অনলাইনে ভোটার লিস্ট অ্যাপিল করার সম্পূর্ণ Process

SIR, ফাইনাল লিস্টে যাদের নাম আন্ডার এডজুডিকেশন বা বিচারাধীন ছিল এবং সেই নামগুলি বিচারকরা বিচার করে Deleted List এ ফেলে দিয়েছেন, মানে যাদের নাম এখন ডিলিট হয়ে গেছে, তারা কিন্তু আবার অ্যাপিল করতে পারবেন। অফলাইনে কি করে অ্যাপিল করতে হয়, সেটা আমি আগেই দেখিয়েছি। এবার আজকের আর্টিকেলে আমরা দেখে নেব, আপনারা কি করে অনলাইনে অ্যাপিল করবেন এবং অ্যাপিল করার সঙ্গে সঙ্গে ওখানে কিছু কথা আপনাকে ইংরেজিতে লিখতে হবে। এই কথাগুলো কি হবে বা আবেদন পত্রটি আপনারা ইংরেজিতে কিভাবে লিখবেন, সেটাও বলে দেব। যা যা লিখতে হবে, সব আপনারা এখানে পেয়ে যাবেন।
অ্যাপিল করার Official Website
আবেদন করার জন্য https://voters.eci.gov.in/ এই পোর্টালে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিংকও এখানে দেওয়া আছে। এখানে আসার পর, একটু নিচের দিকে চলে আসবেন। এখানে “Submit Appeal for Individuals” এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। আমি আপাতত এই অপশনটায় ক্লিক করছি, ছবিতে দেখতে পাচ্ছেন।

রেজিস্ট্রেশন ও লগইন প্রক্রিয়া
এখানে ক্লিক করার পর, এই পোর্টালে আপনাকে ফোন নাম্বার দিয়ে লগইন করতে হবে। যদি এই পোর্টালে আগে থেকে আপনি রেজিস্ট্রেশন করে না থাকেন, তাহলে “সাইন আপ” অপশনে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার এবং ক্যাপচা দিয়ে কন্টিনিউ করবেন। এরপর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে; সেটা এখানে টাইপ করে ভেরিফাই করবেন। ভেরিফাই হয়ে গেলেই আপনার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে।
লগইন করে Appeal Submit
এরপর আপনি লগইন করতে পারবেন। লগইন করার জন্য আবার “সাবমিট অ্যাপিল”, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে একই ফোন নাম্বার এবং Captcha দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন। এরপর আপনার ফোনে ওটিপি চলে আসবে ছ সংখ্যার, সেটা এখানে টাইপ করে ভেরিফাই করবেন। এরপর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে।

EPIC নম্বর দিয়ে সার্চ করার নিয়ম
এখানে আপনার যে ভোটের কার্ড নাম্বারটি ডিলিট হয়ে গেছে, সেই ভোটের কার্ড নাম্বারটি এখানে টাইপ করে সার্চ অপশনে ক্লিক করবেন। ভোটার কার্ড নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে “এপিক নাম্বার ইনকারেক্ট”, এই টাইপের একটি পপআপ আসতে পারে। কিন্তু এখানে আপনার ভোটার কার্ড নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে, আপনার নামটা এখানে চলে আসবে।
কোন লিস্টে সমস্যা হচ্ছে?
নাম যেহেতু চলে আসছে, কোন রকম অসুবিধা নেই। যাদের Adjudication Deleted List 1 এবং 2 এ নাম আছে, তাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে না। যাদের তিন নাম্বার, চার নাম্বার এই লিস্টগুলোয় নাম আছে, তাদেরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে; যেহেতু এই লিস্টগুলো পরে বেরিয়েছে। প্রথম দিকে যাদের নাম আছে, তাদের কিন্তু এই সমস্যা হচ্ছে না।
ফর্ম ফিলআপ করার নিয়ম
আর যেহেতু ভোটার কার্ড নাম্বার টাইপ করার সঙ্গে সঙ্গে নাম চলে আসছে, সেহেতু কোন অসুবিধা নেই। এখানে নাম চলে এলে, আপনার Full Name যেটা আছে, আর Full Name এর জায়গায় এখানে ইংরেজিতে লিখে দেবেন। ফোন নাম্বার অলরেডি ভেরিফাই হয়ে আছে, সেই জন্য ভেরিফাইড দেখাচ্ছে। তারপর আপনার EPIC কার্ড নাম্বার যেটা আছে, বা ভোটার কার্ড নাম্বার বর্তমানে, সেটা এখানে টাইপ করে দেবেন। এরপর আপনার সম্পূর্ণ যে ঠিকানাটা আছে, সেই ঠিকানাটা Maximum 250 টা Character এর মধ্যে এই ঘরে লিখতে হবে।

