মোবাইল দিয়ে বাড়িতে বসে ফ্রীতে শিশুদের নতুন আধার কার্ড কিভাবে বানাবেন? (০–৫ বছর) গাইড 2026

Child Aadhaar Card Apply Online Free

child-aadhaar-card-apply-mobile-free
Child aadhar card apply

আজকের দিনে শিশু থেকে শুরু করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের কাছে আধার কার্ড একটি বিশেষ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। স্কুলে ভর্তি, সরকারি পরিষেবা কিংবা ভবিষ্যতের বিভিন্ন কাজের জন্য শিশুর আধার কার্ড প্রয়োজন হয়। অনেক বাবা মা-ই জানতে চান বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে বিনামুল্যে কিভাবে শিশুর আধার কার্ড বানানো যায়?

এই পোস্টে আমরা খুব সহজ ভাষায় ০–৫ বছর বয়সী শিশুদের নতুন আধার কার্ড বানানোর সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে জানাবো।

Step – 1

**জরুরি কাগজপত্র (Documents)**
1. শিশুর জন্ম সার্টিফিকেট
2. পিতা/মাতার আধার কার্ড

Step – 2

জরুরি ডকুমেন্টস হাতের কাছে রেখে ➡️https://bookappointment.uidai.gov.in/ এই লিঙ্কে ক্লিক করে আধারের এই official website এর appointment section এ চলে আসবেন।
child-aadhaar-card-apply-mobile-free

তারপর আপনার নাম মোবাইল নাম্বার এবং Captcha ফিল আপ করে Send OTP তে ক্লিক করবেন। তারপর নিচে OTP দিয়ে Login করে নেবেন।
Note : এখানে যেকোনো নাম দিতে পারেন। এখানে যার আধার কার্ড বানাচ্ছেন তার নাম না দিলেও চলবে, এটা শুধু মাত্র Login করার জন্য।

Step – 3

Login সম্পন্ন হলে দেখতে পাবেন লেখা রয়েছে  “Centre Appointment” সেটাতে ক্লিক করবেন।
https://bookappointment.uidai.gov.in/

ছবিতে দেখতে পাচ্ছেন প্রথম option টি “0 to 5 years” এবং নিচেরটি “Head of the Family Based Enrolment” এ select করা আছে। একটা জিনিস মনে রাখবেন যার আধার কার্ড এর বানানোর জন্য ফর্ম পুরন করছেন তার বয়স যদি 5 বছর কিংবা 5 বছরের কম হয় তাহলে ছবির মত এগুলি select করবেন। তারপর “Proceed for Centre Sekection” এ ক্লিক করে এগিয়ে যাবেন।

Read More :
PAN Card Apply Online 2026 in Mobile
Aadhar Card এর সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করুন মোবাইল দিয়ে

 

তারপর একটু নিচের দিকে scroll করলেই দেখতে পাবেন “Search Aadhaar Seva Kendra” এর মানে হল আপনার District এ কোথায় adhar enrolment centre আছে সেটা খুজে বের করা।

খুবই সহজ, শুধুমাত্র আপনার State, District, Sub-District পর পর select করবেন। Next – Search by Sub-District এ ক্লিক করলেই আপনার লোকাল Aadhaar Enrolment Centre দেখতে পাবেন, Location সহ।

child-aadhaar-card-apply-mobile-free

তারপর এই Book অপশন ক্লিক করবেন।

এখানে আপনি আপনার ইচ্ছে মত তারিখ select করে নেবেন, যেদিন আপনি aadhaar centre এ যেতে পারবেন। Next – Select Slot এ ক্লিক করে White Colour বক্স গুলোতে ক্লিক করবেন, যেগুলি Black Type Box সেগুলি অন্যরা Book করে রেখেছে, তাই যে বক্স গুলি White colour এ দেখতে পাবেন সেগুলিতে ক্লিক করে select করে নেবেন। এমনকি আপনাকে সেই টাইমেই পৌঁছোতে হবে সেই enrolment centre এ।

Step – 4

Confirm & Proceed এ ক্লিক করে এগিয়ে যাবেন,

তারপর যার আধার কার্ড বানাবেন তার Name, Date of Birth fill করতে হবে জন্ম সার্টিফিকেট এর Spelling হিসেবে লিখবেন।

Proof of Identity এ Standard Certificate by Sperintendent/ Warden/ Matron/ Head of….. এই option টি select করে নেবেন,

Proof of Birth এ একটি মাত্র option দেখতে পাবেন – সেটাই select করবেন।

তারপর Gender Select করবেন – Male/ Female।

এরপর শিশুর বাবা অথবা মায়ের আধার কার্ডএর address বিবরণ fill up করবেন। Vill + Post. + District + Pin Code etc.

