ফেব্রুয়ারি ২০২6: সরকারি আর্থিক প্রকল্পের বড় আপডেট | কারা কত টাকা পাবেন?
তো বন্ধুরা রাজ্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু করা হয়েছে।
কোন প্রকল্পে পুরুষরা সুবিধা পাবেন, আবার কোন প্রকল্পে মহিলারা।
এবং কোন প্রকল্পে বাচ্চাদের, আবার কোন প্রকল্পে বয়স্কদের আর্থিক সুবিধা দেওয়া হবে।
তো বর্তমানে এই ফেব্রুয়ারি মাসে কোন কোন আট থেকে নটি প্রকল্পের টাকা আগামী মাস থেকেই আপনাদের ব্যাংক একাউন্টে ঢুকতে চলেছে।
এছাড়া কোন প্রকল্পে কত টাকা পাবেন সেটাও জানতে পারবেন এই update এ।
এবং নতুন করে যদি আবেদন করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন সেটাও জানতে পারবেন।

দেখুন বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে আর্থিক প্রকল্পের বন্যা।
কোন কোন প্রকল্পের টাকা বা আর্থিক সহযোগিতা পাবেন [ফেব্রুয়ারি পেমেন্ট আপডেট 2026]।
ফেব্রুয়ারি মাসে কোন কোন সরকারি প্রকল্পের টাকা ঢুকবে? সম্পূর্ণ তালিকা
পুরুষ থেকে মহিলা, বাচ্চা থেকে বড় ছাত্রছাত্রী—সবার জন্যই রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প আনা হয়েছে। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে এই ফেব্রুয়ারি মাসে কোন কোন প্রকল্পের টাকা পাবেন উপভোক্তারা, কারা কি কি সুবিধা পেতে পারেন তার বিস্তারিত আলোচনা করা হলো।
বিধবা ভাতা প্রকল্প – ফেব্রুয়ারি পেমেন্ট আপডেট ২০২৬
বিধবা ভাতা প্রকল্পের টাকা রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে দিয়ে থাকে।
১৮ বছরের মধ্যে যে সমস্ত মহিলারা বিধবা রয়েছেন তারা এই প্রকল্পে আবেদন করলেই এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ১০০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাওয়া যায়।
বিগত জানুয়ারি মাসের অর্থ প্রদানও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
এই ফেব্রুয়ারি মাসের টাকা এক তারিখ থেকে শুরু করে ১০ তারিখের মধ্যে ১০০০ টাকার আরো একটি কিস্তি উপভোক্তাদের ব্যাংক একাউন্টে জমা পড়বে।
PM Kisan ২২তম কিস্তি কবে পাবেন? ফেব্রুয়ারি আপডেট
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক একাউন্টে দেওয়া হয়ে গেছে।
অর্থাৎ ২১ নম্বর কিস্তির টাকা তাদের একাউন্টে চলে এসেছে।
এবার ২২তম কিস্তির টাকার জন্য কৃষকরা কিন্তু অপেক্ষা করছে।
তো এই ২২তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনার টাকা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ব্যাংক একাউন্টে পেতে পারেন, এমনটাই সূত্রের তরফে খবর।
অর্থাৎ পিএম কিসান প্রকল্পের ২২তম কিস্তির টাকা আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংক একাউন্টে ঢুকতে পারে।
পুরোহিত ভাতা ফেব্রুয়ারি মাসের কিস্তি আপডেট
এই প্রকল্পের তরফে প্রত্যেক মাসে পুরোহিতদের দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হয়।
তো যে সমস্ত পুরোহিতরা আবেদন করে রেখেছেন তারা ফেব্রুয়ারি মাসে দেড় হাজার টাকার আরো একটি কিস্তি ব্যাংক একাউন্টে পাবেন।
আর এই টাকাও এক তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের ১০ তারিখের মধ্যে একাউন্টে চলে আসবে।
Read More : PAN Card Apply Online
লক্ষীর ভান্ডার প্রকল্প ফেব্রুয়ারি ২০২৬ পেমেন্ট আপডেট
পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় এবং সবথেকে বেশি সংখ্যক মানুষ এই প্রকল্প থেকে সুবিধা পাচ্ছেন।
প্রত্যেক মাসে ১৮ থেকে ৬০ বছর বয়সের মহিলাদের ১২০০ টাকা করে দেওয়া হয়।
