পিএম কিসান 22 তম কিস্তি নিয়ে বড় আপডেট

নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিসান প্রকল্পের ২২ তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। পিএম কিসান প্রকল্পের ২২ তম কিস্তি টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলের মাধ্যমে। তাই বন্ধুরা, আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে।
PM Kisan 22nd Installment 2026
পিএম কিসান ২২ নং কিস্তির টাকা দেওয়ার শেষ ধাপ এল। ২০১৯ সালে কেন্দ্র সরকারের উদ্যোগে চালু হওয়া প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্প আজ দেশের কোটি কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ভরসা। চাষের খরচ, বীজ, সার কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাজে যাতে কৃষকরা আর্থিকভাবে একটু স্বস্তি পান, সেই লক্ষ্যেই এই প্রকল্পের সূচনা। এই স্কিমের মাধ্যমে বছরে মোট ৬০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
বছরে কত টাকা এবং কিভাবে দেওয়া হয়
টাকাটি একবারে নয়, তিনটি সমান কিস্তিতে দেওয়া হয়। প্রতি চার মাস অন্তর ২০০০ টাকা করে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় DBT পদ্ধতির মাধ্যমে।
কিস্তি দেওয়ার নির্দিষ্ট সময়সূচি
সাধারণত কিস্তি দেওয়ার সময়সূচি এমন থাকে –
এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রথম কিস্তি, আগস্ট থেকে নভেম্বরের মধ্যে দ্বিতীয় কিস্তি এবং ডিসেম্বর থেকে মার্চের মধ্যে তৃতীয় কিস্তি পাঠানো হয়।
আগের কিস্তির টাকার আপডেট
২০২৫ সালে ইতিমধ্যেই ২০ তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছে। এরপর ২১ তম কিস্তির অর্থ ১৯শে নভেম্বর উপভোক্তাদের ব্যাংকে পৌঁছেছে। অর্থাৎ, চলতি অর্থবর্ষে দুইটি কিস্তির টাকা কৃষকরা পেয়ে গিয়েছেন। এখন স্বাভাবিকভাবেই সবার মনে একটাই প্রশ্ন, ২২ তম কিস্তির ২০০০ টাকা কবে আসবে?
22 তম কিস্তির টাকা কবে আসতে পারে
সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসের মাঝামাঝি সম্ভাব্য ১৩ই মার্চের মধ্যে ২২ তম কিস্তির টাকা ছাড়তে পারে কেন্দ্র সরকার।
অন্যান্য বছরগুলোর কিস্তির টাকার সময়সূচী!
আগের বছরগুলোর সময়সূচি দেখলে বোঝা যায়, বেশ কয়েকটি কিস্তি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহেই দেওয়া হয়েছিল। যেমন ১৩ তম কিস্তি ২৭শে ফেব্রুয়ারি, ১৬ তম কিস্তি ২৮শে ফেব্রুয়ারি এবং ১৯ তম কিস্তি ২৪শে ফেব্রুয়ারি প্রদান করা হয়েছিল।
স্ট্যাটাসে Payment Process দেখালে কী বুঝবেন
এদিকে অনেক কৃষক তাদের স্ট্যাটাস চেক করে দেখেছেন। আগে যেখানে ‘Waiting for approval by state’ লেখা ছিল, এখন সেখানে পেমেন্ট প্রসেস দেখা যাচ্ছে। আবার ‘FTO’ প্রসেসের ঘরে অনেকের ক্ষেত্রে ‘Yes‘ দেখাচ্ছে। এই ধাপটি সাধারণত টাকা ছাড়ার একেবারে শেষ পর্যায়ে; অর্থাৎ খুব শীঘ্রই অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
প্রধানমন্ত্রী রিমোট টিপে টাকা ছাড়বেন
খুব শীঘ্রই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন সরকারি অনুষ্ঠানে রিমোট টিপে একসাথে এই কিস্তির অর্থ ছাড়বেন, আগের মতোই।
Read More : রাজ্যে এবার ছেলেদের একাউন্টে ঢুকবে ২৫,০০০ টাকা | নতুন প্রকল্প – মার্চ 2026
আগের কিস্তির টাকা আটকে থাকলে কী হবে
যেসব কৃষকের আগের কিস্তির টাকা কোনো কারণে আটকেছিল, তাদের অনেকের ক্ষেত্রেও এখন পেমেন্ট প্রসেস দেখাচ্ছে। ফলে তারা একসাথে বকেয়া কিস্তির টাকাও পেতে পারেন। অর্থাৎ বন্ধুরা, যে সমস্ত কৃষকরা আগের কিস্তিগুলির মধ্যে কোনো কিস্তির টাকা যদি না পেয়ে থাকেন, যদি সেই কিস্তির পাশে এখন দেখায় পেমেন্ট প্রসেস, তাহলে কিন্তু সেই কৃষক আগের কিস্তির টাকাও কিন্তু পেয়ে যাবেন।
