প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক | Pan Aadhaar Link | Big Update

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নতুন পদ্ধতি

নমস্কার, আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করবেন। অবশ্যই ১লা এপ্রিল ২০২৬ থেকে এই নিয়মে কিছুটা পরিবর্তন হয়েছে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটটিও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে।

ইনকাম ট্যাক্স ওয়েবসাইট

এবার এখান থেকে আপনারা পেমেন্ট কি করে করবেন, লিংক কি করে করবেন সেটা দেখে নেব। Google-এ ইনকাম ট্যাক্স লিখে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটা ওপেন হবে, সেখানে আপনাকে চলে আসতে হবে। এরপর চলে আসবেন একটু নিচে।

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নতুন পদ্ধতি

এখানে ‘লিংক আধার/ভিউ স্ট্যাটাস’—এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে লিংক করার জন্য। আর এই অপশন থেকেও আপনারা দেখতে পাবেন আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক আছে কিনা।

ভিউ স্ট্যাটাস ও লিংক অপশন

এরপর এই টাইপের একটি ওয়েবসাইট ওপেন হবে। ভিউ স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনারা দেখতে পাবেন লিংক আছে কিনা। আর যদি লিংক করতে চান, তাহলে ‘লিংক আধার’—এই অপশনে ক্লিক করবেন। তারপর কন্টিনিউ করবেন। এখানে আপনার প্যান নাম্বার ও আধার নাম্বার পুট করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন।

Pan Aadhaar Link

পেমেন্ট সংক্রান্ত তথ্য

মনে রাখবেন, এখন প্যান ও আধার লিঙ্ক করতে গেলে ১০০০ টাকা আপনাকে ফাইন হিসেবে পেমেন্ট করতে হচ্ছে। এখানে আমি প্যান নাম্বার ও আধার নাম্বার পুট করে দিয়েছি। তারপর ‘ভ্যালিডেট’ অপশনে ক্লিক করছি। এখানে দেখাচ্ছে—প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা নেই, আপনাকে পেমেন্ট করতে হবে।

চালান পেমেন্ট প্রসেস

পেমেন্ট করার প্রসেস কী আছে? চালান যখন আপনি পেমেন্ট করবেন, মাইনর হেড ৫০০ আর মেজর হেড ২১—এই জায়গায় আপনাকে হাজার টাকা পেমেন্ট করতে হবে। আমি ‘কন্টিনিউ টু পে থ্রু ই-পে ট্যাক্স’ এই অপশনটায় ক্লিক করব। এখান থেকে এই অপশনটা কিন্তু নতুন অ্যাড হয়েছে। এখানে দুটো অপশন আছে: ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৫, আরেকটা আছে ১৯৬১। সেকেন্ড অপশনটা আপনি সিলেক্ট করতে পারবেন না; এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়েই থাকবে।

OTP ও ভেরিফিকেশন

তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এই অপশনটা কিন্তু আগের সিস্টেমে থাকেনি; পয়লা এপ্রিল থেকে নতুন নিয়মে কিন্তু এই অপশনটা অ্যাড হয়েছে। এরপর আপনার প্যান নাম্বারটা পরপর দুবার এখানে পুট করবেন। তারপর ফোন নাম্বার পুট করে কন্টিনিউ অপশনে আবার ক্লিক করবেন। এরপর যে ফোন নাম্বারটা আপনি পুট করেছেন, ওখানে একটি ওটিপি আসবে ছয় সংখ্যার; সেটা এখানে পুট করে কন্টিনিউ করবেন।

পেমেন্ট ডিটেইলস

এখানে ওই প্যান কার্ড অনুযায়ী ওই ব্যক্তির কী নাম, সেটা এখানে শো হবে। কিছুটা অংশ শো হবে আরকি, বাদবাকি অংশগুলো ক্রস ক্রস থাকবে। তারপর কন্টিনিউ অপশনে আবার ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে।

পেমেন্ট কনফার্মেশন

ট্যাক্স ইয়ার ২৬-২৭ এটাই সিলেক্ট থাকবে। টাইপ অফ পেমেন্ট এটা ‘আদার রিসিট ৫০০’ থাকবে—যেখানে প্রথমেই বলা হলো মাইনর হেডটা থাকবে। আর সাবটাইপ অফ পেমেন্ট ‘ফি ফর ডিলে লিংকিং প্যান উইথ আধার’, এগুলো বাই ডিফল্ট সিলেক্ট হয়েই থাকবে। আগে কিন্তু এগুলো সিলেক্ট করতে হতো, এখন কিন্তু সব সিলেক্ট হয়েই আছে। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে হাজার টাকা পেমেন্ট করতে হবে সেটা শো হচ্ছে, তারপর আবার কন্টিনিউ করবেন। এরপর পেমেন্ট করার জন্য বিভিন্ন মোড ওপেন হয়ে যাবে।

পেমেন্ট মোড নির্বাচন

এখান থেকে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং—বিভিন্নভাবে পেমেন্ট করতে পারবেন। আমি এখান থেকে ইউপিআই চুজ করব, তারপর স্টেট ব্যাংক চুজ করে কন্টিনিউ করব। আর পেমেন্ট করার আগে এই জায়গাটা একবার ভালো করে দেখে নেবেন।

গুরুত্বপূর্ণ সতর্কতা

যেখানে প্রথমে পেমেন্ট করার সময় বলা হয়েছিল, মাইনর হেডটা ৫০০ থাকবে আর মেজর হেডটা ২১ থাকবে। এটাই সিলেক্ট করবেন। অন্য জায়গায় পেমেন্ট করলে কিন্তু টাকা কেটে নেবে, কিন্তু লিংক করতে পারবেন না। তাই এই জিনিসটা একটু দেখে-শুনে তারপর পেমেন্ট করবেন; অর্থাৎ মেজর ২১, মাইনর ৫০০।