ইংরেজিতে অ্যাপিল লেখার ফরম্যাট
তারপর আপনি যে অ্যাপিল করবেন, সেটা আপনাকে আবেদন জানাতে হবে। তাই ইংরেজিতে এখানে কি লিখবেন, এইটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি:
“I, [Your Name], am a bona fide citizen and was previously enrolled as a voter in the electoral roll of [Constituency Name], [Part No]. [Sl No]. Recently, I discovered that my name has been deleted from the voter list without any valid justification. I have been residing continuously at my registered address and remain eligible to vote. The deletion appears to be erroneous and has deprived me of my constitutional right to participate in the electoral process. I have submitted the necessary documents to prove my identity and residence. My name is listed under adjudication in the Final voter list and therefore currently my name is deleted from the supplementary list. I respectfully request the Hon’ble Tribunal to review my case and direct restoration of my name in the voter list.”
শুধু Your Name এর জায়গায় আপনার নাম, Constituency Name এর জায়গায় আপনার বিধানসভার নাম, তারপর Part No, Serial No এগুলি fill up করে দেবেন। Part No, Serial No এগুলি পাবেন আপনার ভোটার লিস্টে।

কনস্টিটুয়েন্সি, পার্ট ও সিরিয়াল নাম্বার কোথায় পাবেন?
কিছু জিনিস এখানে চেঞ্জ করতে হবে। এখানে এই তৃতীয় বন্ধনীর মধ্যে, বা থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো লেখা আছে, এগুলো আপনি চেঞ্জ করে দেবেন আপনাদের মত। এখানে ‘I’, তারপর কমা দিয়ে এখানে আপনার নাম লিখবেন। তারপর পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু ফিলাপ করবেন।
অ্যাপিলের বাংলা অর্থ
এখানে লেখা হয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তার রায়ের পর মুছে ফেলা হয়েছে এবং আপনাকে ১৫ দিনের মধ্যে অনলাইন বা অফলাইনে আপিল করতে হবে। এখানে আপনার বিধানসভার নাম হচ্ছে [আপনার বিধানসভার নাম] এবং এখানে লেখা আছে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম্বার। অংশ নাম্বার বা পার্ট নাম্বার হচ্ছে [এখানে আপনার পার্ট নাম্বার], আর সিরিয়াল নাম্বার হচ্ছে [এখানে আপনার সিরিয়াল নাম্বার]।
Read More : যুবসাথী টাকা কবে ঢুকবে? Yuva Sathi Status Check | Jubo Sathi Prokolpo Taka Kobe Dhukbe
Brief Facts of Appeal কী লিখবেন?
মানে ভোটার লিস্টে আপনার যে সিরিয়াল নাম্বার, সেটা হচ্ছে [আপনার সিরিয়াল নাম্বার]। এটাই এখানে পরপর লিখে দেবেন। তারপর এখানে আর কিছু লেখার নেই। এর বাংলা অর্থ করলে এটাই দাঁড়ায়, “আপনি একজন প্রকৃত নাগরিক এবং আপনার নাম ভোটার তালিকায় ছিল।”
Relief Sought বক্সে কি লিখবেন?
এই মুছে ফেলার বিষয়টি ত্রুটিপূর্ণ মনে হয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য যাতে আপনাকে অধিকার দেওয়া হয়, সেটা আপনি এপিল করছেন। বক্সে লিখবেন—
“I, [Your Name], respectfully pray that the Hon’ble Tribunal may be pleased to set aside the wrongful deletion of my name from the electoral roll and direct the concerned authorities to restore the name in the voter list forthwith. I, [Your Name], further seek any other order(s) deemed fit and proper in the interest of justice.”
হেয়ারিং যখন হয়েছিল তখন আপনি আপনার পরিচয়পত্র, বাসস্থান প্রমাণপত্র সমস্ত কিছু কাগজ জমা দিয়েছেন। চূড়ান্ত তালিকায় আপনার নামটি বিচারাধীন রয়েছিল এবং সেই জন্য সম্পূরক তালিকা থেকে আপনার নামটি মুছে ফেলা হয়েছে। এইজন্য আমি বিনীতভাবে মাননীয় ট্রাইবুনালের কাছে আপনার মামলাটি পর্যালোচনার জন্য এবং ভোটার তালিকায় আপনার নামটি পুনঃস্থাপনের নির্দেশ দেয়ার জন্য অনুরোধ করছি।
অর্থাৎ সহজ কথায় আপনার নাম যেহেতু ডিলিট হয়ে গেছে, তাই আপনি যে সমস্ত ডকুমেন্টস গুলো জমা দিয়েছিলেন, সেই ডকুমেন্টস গুলো রিভেরিফাই করা হোক এবং রিভেরিফাই করে আপনার যে নামটি ডিলিট করে দেওয়া হয়েছে, সেই নামটি আবার যাতে ভোটার তালিকায় তুলে দেওয়া হয়, এইটার অনুরোধ আপনি জানাচ্ছেন। নরমালি চিঠিতে ‘অতএব’ দিয়ে আমরা যেটা লিখি— “অতএব মহাশয়, আমার এই অনুরোধটি আপনারা সহানুভূতির সাথে বিবেচনা করবেন”—ওই কথাটি আমরা এখানে ইংরেজিতে লিখবো। তারপর এখানে ‘Place’ টা টাইপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন।
সাবমিট হয়ে গেলেই আপনার ফর্ম জেনারেট হয়ে যাবে; সেটা আপনারা ডাউনলোড করেও রাখতে পারেন। এখানে কিন্তু কোন কিছু ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না। এরকম আরো আপডেট পেতে আমাদের wbformhelp.in সাইটটি ভিজিট করবেন। ধন্যবাদ।
This website is approved for government and private updates. (SCHEMES/AADHAAR UPDATES/PAN NEW UPDATES/CERTIFICATES etc.)
Thank you – 🙏🏻