DBT যাদের করা নেই, তারা পাবেন না যুবসাথির টাকা, কৃষকবন্ধুর টাকা – যুবসাথী প্রকল্প- কৃষকবন্ধু প্রকল্পে বড় আপডেট

নমস্কার, এই নতুন article এ আপনাদের সবাইকে স্বাগত।

Bhumihin prokolper taka DBT

যুবসাথী ও কৃষকবন্ধু টাকার গুরুত্বপূর্ণ আপডেট

আপনারা যারা যুবসাথী অপ্লিকেশন করেছেন অথবা কৃষকবন্ধু অপ্লিকেশন করেছেন হয়তো আপনারা সবাই জানেন যে এই যে টাকাটা ঢুকবে আপনাদের যুবসাথী স্কিমের আন্ডারে অথবা কৃষকবন্ধু নতুন যে ভূমিহীন কৃষকবন্ধু যে প্রকল্পটি রয়েছে তার আন্ডারে যে টাকাটি ঢুকবে সেটা DBT সিস্টেমের মাধ্যম দিয়ে ঢুকবে। অর্থাৎ Direct Benefit Transfer

ডিবিটি (DBT) কীভাবে কাজ করে?

আপনার যে আধার লিংক ব্যাংক একাউন্ট সেই ব্যাংক একাউন্টে কিন্তু আপনাকে টাকাটা পেইড করা হবে। তো আপনারা যে ব্যাংক এককাউন্টগুলি দিচ্ছেন হয়তো জানেন না যে আপনাদের ব্যাংক এককাউন্টের সঙ্গে আধার কার্ড আদৌ লিংক আছে কি নেই বা কোন ব্যাংকের এককাউন্ট লিংক আছে না আছে এই সমস্ত কিছু আপনাদের হয়তো জানা নেই।

বাড়িতে বসে আধার–ব্যাংক লিংক চেক করার উপায়

তো আজকের এই আর্টিকেলে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব যে আপনারা সেই কাজটি কি করে করবেন। যদি লিংক করা না থাকে আধার কার্ড বা DBT সিস্টেম অক্টিভেটেড না থাকে সেই ডিবিটি সিস্টেমটা অক্টিভেটেড কি করে করবেন বাড়িতে বসে আপনার হাতের মোবাইলটি দিয়েই করতে পারবেন সেটা। তো এই আর্টিকেলে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বলব।

My Aadhaar ওয়েবসাইটে লগইন করার ধাপ

এবার চলুন দেখে নেওয়া যাক যে আমি প্রথমে চেক করে নিচ্ছি আমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক একাউন্টে লিংক আছে বা নেই আমি সেটা চেক করে নিচ্ছি। তো প্রথমে এই একটা আমি ট্যাব নিয়ে নিচ্ছি। আপনারা মোবাইলে লিখবেন যে আধারের যে ওয়েবসাইট My Aadhaar, আপনার মাই আধারে যেতে হবে। আমি মাই আধার লিখছি। মাই আধার আসলে পরে এই যে Login অপশন দেখতে পাচ্ছেন এই লগিন অপশনে গেলে পরে আপনাকে কিন্তু আধার লিংকড মোবাইল নাম্বার যেটা রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো হবে এই লগিন অপশনে ক্লিক করলাম, তারপর আমি আধার কার্ড ইনপুট করবো এখানে Captcha ইনপুট করবো Login with OTP ক্লিক করব এরপর আপনার কাছে ওটিপি পাঠানো হবে ওটিপিটা সাবমিট করলে কিন্তু আপনি লগইন হয়ে যেতে পারবেন তো আমি ওটিপিটা সাবমিট করে আপনাদের দেখাচ্ছি, আমি কিন্তু লগইন হয়ে গেছি।

Bhumihin prokolper taka DBT

Bank Seeding Status চেক করার পদ্ধতি

এবার আপনার এখানে যেটা শো করছে লগইন হওয়ার পরে দেখুন Bank Seeding Status এই অপশনে আপনাকে আসতে হবে। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এবার এখানে যেটা দেওয়া হয়েছে দেখুন আমার ব্যাংক একাউন্ট কোনটা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং সেটা অক্টিভেটেড আছে সেটা লেখা আছে কিন্তু কবে লাস্ট আপডেট করেছিলাম সেটাও কিন্তু এখানে দেওয়া আছে।

Bank Seeding Status Check

ব্যাংক একাউন্ট পরিবর্তন (NPCI মাধ্যমে)