QR কোড পেমেন্ট

এরপর আমরা একটু নিচে চলে আসছি। এখানে ১০০০ টাকা পেমেন্ট করতে হবে দেখাচ্ছে। আমি ‘পে নাও’ অপশনে ক্লিক করছি। এরপর কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। একদম নিচে চলে আসবেন। ‘আই এগ্রি’ অপশনে টিকমার্ক দিয়ে ‘সাবমিট টু ব্যাংক’ অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমি ইউপিআই চুজ করব। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবো পেমেন্ট করার জন্য। এখানে ডেটটাও দেখুন—আজকের ডেট ৪/৪/২০২৬, রাত ৮টা বেজে ১৬ মিনিট ১৫ সেকেন্ড। কনফার্ম করার পর একটি কিউআর কোড এখানে জেনারেট হয়ে চলে আসছে।

চালান ডাউনলোড

এবার আপনারা আপনাদের ফোন পে বা Google পে ওপেন করে এটাকে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট; আমি ওকে করে দিচ্ছি। এরপর কিছুক্ষণ সময় দেবেন, কোন জায়গায় রিফ্রেশ করতে যাবেন না, ওয়েট করবেন। দেখুন, এখানে ‘চালান পেমেন্ট সাকসেসফুল’ মেসেজ চলে এল। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন চালানটা ডাউনলোড করার জন্য।

পুনরায় লিংক করার ধাপ

এটাই হচ্ছে সেই চালান, যেখানে আপনি কত টাকা পেমেন্ট করলেন, কোন প্যান কার্ডের এগেন্স্টে পেমেন্ট করলেন—সবকিছু কিন্তু এখানে শো হচ্ছে। কত তারিখে পেমেন্ট করলেন, সবকিছু এখানে কিন্তু ভালোভাবে দেখতে পাবেন। এরপর আপনাকে লিংক করতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র পেমেন্ট হলো; আপনি ফাইনটা ভরলেন। পেমেন্ট করা মানেই কিন্তু লিংক করা নয়।

নাম মিল থাকা জরুরি

লিঙ্ক আবার আপনাকে নতুন করে করতে হবে। সেই জন্য আবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হোম পেজে চলে আসবেন। এরপর আরেকটু নিচে এসে ‘লিঙ্ক আধার/ভিউ স্ট্যাটাস’—এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে ‘লিঙ্ক আধার’ অপশনে আবার ক্লিক করবেন। এখানে আপনার প্যান নাম্বার ও আধার নাম্বার পুট করে ভ্যালিডেট করবেন। এখানে একটা কথা বলে রাখি—আপনার প্যান কার্ড এবং আধার কার্ডে আপনার নাম যেন সেম থাকে।

নামের ভুল হলে কি হবে

দু জায়গাতেই যেন সেম নাম থাকে। একটা স্পেসেরও যদি গন্ডগোল থাকে, তাহলেও কিন্তু লিংক হবে না।

জন্ম তারিখ সংক্রান্ত নিয়ম

দেখা গেল যে আপনার নাম হয়তো ‘রাম পদ দে’—রাম, তারপর একটা স্পেস আছে, তারপর আছে ‘পদ’, তারপর আছে স্পেস দিয়ে ‘দে’; অর্থাৎ মাঝখানে দুটো স্পেস আছে। এটা হয়তো আপনার আধার কার্ডের নাম আছে। কিন্তু অন্য আরেকটা ডকুমেন্টে, অর্থাৎ প্যান কার্ডে দেখা গেল যে ‘রামপদ’ নামটা একসাথে আছে। তাহলে কিন্তু লিংক করা যাবে না। দুজনের তথ্য বা নামের স্পেলিং এবং স্পেস একদম হুবহু এক হতে হবে।

Read More : SIR – Tribunal Online Appeal Process | Deleted Voter Online Appeal | SIR ট্রাইব্যুনালে অনলাইন আবেদন পদ্ধতি

OTP দিয়ে ফাইনাল লিংক

আগে আপনাকে সেম টু সেম করতে হবে। মানে প্যান কার্ড এবং আধার কার্ডের নাম যেন সেম টু সেম থাকে। আর স্পেলিং-এ যদি গন্ডগোল থাকে, তাহলে তো হবেই না।

অপেক্ষার সময়

আমি এখানে লিংক করে দিলাম এবং আধার-প্যান লিংকের রিকোয়েস্ট পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টার মতো সময় লাগে, তারপরেই কিন্তু লিংক হয়ে যায়।

উপসংহার

এইভাবে আপনারা খুব খুব সহজে ২০২৬ সালে নতুন নিয়মে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করতে পারবেন। অনেক দর্শক বন্ধু কমেন্ট করছিলেন যে, “নতুন নিয়মে কীভাবে করব?” সিস্টেম কিছুটা চেঞ্জ হয়েছে—আসলে সেরকম কিছু চেঞ্জ হয়নি, জিনিসটা আগে থেকে কিন্তু অনেক ইজি করে দেয়া হয়েছে। আগে মানুষের বুঝতে অসুবিধা হতো, এখন কিন্তু অতটা আর বুঝতে অসুবিধা হবে না। সরাসরি পেমেন্ট পেজে আপনারা চলে যেতে পারবেন। আগে অনেক কিছু সিলেক্ট করতে হতো, এই সিলেক্টের ঝামেলাগুলো থেকে কিন্তু মুক্তি দেয়া হয়েছে।

ধন্যবাদ।

2 thoughts on “প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক | Pan Aadhaar Link | Big Update”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top