ভূমিহীন ক্ষেতমজুরদের কৃষকবন্ধু প্রকল্পে বিরাট সুখবর | Bhumihin Kshetmajurder prokolpo taka deoya shuru

ভূমিহীন খেত মজুরদের জন্য কৃষকবন্ধু প্রকল্পে বিরাট সুখবর

ভূমিহীন খেতমজুরদের কৃষকবন্ধু প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু - bhumihin khetmajurder taka dilo

নমস্কার বন্ধুরা আমাদের wbformhelp.in এ আপনাদের স্বাগত জানাই। 5ই ফেব্রুয়ারি বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভূমিহীন খেত মজুরদের জন্য একটি কৃষকবন্ধু প্রকল্প এনেছিল। যার মাধ্যমে বছরে দুটি কিস্তিতে 2000 করে 4000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। এমনটাই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। তার জন্য আপনার কোন জমি প্রয়োজন হবে না। এক শতক জমি যদি আপনার নাও থাকে তাহলেও আপনি যদি অন্যের জমিতে কাজ করে থাকেন কিংবা কৃষি কাজের সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে আবেদনপত্র জমা করলে আপনার নাম উঠবে এবং আপনি এই প্রকল্পের মাধ্যমে বছরে দুটি কিস্তিতে 2000 করে মোট 4000 টাকার আর্থিক সহায়তা পাবেন।

ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু!!

সেই টাকা ইতিমধ্যে আপনাদের ব্যাংক একাউন্টে ঢুকতেও শুরু করেছে। বেশ কিছু উপভোক্তা টাকা পেয়েছেন। এবার সবার কিন্তু টাকা ঢোকেনি বা সবার Application Approved হয়নি। আপনারা জানেন একটি নতুন ওয়েবসাইটও লঞ্চ করা হয়েছে ভূমিহীন খেতমজুর প্রকল্পে যারা ফর্ম ফিলাপ করবে, তারা কিন্তু তাদের স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন তাদের অপ্লিকেশন নম্বর কিংবা মোবাইল নম্বর কিংবা আধার নম্বর দিয়ে।

কিভাবে আবেদন Status Check করবেন

আমি আজকের এই Article টির মাধ্যমে দেখাবো সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন এবং চেক করলে আগে আপনারা দেখতে পেয়েছিলেন আপনাদের দেখানো হচ্ছিল কুইক রেজিস্ট্রেশন বলে এখন কিন্তু কুইক রেজিস্ট্রেশনের জায়গায় এডিএ থেকে এপ্রুভাল দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ ব্লকের সহ কৃষি অধিকর্তার পক্ষ থেকে এপ্রুভাল দিয়ে দেওয়া হচ্ছে তাদের এবং আপনাদের অনেকেরও ব্যাংক এককাউন্টে টাকাও ঢুকতে শুরু করেছে।

তো এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুনতাহলে বুঝতে পারবেন ভূমিহীন খেত মজুরেরা যারা কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়ার জন্য আবেদন করেছিলেন কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেই সংক্রান্ত তথ্য একই সঙ্গে স্ট্যাটাসে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটি সম্পর্কেও আপনারা দেখতে পাবেন এবং আপনাদের ব্যাংক একাউন্টে যেন 9 তারিখ থেকেই টাকা ঢুকতে শুরু করেছে সেই সম্পর্কেও জানতে পারবেন।

দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন গ্রহণ

তো ভূমিহীন ক্ষেত মজুরীদের জন্য কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার তার জন্য 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকটি বিধানসভা এলাকায় যে দুয়ারে সরকার ক্যাম্প করা হয়েছিল সেই ক্যাম্পে ফর্ম জমা নেওয়া হয়েছিল। তো সেই ফর্মগুলোকে এন্ট্রি করা হয়েছে এবং কুইক রেজিস্ট্রেশন আমরা দেখতে পেয়েছিলাম স্ট্যাটাসে।

#স্ট্যাটাস চেক করার সম্পূর্ণ পদ্ধতি

চলুন আমরা স্ট্যাটাস কিভাবে দেখবো। আপনাদের সুবিধার্থে এখানে সেই ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া রইল Click Hereতবে স্ট্যাটাস চেক করার পদ্ধতিটা সম্পর্কে আপনি প্রথমে দেখে নেন।

দেখুন এখানে দেখতে পাচ্ছেন Governament of West Bengal Department of Agriculture অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের এই ওয়েবসাইটটি নতুনভাবে লঞ্চ করা হয়েছে। এই ওয়েবসাইটে আসার পরে আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন “Application Status” বলে একটা অপশন আছে। প্রথমে আছে দেখুন About Projectতারপর আছে “Application Status”তারপর আছে SOP এবং সবশেষে আছে Helpline।