এবার আমার এই ব্যাংক একাউন্টটি আমি যদি মনে করি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা নিজেরই আমার ব্যাংক একাউন্ট রয়েছে। আমি যদি মনে করি এই ব্যাংক একাউন্টটা আমি নিমেষের মধ্যে আধার ওটিপির মাধ্যম থেকে চেঞ্জ করতে পারব। অন্য কোন ব্যাংক একাউন্টে ধরুন আমার সেম ব্যাংকই রয়েছে সেম স্টেট ব্যাংকই রয়েছে কিন্তু অন্য ব্রাঞ্চে অন্য একাউন্ট সেটাতেও ট্রান্সফার করতে পারি অথবা আমি অন্য কোন ব্যাংকেও কিন্তু এই ডিবিটিটা সিস্টেম ট্রান্সফার করতে পারি হয়তো আপনি এই একাউন্টে চাইছেন না বা যদি আপনার লিংক করা না থাকে তাহলে কিন্তু এখানে Bank Name Show করবে না। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে তো আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি বা এখান থেকে লগ আউট হয়ে চলে যাচ্ছি আমাকে সেটা দেখুন NPCI কথা উল্লেখ করেছে NPCI ওয়েবসাইটে গিয়ে কিন্তু সেটা আপনারা চেঞ্জ করতে পারবেন যেকোনো সময়।

NPCI ওয়েবসাইটে Aadhaar Mapping চেক

আমি Google এ লিখছি NPCI। এনপিসিআই লিখে আমি সার্চ করছি। এই যে এনপিসিআই লিখলে পরে প্রথম যে ওয়েবসাইটটি National Payment Corporation of India NPCI এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার ইন্টারফেসটা এলে পরে আপনারা যখন মোবাইলে এটা সার্চ করবেন দেখুন এরকম একটা আসবে।

  official NPCI Website

Aadhaar Mapping Status ও History দেখার নিয়ম

এরকম একটা এলে পরে আপনাকে কাস্টমার কাস্টমার দিয়ে সার্চ করতে হবে। কাস্টমার অপশনটা কোথায় আছে? তিনটা ডট তিনটা লাইন। তিনটা লাইনে যে কাস্টমার কাস্টমারে গিয়ে আপনার ভারত আধার সিডিং এনেবেল এই অপশন আপনাকে ক্লিক করতে। এটা মোবাইল স্ক্রিনে এরকম দেখাবে আপনাকে। ভারত আডার সিডিং এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে কিন্তু সেই সিডিং ফর্মটা আপনার সামনে চলে আসবে। আমি আবার ডেসকটপ মোডে নিয়ে চলে যাচ্ছি। এরকম একটা অপশন আপনার কাছে আসবে। মোবাইল দিয়ে দেখে করলে পরে এবার আপনার এখানে দেখুন হোম আছে। তারপরে আধার সিডিং বা ডিসিডিং করতে চাইলে একাউন্ট ডিটেইলস কি আছে। তারপর আছে আধার ম্যাপ স্ট্যাটাস। এখান থেকে আপনি চেক করতে পারবেন কোন ব্যাংকে আপনার ম্যাপিং করা আছে। আধার ম্যাপিং হিস্টরি কোন কোন ব্যাংকে আপনি করেছেন। রিকোয়েস্ট স্ট্যাটাস চেক এটা বেশিক্ষণ লাগে না।

Read More : জমি নেই, জমি ছাড়াই পাবেন কৃষকবন্ধুর টাকা (জানতে ক্লিক করুন)

Fresh Seeding ও Movement অপশন বিস্তারিত জানুন

যদি আপনার লিংক না হয় সেক্ষেত্রে এটা রিকোয়েস্ট করতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 99% কেসে সঙ্গে সঙ্গে কিন্তু এক মিনিটের মধ্যে আপনার ডিভিডি সিস্টেম চালু হয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশনে ক্লিক করছি আমি।

Bank seeding history

টাইম আউট ও একাউন্ট ডিটেইলস চেক

তো এটা আপনাদেরকে আরো একটা জিনিস বলে দিই। টাইম আউটের ব্যাপার আছে রেজিস্ট্রেশনটা। কিছুটা টাইম নেয়। এই আমার ক্ষেত্রে 44 সেকেন্ড আর সময় আছে। 44 সেকেন্ড পরে কিন্তু এটা টাইম আউট হয়ে যাবে। আপনাকে নতুন করে আবার স্টার্ট করতে হবে।