যে সমস্ত মহিলারা এই জানুয়ারি মাসে টাকা ব্যাংক একাউন্টে পেয়ে গেছেন তারা ফেব্রুয়ারি মাসে ১২০০ টাকার আরো একটি কিস্তি ব্যাংক একাউন্টে পেতে চলেছেন।
তবে ফেব্রুয়ারি মাস থেকে নতুন আবেদনকারী মহিলাদেরও টাকা দেওয়া হতে পারে।
অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন কিন্তু এখনো পর্যন্ত কোন টাকা পাননি, তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু হতে পারে।
এরই পাশাপাশি জানিয়ে দিই যে সমস্ত মহিলারা এই জানুয়ারি মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো পাননি, তারা যদি জানুয়ারি মাসের মধ্যে টাকা না পান তাহলে ফেব্রুয়ারি মাসে কিন্তু দু মাসের টাকা একসঙ্গে পাবেন।
এক্ষেত্রে অনেকের একাউন্টে ২০০০ টাকা ও ২৪০০ টাকা পর্যন্ত ঢুকতে চলেছে।
আর এই লক্ষীর ভান্ডার ফেব্রুয়ারি মাসের টাকাও এক তারিখ থেকে শুরু করে ১০ তারিখের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া হবে।
তপশীলী বন্ধু (বার্ধক্য ভাতা) ফেব্রুয়ারি কিস্তি
বর্তমানে তপশীলী সম্প্রদায়ের পরিবারের যে সমস্ত ৬০ বছরের ঊর্ধ্বে পুরুষ কিংবা মহিলারা রয়েছেন তারা যদি বার্ধক্য ভাতার জন্য এই প্রকল্পে আবেদন করেন তাহলে তাদের ব্যাংক একাউন্টে ১০০০ টাকার আরো একটি কিস্তি দেওয়া হবে।
এই ফেব্রুয়ারি মাসে এক থেকে ১০ তারিখের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাংক একাউন্টে পেতে পারেন।
আবেদন পদ্ধতি—আপনি চাইলে বৃদ্ধ ভাতার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে অথবা ব্লক অফিস থেকে আবেদন করতে পারেন।
এছাড়া পঞ্চায়েত অফিসে গিয়েও আবেদন করতে পারেন।
যুবশ্রী প্রকল্প / বেকার ভাতা ফেব্রুয়ারি পেমেন্ট আপডেট
এই প্রকল্পের থেকে রাজ্যের ছেলেমেয়েদের প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার।
তো যারা নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের দেড় হাজার টাকার আরো একটি কিস্তি এই ফেব্রুয়ারি মাসে ব্যাংক একাউন্টে দেওয়া হবে।
জানুয়ারি মাসের টাকা ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে দেওয়া হচ্ছে।
শিল্পী ভাতা প্রকল্প ফেব্রুয়ারি মাসের টাকা
এই প্রকল্পে আবেদন করলে প্রত্যেক মাসে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
যারা জানুয়ারি মাসের টাকা পেয়ে গেছেন তারা ফেব্রুয়ারি মাসেও ১০০০ টাকার আরো একটি কিস্তি পাবেন।
Read More : Your Child Aadhar Card Apply Online
সবশেষে জয়জোয়ার প্রকল্প ফেব্রুয়ারি ২০২৬ কিস্তি আপডেট
এই প্রকল্পে ৬০ বছরের উপরে তপশীলী উপজাতি সম্প্রদায়ের পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন।
আবেদন করলে প্রত্যেক মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে এবং এই টাকা ফেব্রুয়ারি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে ব্যাংক একাউন্টে ঢুকবে।
এছাড়াও ফেব্রুয়ারি মাসে ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা, বার্ধক্য ভাতা, কৃষকদের বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী এবং বিভিন্ন স্কলারশিপের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
যারা এখনো আবেদন করেননি তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্প, ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করতে পারেন।
(FAQ Section) – ফেব্রুয়ারি সরকারি প্রকল্প আপডেট 2026
● ফেব্রুয়ারি মাসে কোন কোন সরকারি প্রকল্পের টাকা ব্যাংক একাউন্টে ঢুকবে?
