ)।

PAN Card apply online

তো বন্ধুরা আপনি যদি নতুন প্যান কার্ড বানাতে চান তো সেক্ষেত্রে আপনাকে বর্তমানে কিন্তু কোথাও যেতে হবে না এবং কোন রকমের প্যান কার্ডের আইডির কোন রকম প্রয়োজন নেই। আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকেই নতুন প্যান কার্ডের জন্য বর্তমানে আবেদন করতে পারবেন। এবং এই যে প্যান কার্ড আবেদন করবেন এই প্যান কার্ড আবেদন করার পর 10 থেকে 15 দিনের মধ্যে Post Office এর মাধ্যমে আপনার ফিজিক্যাল প্যান কার্ড কিন্তু আপনার বাড়িতে চলে আসবে। এবং আপনি যে প্যান কার্ডের জন্য আবেদন করবেন এর জন্য খুব বেশি ডকুমেন্ট লাগবে না। আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে সেই আধার কার্ড দিয়েও আপনি প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সঙ্গে, সেই প্যান কার্ডে আপনার নিজের ইচ্ছেমত ফটো এবং সিগনেচার আপনি আপলোড করে আপনার প্যান কার্ড বানাতে পারবেন।

তো সেই জন্য আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে কিভাবে আপনি প্যান কার্ডের জন্য আবেদন করবেন অথবা আবেদন করতে কত খরচ রয়েছে? প্যান কার্ড আবেদন করার সম্পূর্ণ নতুন পদ্ধতি Step by Step Process আপনাদের দেখিয়ে দিব।

Official Website

তো প্রথমত NSDL (NSDL PAN CARD) এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। Link : https://onlineservices.proteantech.in/paam/endUserRegisterContact.html  [Click Here]। সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখন কিন্তু বর্তমানে এনএসডিএল নামটা চেঞ্জ হয়ে বর্তমানে Proteantech হয়েছে।

NSDL Pan Card Apply Online 2026

এখান থেকে আপনাকে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে। এবার, নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে এখানে নিউ অপ্লিকেশন রয়েছে এবং রিজিউম অপ্লিকেশন রয়েছে। এবার আপনি যদি নতুন আবেদন করে থাকেন নতুন প্যান কার্ডের জন্য সেক্ষেত্রে নিউ অ্যাপ্লিকেশন সিলেক্ট করবেন।

Form 49A পূরণ

এবার রিজিউম অপ্লিকেশনটা কি? আপনি অপ্লিকেশন করতে করতে কোথায় আপনি কেটে গেছেন মাঝখানে গিয়ে আপনি কোন কারণে কেটে গেছেন। সেক্ষেত্রে সেখান থেকে কন্টিনিউ করার জন্য রিজিউম অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ করতে পারবেন।

Read More :
Aadhar Card এর সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক

এরপর সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ অপশনে ক্লিক করে নিউ প্যান সিলেক্ট করবেন। যেহেতু আপনি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করছেন সেক্ষেত্রে নিউ প্যান সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এরপর শ্রী বা শ্রীমতি সিলেক্ট করবেন। যারা ছেলে তারা শ্রী এবং যারা মহিলা তারা শ্রীমতি সিলেক্ট করবেন।

এরপর আধার কার্ড অনুযায়ী First Name, Last Name আর যদি Middle Name থাকে তাহলে সেটাও বসাবেন। Date of Birth সঠিকভাবে বসিয়ে দিবেন। এরপর ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দিবেন। এরপর নিচে এসে I am Not a Robot সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করবেন।

লোডিং হওয়ার পর আপনার সামনে কংগ্রাচুলেশন পেজ ওপেন হবে যেখানে টোকেন নাম্বার এবং কন্টিনিউ বাটন থাকবে। কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর তিনটি অপশন দেখতে পাবেন। যদি আধার কার্ডের ফটো প্যান কার্ডে চান তাহলে প্রথম অপশন, আর যদি নিজের ইচ্ছামত ফটো এবং সিগনেচার চান তাহলে সেকেন্ড অপশন সিলেক্ট করবেন।

এরপর ফিজিক্যাল প্যান কার্ড সিলেক্ট করবেন কারণ ফিজিক্যাল প্যান কার্ড খুবই গুরুত্বপূর্ণ। এরপর আধার কার্ডের শেষ চারটি সংখ্যা এবং আধার অনুযায়ী নাম বসিয়ে দিবেন। এরপর Gender সিলেক্ট করবেন। তারপর বাবার নাম, সিঙ্গেল প্যারেন্ট হলে সেই অপশন, মায়ের নাম অপশনাল এবং প্যান কার্ডে কার নাম থাকবে (বাবা/মা) সেটি সিলেক্ট করবেন।

এরপর ইনকাম সোর্স সিলেক্ট করবেন (No Income select করতে পারবেন)। তারপর Communication Address অর্থাৎ রেসিডেন্ট বা অফিস অ্যাড্রেস সিলেক্ট করে সম্পূর্ণ ঠিকানা সঠিকভাবে বসাবেন। এরপর কান্ট্রি কোড 91 সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন।