Read More : যুব সাথি প্রকল্প ফর্ম ফিলাপ করার পদ্ধতি

বিশেষ বার্তা

তো এই সমস্ত প্রসিডিউর মেনটেইন করে আপনাদের কৃষক বন্ধুতে আপনারা এপ্লাইটা সাকসেস করুন এবং ডিবিডি প্রসেসেরর মাধ্যম দিয়ে যে টাকাটা ঢুকবে কোন ব্যাংক এককাউন্ট আপনারা চাইছেন যদি কোন প্রবলেম থাকে বা যদি সেই একাউন্টে লিংক করা না থাকে লিংকটা করে নিয়ে তারপর কিন্তু আপনারা সে আপনাদের ডিবিটিটা নিয়ে নিন আমি আর্টিকেলটা দীর্ঘায়িত করছি না। এই বার্তাটি আপনাদের চেনা পরিচিতদের Share করতে ভুলবেন না।
ধন্যবাদ,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই বিষয়ে আরো update পেতে আমাদের wbformhelp.in সাইট ভিজিট করবেন।

FAQ Section

1. DBT কী?
DBT (Direct Benefit Transfer) হলো এমন একটি পদ্ধতি যেখানে সরকারি প্রকল্পের টাকা সরাসরি আধার লিংক করা ব্যাংক একাউন্টে পাঠানো হয়।

2. DBT না থাকলে কি যুবসাথীর টাকা পাবো?
না, যদি আপনার ব্যাংক একাউন্টে DBT সক্রিয় না থাকে তাহলে যুবসাথীর টাকা ঢুকবে না।

3. কৃষকবন্ধুর টাকা কি শুধুমাত্র আধার লিংক একাউন্টে আসে?
হ্যাঁ, কৃষকবন্ধুর টাকা শুধুমাত্র আধার লিংক ও DBT সক্রিয় ব্যাংক একাউন্টে পাঠানো হয়।

4. কীভাবে জানব আমার ব্যাংক একাউন্ট আধারের সঙ্গে লিংক আছে কি না?
My Aadhaar পোর্টালে লগইন করে Bank Seeding Status অপশনে গিয়ে চেক করতে পারবেন।

5. মোবাইল দিয়ে কি Aadhaar Bank Linking চেক করা যায়?
হ্যাঁ, মোবাইল ব্রাউজার থেকে My Aadhaar ও NPCI ওয়েবসাইটে গিয়ে সহজেই চেক করা যায়।

6. একাধিক ব্যাংক একাউন্ট থাকলে কোনটিতে টাকা আসবে?
যে ব্যাংক একাউন্টে সর্বশেষ Aadhaar DBT Mapping করা থাকবে, সেই একাউন্টে টাকা আসবে।

7. Aadhaar Seeding ও DBT Mapping কি আলাদা?
Aadhaar Seeding মানে ব্যাংকে আধার যুক্ত করা, আর DBT Mapping মানে NPCI তে সেই একাউন্টকে সক্রিয় করা যাতে সরকারি টাকা ঢোকে।

8. ব্যাংক পরিবর্তন করলে কীভাবে DBT ট্রান্সফার করব?
NPCI পোর্টালে গিয়ে Seeding/Movement অপশন ব্যবহার করে নতুন ব্যাংক একাউন্ট নির্বাচন করতে হবে।

9. DBT সক্রিয় হতে কত সময় লাগে?
বেশিরভাগ ক্ষেত্রে ১–২ মিনিটের মধ্যে সক্রিয় হয়ে যায়, তবে কখনও কখনও ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

10. OTP না এলে কী করব?
যদি OTP না আসে, তাহলে নিশ্চিত করুন আপনার আধার কার্ডে সঠিক মোবাইল নম্বর লিংক রয়েছে কি না। প্রয়োজনে আধার সেন্টারে গিয়ে আপডেট করতে হবে।

1 thought on “DBT যাদের করা নেই, তারা পাবেন না যুবসাথির টাকা, কৃষকবন্ধুর টাকা – যুবসাথী প্রকল্প- কৃষকবন্ধু প্রকল্পে বড় আপডেট”

  1. Pingback: Post Office New Vacancy 2026 | ৮ ও মাধ্যমিক পাশে চাকরি - পোস্ট অফিসে নতুন আপডেট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top