Next – Proof of address এ ক্লিক করে first option ই select করে নেবেন, কেননা আপনি তো aadhaar কার্ড দিয়েই fill up করছেন, তাই first option টি বেছে নেবেন।

Step – 5

ব্যাস আপনি প্রায় ফর্ম complete করে ফেলেছেন। এরপর আপনার HOF Details Fill করে শেষে Review Appointment করে ফর্ম এর PDF টি download করে নেবেন, এবং আপনার appointment date এলে প্রয়োজনীয় নথি – শিশুর জন্ম সার্টিফিকেট, Guardian এর আধার কার্ড নিয়ে aadhaar enrolment centre এ যেতে হবে, আপনার নির্দিষ্ট সময় অনুযায়ী।

Important Note

অবশ্যই পড়ুন
মনে রাখবেন ৫ বছরের নীচে শিশুদের আধার কার্ড এর appointmet book করতে কোনো প্রকার Fee লাগে না, এটা একদমই Free, এমনকি সেই aadhaar enrolment centre এও আপনাকে কোনো প্রকার টাকা দিতে হবে না।

ফর্ম টি শেষে ভালো করে review করবেন, অর্থাৎ নামের Spelling, Date of Birth, Mobile Number, Address এই সমস্ত Check করে নেবেন, তারপর Submit করে ফর্ম টি ডাউনলোড করে Printout বের করে রাখবেন।

আধার সেন্টার এ যাওয়ার আগে যে PDF form টি download করে রেখছেন, সেটি একটি Printout করে নিয়ে যাবেন, প্রয়োজনীয় নথি সহ।

সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রায় ১.৫ বা ২ মাসের মধ্যেই আধার কার্ড আপনার দেওয়ার ঠিকানায় অর্থাৎ আপনার লোকাল Post Ofiice এ চলে আসবে।

এমনকি aadhaar enrolment centre এ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রায় ২ সপ্তাহ পর আপনি আপনার ফোনে আধার কার্ড টি বের করতে পারবেন Maadhaar App এর মাধ্যমে।

Post Conclusion

আশা করি এই গাইডটি পড়ে আপনি বুঝতে পেরেছেন মোবাইল দিয়ে বাড়িতে বসে ফ্রীতে শিশুদের নতুন আধার কার্ড কিভাবে বানানো যায়। সঠিক ডকুমেন্ট থাকলে পুরো প্রক্রিয়াটি খুব সহজ।
আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোথাও সমস্যা হয়, তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
এ ধরনের আরও সরকারি ফর্ম ও অনলাইন আবেদন সংক্রান্ত সহজ গাইড পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

FAQ

Q1: শিশুদের আধার কার্ড করতে কি বাবা-মায়ের আধার বাধ্যতামূলক?
Ans: হ্যাঁ, শিশুর আধার কার্ড করার সময় বাবা বা মায়ের বৈধ আধার কার্ড প্রয়োজন হয়।

Q2: শিশুর আধার কার্ড করতে কত দিন সময় লাগে?
Ans: সাধারণত ৭–২০ কর্মদিবসের মধ্যে আধার কার্ড তৈরি হয়ে যায়।

Q3: ০–৫ বছর বয়সী শিশুর আধারে কি বায়োমেট্রিক লাগে?
Ans: না, ০–৫ বছর বয়সী শিশুর ক্ষেত্রে বায়োমেট্রিক নেওয়া হয় না।

Q4: শিশুর আধার কার্ড কি একদম ফ্রী?
Ans: হ্যাঁ, সরকারি আধার এনরোলমেন্ট সেন্টারে শিশুর আধার কার্ড বানানো সম্পূর্ণ ফ্রী।

3 thoughts on “মোবাইল দিয়ে বাড়িতে বসে ফ্রীতে শিশুদের নতুন আধার কার্ড কিভাবে বানাবেন? (০–৫ বছর) গাইড 2026”

  1. Pingback: Aadhar Card Mobile Number Link - WB Form Help

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top