Yuva Sathi Form Fill Up Process 2026
গতকাল রাত্রে বাংলার যুবসাথী প্রকল্পের যে ফর্ম সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে। আপনারা এখন সেই ফর্মটি দেখতে পাচ্ছেন। এটি দু পাতার একটি ফর্ম আছে। দেখতেই পাচ্ছেন। আজকের এই আর্টিকেলে ফর্ম কি করে ফিলাপ করতে হয় সেটাই দেখে নেব।

ফর্ম প্রিন্ট করে জমা দেওয়া যাবে কি?
শুরুর আগেই দুটি জিনিস আপনাদের ক্লিয়ার করে দিতে চাই। এই যে ফর্মটি দেখছেন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে এই ফর্মটি কি প্রিন্ট আউট করে ফিলাপ করে জমা দেয়া যাবে?

দেখুন লক্ষী ভান্ডারেও প্রথম কিন্তু এই অনলাইনের ফর্ম ফিলাপ করে জমা দেয়া যাচ্ছিল। পরবর্তীকালে তাদের তরফ থেকে মানে সরকারের তরফ থেকে একটি ব্লু কালারের ফর্ম দেয়া হয়। সেটাই ফিলাপ করতে হচ্ছিল। অনলাইনের ফর্ম গ্রাহ্য হচ্ছিল না। যদিও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সেগুলো কিন্তু অনলাইনের ফর্মই গ্রাহ্য হয়।
তাই আপনাদের উচিত এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড করে ফিলাপ করে নেয়া। যদি দেখা যায় যে এই ফর্মটিই জমা নিচ্ছে তাহলে তো সরাসরি এই ফর্ম জমা দিয়ে চলে এলেন। যদি দেখা যায় তাদের তরফ থেকে ফর্ম দেয়া হচ্ছে, কোন সিরিয়াল নাম্বারিং করা ফর্ম হয়তো দেয়া হচ্ছে, যেখানে হয়তো কোন নাম্বার লেখা আছে, সেক্ষেত্রে এই ফর্মটিতে তখন আর গ্রাহ্য হবে না। তখন আপনারা এই ফর্মটি দেখে দেখে মানে এখানে যে ডিটেইলগুলো আপনারা ফিলাপ করছেন এই ডিটেইলগুলো দেখে দেখে ওখানে যে ফর্মটি দেবে সেটা ফিলাপ করে নেবেন। তাহলে ভুল ত্রুটির সম্ভাবনা অনেকটাই কম থাকবে।
সেইজন্য আপনাদের প্রত্যেককেই বলব এই ফর্মটা ডাউনলোড করে ফিলাপ করে রাখুন। তারপর যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন দেখা যাবে।
ফর্ম পূরণের সাধারণ নিয়ম
ফর্মটি হচ্ছে দু পাতার ফর্ম। কি করে ফিলাপ করতে হয় সেটাই আমরা এখন দেখে নেব।
প্রথমেই লেখা আছে বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। আর এখানে মেনশন করে দেয়া আছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করবেন। তার মানে বাংলা কিন্তু এখানে ফিলাপ করলে হবে না। অবশ্যই ইংলিশে আপনাকে ফিলাপ করতে হবে। এবং ক্যাপিটাল লেটারে।
এবার বলতে পারেন কি কালিতে ফিলাপ করবো সেটা তো বলা নেই। দেখুন লাল আর সবুজ এই দুটো কালি তো চলবেই না। তাই আপনারা কালো অথবা নীল এই দুটো কালি ব্যবহার করতে পারেন। কালোতে করাই চেষ্টা করবেন। না হলে ব্লুতে করলেও কোন অসুবিধা নেই।
ছবি সংক্রান্ত নির্দেশ
প্রথমে বলা হয়েছে এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করতে হবে এবং ছবির উপর দিয়ে সিগনেচার করতে হবে।
এই ফটো কিন্তু কালার পাসপোর্ট সাইজ ফটো হবে। সাদা ব্যাকগ্রাউন্ড হলে ভালো। যদিও এখানে স্পষ্ট করে ব্যাকগ্রাউন্ডের রঙ বলা নেই, তবে সাদা ব্যাকগ্রাউন্ড দেয়ারই চেষ্টা করবেন। ফটো পেস্ট করার পর ছবির উপর দিয়ে সিগনেচার করে দিতে হবে।
Duare Sarkar Registration Number
ফর্মের প্রথমেই আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটা আপনারা ক্যাম্প থেকে পাবেন। আগে থেকে পাবেন না। ক্যাম্পে যেমন হলুদ স্লিপে রেজিস্ট্রেশন নম্বর দেয়, সেই নম্বর এখানে লিখতে হবে। অথবা তারা নিজেই লিখে দিতে পারে।
Aadhaar Number ও Beneficiary Name
তারপর আধার নাম্বার। আপনার আধার কার্ডের সঠিক নাম্বার এখানে লিখবেন। বক্সের মধ্যে লেখার চেষ্টা করবেন।
এরপর বেনিফিসারি নেম। যিনি আবেদন করবেন তার নাম। এই নামটি মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশীট অনুযায়ী হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও মাধ্যমিকের নামই লিখতে হবে। অবশ্যই ইংরেজিতে এবং ক্যাপিটাল লেটারে।
মোবাইল নম্বর ও ইমেইল
যে ফোন নাম্বারটি ব্যাংক একাউন্টের সাথে লিংক আছে সেটাই দেবেন। ১০ ডিজিট পূর্ণ লিখবেন।
ইমেইল আইডি যদি থাকে লিখবেন। না থাকলে দেওয়ার দরকার নেই।
Gender, Date of Birth ও Age Calculation
মেল, ফিমেল অথবা আদারস নির্বাচন করবেন।
ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী লিখবেন।
১৪/০৪/২০২৬ তারিখে আপনার বয়স কত হবে সেটা বছরে লিখতে হবে। বয়স হিসাব করতে চাইলে Google-এ Age Calculator সার্চ করে হিসাব করতে পারেন।
Read More : 2026 ফেব্রুয়ারীতে ধামাকা ১০ টি প্রকল্প – কত টাকা ঢুকছে? কারা কোন প্রকল্পে কত পাবেন?