Document Upload

এরপর AO কোড অটোমেটিক না এলে ম্যানুয়ালি স্টেট, সিটি ও এরিয়া সিলেক্ট করবেন। এরপর প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আধার কার্ড সিলেক্ট করবেন। এরপর ফটো ও সিগনেচার নির্দিষ্ট সাইজে আপলোড করবেন। ডকুমেন্টস আপলোড করে সাবমিট করবেন।

Payment

এরপর আধার অথেন্টিকেশন সম্পূর্ণ করবেন। সব ডিটেলস চেক করে প্রসিড বাটনে ক্লিক করবেন। এরপর অনলাইন পেমেন্ট অপশনে ₹106.90 পেমেন্ট করবেন। পেমেন্ট সাকসেস হলে Continue Button এ ক্লিক করে আধার ওটিপি দিয়ে অথেন্টিকেশন সম্পূর্ণ করবেন।

Acknowledgement Download

এরপর আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। ই-প্যান কার্ড ৬–৮ দিনের মধ্যে ইমেইলে আসবে, সেটি আপনি সেখান থেকেই download করে নিতে পারবেন। (download করার সময় Password হিসেবে আপনার জন্ম তারিখ type করে PDF টি open করবেন, Format DDMMYYYY) এবং ১০–১৫ দিনের মধ্যে পোস্টের মাধ্যমে ফিজিক্যাল প্যান কার্ড by post এ আপনার বাড়িতে চলে আসবে।

PAN কার্ডের (PAN Card) জন্য আবেদন করার আগে যে বিষয়গুলো অবশ্যই মনে রাখা জরুরি, তা নিচে দেওয়া হলো :
আধার লিংক: আবেদনকারির আধার কার্ড থাকতে হবে, এমনকি সেই আধার কার্ড-এর সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা আবশ্যক।
ছবি: সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন।
সঠিক তথ্য: আবেদন ফর্মে (Form 49A) নাম, জন্ম তারিখ এবং পিতার নাম হুবহু আধার কার্ড অনুযায়ী হতে হবে।

Frequently Asked Questions

1. PAN Card অনলাইনে কিভাবে আবেদন করব?

➛ নতুন PAN Card অনলাইনে আবেদন করতে হলে Protean eGov Technologies Limited (পূর্বে National Securities Depository Limited)–এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Form 49A পূরণ করতে হবে, আধার অথেন্টিকেশন সম্পূর্ণ করে অনলাইনে পেমেন্ট করতে হবে।

2. PAN Card করতে কত টাকা লাগে 2026 সালে?

➛ ভারতের ঠিকানার জন্য নতুন PAN কার্ডের আবেদন ফি প্রায় ₹106–₹110 (GST সহ)। বিদেশি ঠিকানার ক্ষেত্রে ফি বেশি হয়।

3. আধার কার্ড দিয়ে কি PAN Card বানানো যায়?

➛হ্যাঁ, আধার কার্ড থাকলে সহজেই PAN Card আবেদন করা যায়। তবে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে OTP ভেরিফিকেশনের জন্য।

4. PAN Card পেতে কতদিন সময় লাগে?

➛ ই-PAN: সাধারণত ৬–৮ কার্যদিবসের মধ্যে ইমেইলে আসেফিজিক্যাল PAN Card: ১০–১৫ দিনের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে পৌঁছে যায়

5. মোবাইল দিয়ে কি PAN Card আবেদন করা যায়?

➛ হ্যাঁ, সম্পূর্ণ প্রক্রিয়াটি মোবাইল থেকেই করা যায়। আলাদা করে সাইবার ক্যাফেতে যাওয়ার দরকার নেই।

6. PAN Card না থাকলে কি সমস্যা হতে পারে?

➛ PAN Card না থাকলে আয়কর রিটার্ন (ITR) ফাইল করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ₹৫০,০০০-এর বেশি লেনদেন, গাড়ি বা সম্পত্তি কেনা ইত্যাদিতে সমস্যা হতে পারে।

7. PAN Card ও Aadhaar Card লিঙ্ক করা কি বাধ্যতামূলক?

➛ হ্যাঁ, Income Tax Department–এর নিয়ম অনুযায়ী PAN ও Aadhaar লিঙ্ক করা বাধ্যতামূলক, না হলে PAN নিষ্ক্রিয় (Inoperative) হয়ে যেতে পারে।

8. নাবালক (Minor) কি PAN Card করতে পারে?

➛ হ্যাঁ, নাবালক শিশুরাও PAN Card করতে পারে। তবে আবেদনটি পিতা/মাতা বা অভিভাবকের মাধ্যমে করতে হয়।

9. PAN Card Apply করার সময় কোন কোন ডকুমেন্ট লাগে?

➛ সাধারণত প্রয়োজন:

আধার কার্ড (Identity + Address + DOB Proof)
পাসপোর্ট সাইজ ছবি
সিগনেচার (যদি কাস্টম ফটো নির্বাচন করেন)

10. PAN Card Status কিভাবে চেক করব?

➛ PAN Card আবেদন করার পর acknowledgment number দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করা যায়।

4 thoughts on “PAN Card Apply Online 2026 NSDL | নতুন PAN Card করার সম্পূর্ণ গাইড”

  1. Pingback: Aadhar Card Mobile Number Link - WB Form Help

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top