
ফেব্রুয়ারি 2026 বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছো স্যার একটু পড়ানোর পাশাপাশি এই খবরগুলো দিয়ে দেবেন যে বর্তমানে কোন কোন চাকরির পরীক্ষার ফর্ম ফিলাপ চলছে। কারণ অনেকেই জানতে পারো না গুরুত্বপূর্ণ কিছু রিক্রুটমেন্ট হতে থাকে। অনেকে আবেদনের শেষ তারিখে হয়তো জানতে পারো বা জানতেই পারো না।
So, এবার থেকে আমরা wbformhelp.in এ বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে এই আপডেটও কিন্তু প্রোভাইড করব। মাধ্যমিক পাশেও সুযোগ রয়েছে, গ্রাজুয়েটদের জন্য সুযোগ রয়েছে। শেষ পর্যন্ত দেখো। খুবই ইম্পর্টেন্ট তিনটি গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে আলোচনা করব এই আর্টিকেলের মধ্যে।
দেখো সবার প্রথমে যদি বলি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য শুধু ফর্ম ফিলাপ করলে হবে না। তোমাকে পড়াশোনা করতে হবে। এটা ডে ওয়ানে মাথায় নিয়ে নেবে। কারণ এমনি এমনিতে কেউ তোমাকে চাকরি দেবে না। তোমাকে নিজেকে যোগ্য বলে প্রমাণ করতেই হবে।
রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2026
ফেব্রুয়ারি 2026 এ চাকরির যদি সেরা সুযোগ আমি বলি সবার প্রথমে আমি যেটিকে রেখেছি সেটি হচ্ছে রেলওয়ের রিক্রুটমেন্ট, যাদের ড্রিম রেলে চাকরি করা। রেল বলতে আমাদের Indian Railways সেখানে তুমি গ্রুপ ডি রিক্রুটমেন্ট চলছে।
2026 এ রেলের গ্রুপ ডি নিয়োগ। এখানে যদি দেখো টোটাল শূন্যপদ রয়েছে 22,100 এর বেশি।
অনলাইনে আবেদন শুরু হয়েছে 31 জানুয়ারি থেকে। আজকের ডেটেও আবেদন চলছে।
লাস্ট ডেট 2 মার্চ 2026। তার আগেই অনলাইনে আবেদন করতে হবে।
তুমি মাধ্যমিক পাস হলেই হবে অথবা আইটিআই উত্তীর্ণ অর ইকুইভালেন্ট পাস হতে হবে। মধ্যা কথা তুমি টেনথ পাস করেছো, রেলের গ্রুপ ডির ফর্ম ফিলাপ করে দাও এবং পড়াশোনা করে যাও।
এজ লিমিট 18 থেকে 33 বছর।
SC/ST পাঁচ বছরের ছাড় পাবে।
OBC তিন বছরের ছাড় পাবে।
পরীক্ষা হবে CBT (কম্পিউটার বেস টেস্ট)।
সময় 90 মিনিট।
মোট 100 প্রশ্ন।
নেগেটিভ মার্কিং ১/৩।
General Science 25
Math 25
Reasoning 30
General Awareness & Current Affairs 20
প্রশ্ন বাংলাতেই পাবে।
আমি বলি এই 20 থেকে 25 বছর বয়স হচ্ছে চাকরির পরীক্ষার সেরা সময়। এখন পরিশ্রম করো। পরে প্রেসার বাড়বে। তাই এখন থেকেই সিরিয়াস হও।
GDS Gramin Dak Sevak Recruirement 2026
এরপরে আসি জিডিএস গ্রামীণ ডাক সেবক। এই নিয়োগ করছে India Post।
মোট শূন্যপদ 28,636।
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং ভালো নম্বর থাকতে হবে।
এখানে কোন লিখিত পরীক্ষা হবে না। মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে নিয়োগ হবে।
বয়স 18 থেকে 40।
লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
লাস্ট ডেট 25 ফেব্রুয়ারি 2026।
অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে।
সোশ্যাল মিডিয়ায় অনেক ফেক আপডেট ঘোরে—সেগুলো বিশ্বাস করবে না।
Read More : ই-শ্রম কার্ডে বড় সুখবর – ইশ্রম কার্ডে মাসে 1000 টাকা ভাতা। কারা পাবেন ও কিভাবে আবেদন করবেন?