Guardian Details
পিতার নাম, মাতার নাম ইংরেজিতে লিখবেন। নামের মাঝে স্পেস রাখবেন। বিবাহিত হলে স্পাউস নেম লিখবেন।
Category ও Marital Status
SC, ST, OBC অথবা General নির্বাচন করবেন।
SC/ST/OBC হলে caste certificate number দিতে হবে।
General হলে লাগবে না।
Marital Status-এ Unmarried, Married, Widow/Widower বা Separate থেকে একটি নির্বাচন করবেন।
ঠিকানা অংশ
House No, Village, Post Office, Gram Panchayat, Block, Police Station, District, PIN Code — সব ইংরেজিতে লিখবেন। State হবে West Bengal।
মাধ্যমিক পরীক্ষার তথ্য
রোল, নাম্বার, পাশের সাল, বোর্ড নির্বাচন করবেন (WBBSE/CBSE/ICSE/Others)।
Highest Qualification ও Occupation
আপনার সর্বোচ্চ পাস করা যোগ্যতা লিখবেন। চলমান কোর্স লিখবেন না, যেটা পাস করেছেন সেটাই লিখবেন।
বর্তমান পেশা না থাকলে Tuition বা Nothing লিখতে পারেন।
Bank Details
ব্যাংকের নাম পূর্ণরূপে লিখবেন।
ব্রাঞ্চ নাম লিখবেন।
অ্যাকাউন্ট নাম্বার পরিষ্কারভাবে লিখবেন।
IFSC কোড ক্যাপিটাল লেটারে লিখবেন।
অন্য সরকারি ভাতা
শিক্ষাগত বৃত্তি ছাড়া অন্য ভাতা পেলে YES দিলে যুবসাথীর টাকা পাবেন না।
প্রয়োজনীয় ডকুমেন্টস
-
মাধ্যমিক অ্যাডমিট
-
মাধ্যমিক মার্কশীট বা সার্টিফিকেট
-
আধার কার্ড
-
ভোটার কার্ড
-
ব্যাংক পাসবুক
-
কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
সব কপি Self Attested হবে।
Read More : Aadhar Card এর সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করুন
ঘোষণা ও সিগনেচার
আপনাকে ঘোষণা করতে হবে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, বেকার এবং অন্য সামাজিক নিরাপত্তা ভাতা পাচ্ছেন না।
নিচে সিগনেচার করবেন এবং জমা দেওয়ার তারিখ লিখবেন।
রিসিভ কপি
নিচের অংশটি কেটে রশিদ হিসেবে আপনাকে দেওয়া হবে। এতে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার, নাম, তারিখ, ফোন নাম্বার, আধার নাম্বার এবং অফিসারের সই ও সিল।
এটাই আপনার প্রমাণ যে আপনি ফর্ম জমা দিয়েছেন।
এইভাবেই খুব সহজে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিলাপ করতে পারবেন।
এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন wbformhelp.in
Frequently Asked Questions
১) বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম কি অনলাইনে জমা দেওয়া যাবে?
না। বর্তমানে ফর্ম অফলাইনে জমা দিতে হবে। প্রিন্ট করে ফিলাপ করে ক্যাম্পে জমা দিতে হবে।
২) ফর্ম কি বাংলায় পূরণ করা যাবে?
না। সম্পূর্ণ ফর্ম ইংরেজি বড় হাতের অক্ষরে (CAPITAL LETTERS) পূরণ করতে হবে।
৩) কোন কালি ব্যবহার করা উচিত?
কালো কালি ব্যবহার করাই ভালো। নীল কালি ব্যবহার করা যাবে। লাল বা সবুজ কালি ব্যবহার করবেন না।
৪) বিবাহিত মহিলারা কোন নাম লিখবেন?