Farmer Search অপশনে স্ট্যাটাস দেখার উপায়

তো এখানে এসে আপনি অপ্লিকেশন স্ট্যাটাস এর উপর ক্লিক করে নেন। অপ্লিকেশন স্ট্যাটাস এর উপর আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনার কাছে পরবর্তী পেজটা আসবে। যে পেজে আপনাকে দেখানো হচ্ছে দেখুন ফার্মার সার্চ অর্থাৎ কৃষকেরা এখান থেকেই কিন্তু তাদের স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন।

তার জন্য আপনাকে আপনার Acknowledgement Number দিতে হবে কিংবা আপনাকে Aadhaar Card Number দিতে হবে কিংবা Mobile Number দিতে হবে। অর্থাৎ আপনি ফর্ম ফিলাপের সময় যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বরটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে।

ওই মোবাইল নম্বরই রেজিস্ট্রেশন হবে এবং আপনাদের জানিয়ে রাখি ওই ফর্মে স্পষ্টভাবে লেখা ছিল ওই মোবাইল নম্বরের সঙ্গে যেন আধার লিংক থাকে এবং আপনার ব্যাংক একাউন্ট যেন যুক্ত থাকে আধারের সঙ্গে। তো এখানে আপনি মোবাইল নম্বর দিয়ে চেক করতে পারবেন। আধার নম্বর দিয়ে চেক করতে পারবেন। একনলেজমেন্ট নম্বর দিয়েও চেক করতে পারবেন।

Read More/Business Idea – বাড়িতে নিজের আধার সেন্টার খুলে ইনকাম | ECMP ID নিয়ে আধার সেন্টার খোলার বড় সুযোগ – ফ্রি কিট, রেজিস্ট্রেশন

Quick Registration স্ট্যাটাসের অর্থ

তো দেখুন একটি মোবাইল নাম্বার দিয়ে যখনই আপনি এখানে সার্চ করবেন সঙ্গে সঙ্গে একটি স্ট্যাটাস দেখাবেএই স্ট্যাটাসে কি দেখানো হচ্ছে? কুইক রেজিস্ট্রেশন। এই আপডেটটা কিন্তু ডেটা এন্ট্রি হওয়ার পরে মানে আপনার ফর্মের সমস্ত তথ্য ডিজিটাইজেশন হওয়ার পরেই দেখানো হচ্ছিল কুইক রেজিস্ট্রেশন মানে দ্রুত রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে।

ADA Approved স্ট্যাটাসের মানে

এবার যে স্ট্যাটাসটা আপনাদের দেখাবো সেখানে দেখতে পাবেন আপনারা ADA এপ্রুভ করে দিয়েছে। তো দেখুন এখানে আমি আরো একটি মোবাইল নম্বর দিয়ে আরেকটি স্ট্যাটাস চেক করে আপনাদের দেখাচ্ছি। তো যখনই আপনি সার্চ এর উপর ক্লিক করবেন আপনার কাছে স্ট্যাটাস চলে আসবে।

এই স্ট্যাটাসে দেখুন সমস্ত তথ্য দেওয়া আছে উপভোক্তার নাম মানে যিনি আবেদন করেছিলেন তার নাম তার মোবাইল নম্বর এই তথ্যগুলো তো দেওয়াও আছে স্থান তারপরেই দেখুন আপনারা স্ট্যাটাসের ঘরে আছে এডিএঅপ্রুভড অর্থাৎ ব্লকের সহকৃষি অধিকর্তার পক্ষ থেকে এপ্রুভেল দিয়ে দেওয়া হয়েছে সবকিছু ক্ষতিয়ে দেখে।

ব্যাংক অ্যাকাউন্টে ২০০০ টাকা ক্রেডিট হওয়ার প্রমাণ

এই ADA অপ্রুভড হওয়ার পরেই কিন্তু আমরা সাধারণত কৃষক বন্ধুতে কি দেখে থাকি নরমাল কৃষক বন্ধুতে প্রথমে এডিএ আপলোডেড আছে তারপর ডিডিএঅপ্রুভড আছে তারপর একাউন্ট ভ্যালিড হয় এবং মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার কথা ঘোষণা করলে টাকা ক্রেডিট হতে শুরু করে।

আর এই প্রকল্পের ক্ষেত্রে কিন্তু প্রথমে আসছে ADA অপ্রুভড। ADA এঅপ্রুভ করেছেন। তারপরের ধাবগুলো কিভাবে হবে সেটা পরবর্তীকালে চেঞ্জ হলেই আপনাদের আমি জানিয়ে দেব।

আর টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে। একটি এসএমএস আপনাদের দেখাচ্ছি। এই এসএমএস দিকে আপনারা লক্ষ্য করুন। এখানে কিন্তু পরিষ্কারভাবে 2000 টাকা ক্রেডিট হয়েছে বলে লেখা আছে। এবং এই 2000 টাকা আদার গ্রান্টস বলে লেখা আছে।