স্ট্যাটাস চেক করার সময় যে বিষয়গুলো দেখবেন

আপনারা কিন্তু অবশ্যই পিএম কিসান প্রকল্পে যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে Land Seeding-এর ঘরে ‘Yes’ লেখা আছে কি না, এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসের ঘরে ‘Yes’ লেখা আছে কি না, এবং E-KYC স্ট্যাটাস ‘Yes’ লেখা আছে কি না। এই তিনটি অপশন দেখে নেবেন; প্রত্যেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে E-KYC আপডেট আছে কি না, সেটা কিন্তু চেক করে দেখে নেবেন। যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে E-KYC আপডেট না থাকে, তাহলে কিন্তু টাকা পেতে সমস্যা হবে।
কেন অনেক কৃষক আগের কিস্তির টাকা পাননি
আগের ২১ নম্বর কিস্তি টাকা দেওয়ার সময় দেখা গেছে, অনেক কৃষকের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে E-KYC Update ছিল না। এই কারণে কিন্তু টাকা পায়নি।
সর্বশেষ আপডেট
তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পিএম কিসান প্রকল্পসহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে আমাদের এই ওয়েবসাইট wbformhelp.in ভিজিট করবেন। ধন্যবাদ।
Read More : জমি নেই? জমি ছাড়াই আপনিও পাবেন কৃষকবন্ধুর ৪০০০ টাকা (নতুন প্রকল্প)
FAQ Section
1. পিএম কিসান প্রকল্প কী?
➥ পিএম কিসান বা প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্প হলো কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ কৃষক সহায়তা প্রকল্প, যার মাধ্যমে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়।
2. পিএম কিসান প্রকল্পে বছরে কত টাকা দেওয়া হয়?
➥ এই প্রকল্পের মাধ্যমে বছরে মোট ৬০০০ টাকা দেওয়া হয়, যা তিনটি সমান কিস্তিতে অর্থাৎ প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠানো হয়।
3. পিএম কিসান প্রকল্পের ২২ তম কিস্তির টাকা কবে আসবে?
➥ সরকারের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সংবাদ প্রতিবেদন অনুযায়ী মার্চ মাসের মাঝামাঝি সময়ে ২২ তম কিস্তির টাকা ছাড়া হতে পারে।
4. পিএম কিসান প্রকল্পের টাকা কীভাবে দেওয়া হয়?
➥ পিএম কিসান প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি (Direct Benefit Transfer) পদ্ধতির মাধ্যমে কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠানো হয়।
5. পিএম কিসান প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করবেন?
➥ কৃষকরা পিএম কিসান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন।
6. FTO Processed Yes দেখালে কী বোঝায়?
➥ যদি স্ট্যাটাসে FTO Processed Yes দেখায়, তাহলে বুঝতে হবে টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং খুব শীঘ্রই সেই টাকা ব্যাংক একাউন্টে জমা হবে।
7. Payment Process দেখালে কী বোঝায়?
➥ Payment Process দেখালে বোঝায় যে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং খুব দ্রুত কৃষকের ব্যাংক একাউন্টে টাকা পৌঁছে যাবে।
8. কোন কারণে পিএম কিসান প্রকল্পের টাকা আটকে যেতে পারে?
➥ ই-কেওয়াইসি সম্পূর্ণ না থাকা, আধার ও ব্যাংক একাউন্ট লিঙ্ক না থাকা বা ল্যান্ড সিডিং আপডেট না থাকলে অনেক সময় কিস্তির টাকা আটকে যেতে পারে।
9. ই-কেওয়াইসি কেন জরুরি?
➥ পিএম কিসান প্রকল্পের সুবিধা পেতে হলে ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। ই-কেওয়াইসি সম্পূর্ণ না থাকলে অনেক সময় কিস্তির টাকা পাওয়া যায় না।
10. আগের কিস্তির টাকা না পেলে কি পরে পাওয়া যাবে?
➥ হ্যাঁ, অনেক সময় যদি আগের কিস্তির টাকা কোনো কারণে আটকে থাকে এবং পরে সমস্যা সমাধান হয়ে যায়, তাহলে সেই বকেয়া কিস্তির টাকাও একসাথে পাওয়া যেতে পারে।