মাধ্যমিক সার্টিফিকেটে যে নাম আছে সেটাই লিখতে হবে। টাইটেল পরিবর্তন হলেও মাধ্যমিকের নাম ব্যবহার করবেন।
৫) ১৪/০৪/২০২৬ তারিখে বয়স কীভাবে হিসাব করবো?
Google-এ Age Calculator সার্চ করে নিজের জন্মতারিখ দিয়ে হিসাব করতে পারেন। শুধু পূর্ণ বছর লিখবেন।
৬) SC/ST/OBC হলে কী অতিরিক্ত লাগবে?
কাস্ট সার্টিফিকেট নম্বর দিতে হবে এবং কাস্ট সার্টিফিকেটের Self Attested কপি জমা দিতে হবে।
৭) General ক্যাটাগরির ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে?
না। General হলে কাস্ট সার্টিফিকেট লাগবে না।
৮) কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে?
মাধ্যমিক অ্যাডমিট, মাধ্যমিক মার্কশীট বা সার্টিফিকেট, আধার কার্ড (Both Side), ভোটার কার্ড, ব্যাংক পাসবুকের প্রথম পাতা, কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে), সব কপি Self Attested হতে হবে।
৯) ব্যাংক অ্যাকাউন্ট কেমন হতে হবে?
আধার কার্ডের সাথে লিংক করা সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। IFSC কোড বড় হাতের অক্ষরে লিখতে হবে।
১০) অন্য সরকারি ভাতা পেলে কি আবেদন করা যাবে?
শিক্ষাগত বৃত্তি ছাড়া অন্য সামাজিক নিরাপত্তা ভাতা পেলে আবেদন করলে সমস্যা হতে পারে। ভুল তথ্য দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
আমি বিবাহিত কিন্তু আমার ঠিকানা পরিবর্তন হয়নি তবে কোন ক্যাম্পে গিয়ে ফর্ম পূরণ করবো ? শ্বশুরবাড়ির নাকি বাবার বাড়ির?
তাহলে সাধারণত যে ঠিকানাটি সরকারি নথিতে আছে, সেই ঠিকানার এলাকায় (অর্থাৎ বাবার বাড়ির এলাকার ক্যাম্পে) ফর্ম পূরণ/জমা দিতে হবে।
Ok
Amar email ✉️ nai
Village name spelling mistake hole kichu hobe na to?
যদি ১–২ অক্ষরের ছোট ভুল হয় তাহলে সাধারণত সমস্যা হয় না। কিন্তু অন্য document (আধার, ব্যাংক, ভোটার কার্ড ইত্যাদি) এর সাথে মিল না থাকলে পরে ঝামেলা হতে পারে। তাই সুযোগ থাকলে correction করে নেওয়াই নিরাপদ।
আমি বেকার তাই আমাকে উপোকার করাহোক
আমি বেকার আমার বয়স 10,11,1998 মাধ্যমিক পাশ করতে
পারিনি কারন ভালো দিন কিন্তু
অসোহয় ছিল ওই টাইম
দাদা/ভাই, আপনার পরিস্থিতি বুঝতে পারছি 🙏
আপনার জন্ম তারিখ অনুযায়ী বর্তমানে আপনার বয়স প্রায় ২৭ বছর। যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন এবং সরকারি নিয়ম অনুযায়ী যোগ্যতা পূরণ করেন, তাহলে যুব সাথী প্রকল্প–এ আবেদন করার সুযোগ থাকতে পারে।
মাধ্যমিক পাশ না করলেও নির্দিষ্ট শর্ত পূরণ করলে অনেক সময় আবেদন করা যায়। তবে সঠিক যোগ্যতার নিয়ম সরকারি নোটিফিকেশন অনুযায়ী দেখতে হবে।
আপনি চাইলে আবার ওপেন স্কুলের মাধ্যমে মাধ্যমিক সম্পূর্ণ করতে পারেন — এতে ভবিষ্যতে চাকরি বা অন্যান্য সরকারি প্রকল্পে সুবিধা হবে।
বিস্তারিত তথ্য ও আপডেট আমাদের ওয়েবসাইট wbformhelp.in–এ নিয়মিত দেওয়া হয়।
Pingback: জমি নেই? তবুও পাবেন কৃষকবন্ধুর ₹৪০০০ টাকা | বার্ষিক সহায়তা প্রকল্প ২০২৬ | Krishak Bondhu
Md Nasim Sk
Pingback: BDO Income Certificate Online Apply 2026 West Bengal – e-District থেকে ১ দিনে ইনকাম সার্টিফিকেট আবেদন ও ডাউনলোড গাইড - WB Form Help
Pingback: রাজ্যে পঞ্চায়েত বিভাগে নিয়োগ ২০২৬ - West Bengal Panchayat Recruitment 2026
Balarampur
👍👍