ট্রেজারি থেকে টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে। এটা মার্চের 9 তারিখের মেসেজ। আপনাদের আমি দেখাচ্ছি। 9 তারিখ মার্চের একজন উপভোক্তার ব্যাংক একাউন্টে ভূমিহীন ক্ষেত মজুরদের যে কৃষকবন্ধু প্রকল্পের 2000 টাকা তা ক্রেডিট হয়েছে।

উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ

তো এইভাবে আপনাদেরও টাকা ধীরে ধীরে ক্রেডিট হয়ে যাবে। আপনাদের ফর্মগুলো প্রথমে ডেটা এন্ট্রি হবে। তারপর সেগুলোকে এডিয়ে এপ্রুভাল দেবেন এবং সবকিছু ব্যাংকের তথ্য ক্ষতিয়ে দেখে তারপরেই কিন্তু আপনাদের ব্যাংক এককাউন্টে টাকা পাঠানো হবে।

আপনি কি কৃষকবন্ধু প্রকল্পে ভূমিহীন ক্ষেত মজুর হিসেবে আবেদন করেছিলেন এবং আপনি যদি আবেদন করে থাকেন আপনার আবেদন মঞ্জুর হয়েছে কিনা স্ট্যাটাস চেক করে দেখুন। যদি এডি এপ্রুভড দেখায় তাহলে কমেন্টে জানাবেন। উইক রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে অপেক্ষা করুন। আপডেট চলে আসবে। আর টাকা যদি ঢুকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।

Thank you
এরকম আরো নতুন নতুন আপডেট পেতে আমাদের wbformhelp.in সাইটটি ভিজিট করবেন, এখানে সমস্ত রকম Job, WB Schemes এমনকি আধার সংকান্ত সমস্তরকম আপডেট আপনি পেয়ে যাবেন।

FAQ Section

1. ভূমিহীন খেত মজুরদের জন্য কৃষকবন্ধু প্রকল্পে কত টাকা দেওয়া হয়?
উত্তর: এই প্রকল্পের মাধ্যমে বছরে দুটি কিস্তিতে ২০০০ টাকা করে মোট ৪০০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।

2. এই প্রকল্পের সুবিধা কারা পাবেন?
উত্তর: যেসব ভূমিহীন খেত মজুর অন্যের জমিতে কৃষি কাজ করেন বা কৃষি কাজের সঙ্গে যুক্ত আছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন।

3. এই প্রকল্পে আবেদন করার জন্য নিজের জমি থাকা কি বাধ্যতামূলক?
উত্তর: না, এই প্রকল্পে আবেদন করার জন্য নিজের জমি থাকা বাধ্যতামূলক নয়।

4. আবেদন করার পর স্ট্যাটাস কিভাবে চেক করবেন?
উত্তর: আবেদনকারীরা সরকারি ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর, আধার নম্বর বা অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন।

5. Quick Registration স্ট্যাটাস দেখালে এর মানে কি?
উত্তর: Quick Registration মানে আবেদনপত্রের তথ্য ডেটা এন্ট্রি হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

6. ADA Approved স্ট্যাটাস দেখালে এর অর্থ কি?
উত্তর: ADA Approved মানে ব্লকের সহ কৃষি অধিকর্তা আবেদনটি যাচাই করে অনুমোদন দিয়েছেন।

7. টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়?
উত্তর: আবেদন অনুমোদিত হওয়ার পর ধাপে ধাপে যাচাই শেষ হলে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

8. কত তারিখ থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে?
উত্তর: ৯ মার্চ থেকে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ২০০০ টাকা ঢুকতে শুরু করেছে।

9. আবেদন করার সময় কোন তথ্য দিতে হয়?
উত্তর: আবেদন করার সময় মোবাইল নম্বর, আধার নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হয়।

10. যদি এখনো টাকা না আসে তাহলে কি করবেন?
উত্তর: যদি এখনো টাকা না আসে তাহলে ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করুন এবং কিছুদিন অপেক্ষা করুন, কারণ ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে।

3 thoughts on “ভূমিহীন ক্ষেতমজুরদের কৃষকবন্ধু প্রকল্পে বিরাট সুখবর | Bhumihin Kshetmajurder prokolpo taka deoya shuru”

  1. আমি বিধান মণ্ডল আমার পিতার নাম বংশী মন্ডল ।বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের লক্ষীসাগর গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দার। আমার আধার নম্বর ৬৯২৫৭৪৪৭৬৮১৩ ,অ্যাকাউন্ট নম্বর ৩৮০৭১৩৩০০৭০ ,ব্যাংকের নাম State Bank of India, IFSC code SBIN0015938, mobile number 9933478901 আমি একজন ভূমিহীন ক্ষেতমজুর তাই স্থানীয় সিমলাপাল ক্যাম্পে ভূমিহীন ক্ষেতমজুরের জন্য আবেদন করেছিলাম। কিন্তু আমার ফর্মটির অনলাইন কোন স্ট্যাটাস দেখা যাচ্ছে না । তাই দয়া করে অনুরোধ করছি যে আমার এই ফর্মটি গ্রহণ করে আমাকে সহায়তা করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top