বাংলার ভূমি : How to Check Land Record Details in Banglarbhumi Portal

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। জমির তথ্য, বাংলার ভূমি, ভূমির তথ্য, বিভিন্ন নামে যেসব থার্ড পার্টি মোবাইল অ্যাপগুলো অবৈধভাবে জমি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করত, বর্তমানে এইসব অ্যাপ বন্ধ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তর করা পদক্ষেপ নিয়েছে। তথ্য প্রদানের ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য এবং জমি সংক্রান্ত তথ্য অপব্যবহারের ঝুঁকি থেকে যাচ্ছে। তাই এখন থেকে এইসব অ্যাপগুলোতে জমি সংক্রান্ত কোন তথ্য পাওয়া যাবে না।
Table of Contents
এই পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত একেবারে স্পষ্ট—জমি সম্পর্কিত যেকোনো তথ্য যেমন খতিয়ানের তথ্য, পর্চা দাগের তথ্য, মিউটেশন স্ট্যাটাস বা আরএসএলআর ম্যাপ ইত্যাদি শুধুমাত্র সরকারি ওয়েবসাইট অর্থাৎ www.banglarbhumi.gov.in থেকেই দেখা যাবে। অন্য কোন অ্যাপ বা ওয়েবসাইট থেকে এই ধরনের পরিষেবা গ্রহণ এখন সম্পূর্ণ নিষিদ্ধ এবং অনিরাপদ বলে বিবেচিত। তাই আপনি যদি আপনার জমির সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানতে চান, তবে আপনাকে সরাসরি সরকারি বাংলার ভূমি পোর্টালে যেতে হবে।
বাংলার ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন করার পদ্ধতি
এই আর্টিকেলে এটাই দেখাবো যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জন্য বাংলার ভূমি পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং এই পোর্টালের জমি সংক্রান্ত বিভিন্ন পরিসেবাগুলো কিভাবে এক্সেস করবেন। প্রথমে মোবাইলের Google Chrome ব্রাউজারকে ডেস্কটপ মোড করবেন। তারপর Google-এ টাইপ করবেন বাংলার ভূমি পোর্টাল। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিংকটা আসবে সেই লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাংলার ভূমি পোর্টাল ওপেন হয়ে যাবে।
পোর্টালে আসার পর সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এইরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। যার নামে রেজিস্ট্রেশন করবেন এখানে তার ফার্স্ট নেম এন্ট্রি করবেন। মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম বা টাইটেল এন্ট্রি করবেন। তারপর এখানে গার্জেনের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে নিজের অ্যাড্রেস ডিটেলস এন্ট্রি করবেন। অ্যাড্রেস এন্ট্রি করার পর ইউসার টাইপ সিটিজেন সিলেক্ট করবেন। মিউনিসিপিলিটি এরিয়া বাসিন্দা হলে এখানে মিউনিসিপলিটির নাম এন্ট্রি করবেন। পঞ্চায়েত এরিয়া বাসিন্দা হলে অপশনটা ফাঁকা রেখে দেবেন।
এরপর এখানে পুলিশ স্টেশনের নাম এন্ট্রি করবেন। এখানে জেলার নাম এন্ট্রি করবেন এবং এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। পোস্টাল পিন কোড এন্ট্রি করার পর এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন এবং এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পর মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন স্ক্রিনে দেওয়া ফরম্যাট অনুসারে। কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন।
পোর্টালে লগইন ও সিটিজেন সার্ভিস এক্সেস
সাবমিটে ক্লিক করার পর রেজিস্ট্রেশন সাকসেসফুল মেসেজ শো হবে এবং ইউজার আইডি হিসেবে আপনার মোবাইল নাম্বার শো হবে। তারপর এটাকে ক্লোজ করে সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। ইউজারনেম হিসেবে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন।
সাবমিটে ক্লিক করার পর পোর্টালের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। লগইন করার পর পুরো পোর্টালটা এক্সেস করতে পারবেন। সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করলেই মিউটেশন অ্যাপ্লিকেশন, কনভার্শন অ্যাপ্লিকেশন, অনলাইন খাজনা পেমেন্ট অথবা ওয়ারিশ অ্যাপ্লিকেশন এর অপশন পাবেন।
দাগ বা খতিয়ানের তথ্য খোঁজার ও প্রিন্ট করার নিয়ম
দাগের তথ্য বা খতিয়ানের তথ্য জানার জন্য ‘নো ইওর প্রপার্টি’ (Know Your Property) অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। এখানে কোড ওয়াইজ সিলেক্ট করবেন। তারপর জেলার নাম সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে মৌজার নাম সিলেক্ট করবেন। তারপর এখানে খতিয়ান টাইপ সিলেক্ট করবেন নরমাল খতিয়ান। খতিয়ানের তথ্য জানার জন্য ‘সার্চ বাই খতিয়ান’ অপশন সিলেক্ট করবেন এবং দাগের তথ্য জানার জন্য ‘সার্চ বাই প্লট’ অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন এবং বাটা দাগ বা খতিয়ান থাকলে এখানে এন্ট্রি করবেন।
তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। ক্যাপচা এন্ট্রি করার পর ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পর আপনার দাগ বা খতিয়ানের তথ্য এখানে শো হয়ে যাবে। এটাকে যদি প্রিন্ট করতে চান তাহলে এই পেজটাকে কম্পিউটারে সেভ করবেন। তারপর ফাইলটার উপর রাইট ক্লিক করে ‘ওপেন উইথ মাইক্রোসফট অফিস ওয়ার্ড’ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটা ওপেন হয়ে যাবে। তারপর এইভাবে দাগের তথ্য কপি করবেন। কপি করার পর মেনু অপশনে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করবেন। তারপর ব্ল্যাংক ডকুমেন্ট সিলেক্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা ব্ল্যাংক পেজ ওপেন হবে। জাস্ট দাগের তথ্য পেস্ট করলেই দাগের ইনফরমেশন চলে আসবে। তারপর এটাকে প্রিন্ট আউট করে নেবেন।
আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে জমি জায়গার তথ্য বের করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরো কিছু জানতে চান বা কোন প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এই আর্টিকেলটি এতক্ষণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।