➣ ফেব্রুয়ারি মাসে বিধবা ভাতা, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা, পুরোহিত ভাতা, লক্ষীর ভান্ডার, তপশীলী বন্ধু, যুবশ্রী, শিল্পী ভাতা, জয়জোয়ার সহ একাধিক রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা ব্যাংক একাউন্টে ঢুকতে চলেছে।
● বিধবা ভাতা ফেব্রুয়ারি মাসে কত টাকা পাওয়া যাবে?
➣ বিধবা ভাতা প্রকল্পের আওতায় ফেব্রুয়ারি মাসে উপভোক্তারা ১০০০ টাকা করে পাবেন। এই টাকা সাধারণত ১ থেকে ১০ তারিখের মধ্যে ব্যাংক একাউন্টে জমা পড়ে।
● PM Kisan ২২তম কিস্তির টাকা কবে আসবে?
➣ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২২তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাংক একাউন্টে ঢুকতে পারে।
● পুরোহিত ভাতা ফেব্রুয়ারি মাসে কত টাকা দেওয়া হবে?
➣ পুরোহিত ভাতা প্রকল্পের আওতায় ফেব্রুয়ারি মাসে পুরোহিতদের ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
● লক্ষীর ভান্ডার ফেব্রুয়ারি মাসে কত টাকা পাওয়া যাবে?
➣ লক্ষীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে উপভোক্তা মহিলারা ১২০০ টাকা পাবেন।
যারা জানুয়ারি মাসে টাকা পাননি, তারা ফেব্রুয়ারি মাসে একসঙ্গে ২০০০ টাকা বা ২৪০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
● নতুন আবেদনকারীরা কি ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষীর ভান্ডারের টাকা পাবেন?
➣যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন কিন্তু এখনও টাকা পাননি, তাদের ফেব্রুয়ারি মাস থেকে টাকা পাওয়া শুরু হতে পারে।
● তপশীলী বন্ধু প্রকল্পে ফেব্রুয়ারি মাসে কত টাকা দেওয়া হবে?
➣ তপশীলী বন্ধু বা বার্ধক্য ভাতা প্রকল্পে ৬০ বছরের ঊর্ধ্বে উপভোক্তারা ফেব্রুয়ারি মাসে ১০০০ টাকা করে পাবেন।
● তপশীলী বন্ধু বা বৃদ্ধ ভাতার জন্য কোথায় আবেদন করবেন?
➣ আপনি দুয়ারে সরকার ক্যাম্প, ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করতে পারেন।
● যুবশ্রী প্রকল্পে ফেব্রুয়ারি মাসে কত টাকা পাওয়া যাবে?
➣ যুবশ্রী বা বেকার ভাতা প্রকল্পে ফেব্রুয়ারি মাসে উপভোক্তারা ১৫০০ টাকা করে পাবেন।
● শিল্পী ভাতা ফেব্রুয়ারি মাসে কত টাকা দেওয়া হবে?
➣ শিল্পী ভাতা প্রকল্পে ফেব্রুয়ারি মাসে উপভোক্তারা ১০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
● জয়জোয়ার প্রকল্পের টাকা কবে ঢুকবে?
➣ জয়জোয়ার প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে ঢুকবে।
● ফেব্রুয়ারি মাসে আর কোন কোন প্রকল্পের টাকা আসতে পারে?
➣ ফেব্রুয়ারি মাসে ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা, বার্ধক্য ভাতা, কৃষকদের বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী এবং বিভিন্ন স্কলারশিপের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
● যারা এখনও আবেদন করেননি তারা কী করবেন?
➣ যারা এখনও আবেদন করেননি তারা আসন্ন দুয়ারে সরকার ক্যাম্প, ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করতে পারেন।
যুব সাথী প্রকল্পের কত টাকা?
এই প্রকল্পের অধীনে শিক্ষিত বেকার যুবকদের প্রতি মাসে ১৫০০ টাকা (১,৫০০/-) করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।
শুধু লক্ষী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ালে হবে বাকি প্রকল্পের টাকা তো বাড়ানো দরকার
🙂👍 ঠিকই বলেছেন, অন্যান্য প্রকল্পের টাকাও বাড়ানো উচিত।
Pingback: যুব সাথি প্রকল্প ফর্ম ফিলাপ করার পদ্ধতি | Yuva Sathi Form Fill Up Process 2026 - WB Form Help