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026
এবার আসি ব্যাংকের সুযোগে। Punjab National Bank এ অপ্রেন্টিস নিয়োগ চলছে।
মোট শূন্যপদ 5,138।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট।
বয়স 20 থেকে 28।
লাস্ট ডেট 24 ফেব্রুয়ারি 2026।
ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবে।
Rural / Semi Urban / Urban ব্রাঞ্চে 12,300 টাকা।
Metro সিটিতে 15,000 টাকা।
সিলেকশন প্রসেস:
Online Written Test
Document Verification
Local Language Test
Medical Examination
একটাই অনলাইন পরীক্ষা হবে।
General / Financial Awareness – 25
General English – 25
Quantitative & Reasoning – 25
Computer Knowledge – 25
মোট 100 প্রশ্ন, 60 মিনিট সময়।
পরীক্ষা মার্চ 2026 এর প্রথম সপ্তাহে।
গুরুত্বপূর্ণ বার্তা
চারিদিকে ফেক আপডেট ভরে গেছে। শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট দেখে আবেদন করবে।
বেকারত্বের অভিশাপ মুছে ফেলে নিজের পায়ে দাঁড়ানোর এটাই শ্রেষ্ঠ সময়। ফেব্রুয়ারি মাসের এই সুযোগগুলো হাতছাড়া করবেন না। রেলের গ্রুপ ডি, পোস্ট অফিসের জিডিএস বা পিএনবি অ্যাপ্রেন্টিস—যেখানেই আপনি যোগ্য, আজই আবেদন করুন এবং কোমর বেঁধে লড়াইয়ে নামুন।
“আপনার আজকের কঠোর পরিশ্রমই আপনার কালকের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে।”
FAQ Section
1) রেলওয়ে গ্রুপ ডি ফর্ম কে কে ফিলাপ করতে পারবে?
মাধ্যমিক পাশ বা আইটিআই পাশ প্রার্থীরা আবেদন করতে পারবে।
2) রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা কিভাবে হবে?
পরীক্ষা CBT (কম্পিউটার ভিত্তিক) পদ্ধতিতে হবে।
3) রেলওয়ে গ্রুপ ডি–তে নেগেটিভ মার্কিং আছে কি?
হ্যাঁ, ১/৩ নম্বর কাটা হবে ভুল উত্তরের জন্য।
4) জিডিএস নিয়োগে কি পরীক্ষা দিতে হয়?
না, India Post–এর GDS নিয়োগে লিখিত পরীক্ষা হয় না। মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ হয়।
5) জিডিএস–এ আবেদন করার জন্য বয়স কত লাগবে?
সাধারণত ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
6) পিএনবি অপ্রেন্টিস পদে শিক্ষাগত যোগ্যতা কী?
Punjab National Bank অপ্রেন্টিস পদের জন্য যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন লাগবে।
7) পিএনবি অপ্রেন্টিসে কি স্থায়ী চাকরি পাওয়া যায়?
না, এটি ট্রেনিং ভিত্তিক অপ্রেন্টিসশিপ। সরাসরি স্থায়ী চাকরি নয়।
8) রেলওয়ে গ্রুপ ডি–তে আবেদন কোথায় করতে হবে?
Indian Railways–এর অফিসিয়াল RRB ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
9) এই চাকরিগুলোর আবেদন প্রক্রিয়া কীভাবে হয়?
সব আবেদন অনলাইনে করতে হয়।
10) কোন চাকরিতে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে?
রেলওয়ে গ্রুপ ডি এবং GDS—দুটিতেই হাজার হাজার শূন্যপদ রয়েছে, তাই বড় সুযোগ বলা যায়।
রেলওয়ে গ্ৰুপ D