Trade License Apply Online

যেকোনো ব্যবসা বা দোকান শুরু করতে গেলে সবচেয়ে প্রথম যে জিনিসটি প্রয়োজন, সেটি হলো ট্রেড লাইসেন্স। সুখবর হলো, এখন ট্রেড লাইসেন্সের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়ায় শিল্পসাথী পোর্টালে বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন আপডেট ও পরিবর্তন এসেছে। তাই আজকের এই আর্টিকেলে আমরা দেখাবো, নতুন নিয়ম অনুযায়ী শিল্পসাথী পোর্টালের মাধ্যমে কিভাবে সহজে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হবে, যাতে আপনার কোথাও কোন সমস্যা না হয়। সুতরাং, আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন।
অফিসিয়াল পোর্টাল
প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন Shilposathi Portal। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথমে যে লিংকটা আসবে, সেই লিংকে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল শিল্প সাথী পোর্টাল ওপেন হয়ে যাবে। তারপর Apply Online অপশনে ক্লিক করবেন। এপ্লাই অপশনে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। তারপর Don’t have an account? Create new অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া
এই পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য, নিচের যেকোন একটা লাইসেন্স থাকতে হবে। এখানে উদ্যম রেজিস্ট্রেশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর, এখানে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করবেন। যদি UDYAM রেজিস্ট্রেশন না থাকে, তাহলে আগে UDYAM রেজিস্ট্রেশন সার্টিফিকেট বানিয়ে নেবেন। UDYAM রেজিস্ট্রেশন অনলাইনে কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্টস লাগে, এই বিষয়ে অলরেডি আর্টিকেল করা আছে। UDYAM রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করার পর, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর, রেজিস্ট্রেশন ফর্মও ওপেন হয়ে যাবে। এখানে UDYAM রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এন্ট্রি হয়ে থাকবে।

ফর্ম পূরণ প্রক্রিয়া
এখানে এপ্লিকেন্টের ফার্স্ট নেম এন্ট্রি করবেন। মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং লাস্ট নেম বা টাইটেল এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার এবং এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন। ইমেইল আইডি এন্ট্রি করার পর এখানে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে USER NAME হিসেবে মোবাইল নাম্বার বা ইমেইল আইডি এন্ট্রি করবেন। তারপর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড সেট করবেন এবং কনফার্ম পাসওয়ার্ড অপশনে সেম পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার লগইন আইডি তৈরি হয়ে যাবে। তারপর লগইন সেকশনে এসে Sign in with your OTP অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে লগইন অপশনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর, পোর্টালের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে।
ড্যাশবোর্ড ও ইউনিট
পোর্টালের ড্যাশবোর্ডে আসার পর, এইরকম একটা পোপ আপ আসবে। ট্রেড লাইসেন্স আবেদন করার নতুন যে প্রসেস, তা এখানে দেওয়া আছে। তারপর এই সেলফ অ্যাসিস্টেড সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। জাস্ট Add new unit অপশনে ক্লিক করবেন। অড ইউনিট অপশনে ক্লিক করার পর, এইরকম একটা ইউনিট রেজিস্ট্রেশন ফ্রম ওপেন হবে। এখানে ইউনিট টাইপ সিলেক্ট করবেন Individually।

ব্যবসার তথ্য
এখানে দোকানদার বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে ব্যবসা শুরু করার ডেট এন্ট্রি করবেন। তারপর এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কতজন লোক কাজ করে, তা এন্ট্রি করবেন। তারপর এখানে নতুন ব্যবসা হলে নিউ সিলেক্ট করবেন। Existing হলে Existing সিলেক্ট করবেন। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অপশনে ব্যবসায় কত টাকা ইনভেস্ট করেছেন, তা এন্ট্রি করবেন। টার্নওভার অ্যামাউন্ট বক্সে কত টাকার লেনদেন করেছেন তা এন্ট্রি করতে পারেন, অথবা বক্সটা ফাঁকা রাখতে পারেন। তারপর এখানে আপনার ব্যবসার ইনভেস্টমেন্ট অনুযায়ী ব্যবসার ধরণ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে—ক্ষুদ্র, মাঝারি অথবা বড়।

ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যদি মহিলা হয়, তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। তারপর ওনারশিপ টাইপ অপশনে নিজের ব্যক্তিগত ব্যবসা হলে প্রাইভেট সিলেক্ট করবেন। ট্রাস্ট বা সোসাইটি হলে ট্রাস্ট সোসাইটি সিলেক্ট করবেন। তারপর এখানে ওনারশিপ সিলেক্ট করবেন। ব্যক্তিগতভাবে ব্যবসার মালিক যদি একজন হয়, তাহলে প্রোপ্রাইটার সিলেক্ট করবেন। পার্টনারশিপ হলে পার্টনারশিপ এবং জয়েন্ট হলে জয়েন্ট সিলেক্ট করবেন। তারপর এখানে ব্যবসা প্রতিষ্ঠানের বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের প্যান কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। তারপর সিলেক্ট আইডেন্টিটি কার্ড টাইপ অপশনে এই সমস্ত কার্ড থাকলে সিলেক্ট করবেন। না থাকলে অপশনটা ছেড়ে দেবেন। এবং জিএসটি নাম্বার থাকলে এখানে এন্ট্রি করবেন। না থাকলে ফাঁকা রেখে দেবেন। তারপর এখানে ব্যবসার ক্যাটাগরি বা সেক্টর সিলেক্ট করবেন—আপনার ব্যবসাটি কোন সেক্টরের আন্ডারে।
তারপর এস্টাবলিশমেন্ট এড্রেস ডিটেইলস সেকশনে আসবেন। এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে সাব ডিভিশনের নাম সিলেক্ট করবেন। তারপর এরিয়া টাইপ সিলেক্ট করবেন—ব্লক না মিউনিসিপালিটি। তারপর এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর এখানে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন। থানার নাম সিলেক্ট করার পর এখানে পোস্টাল পিনকোড এন্ট্রি করবেন, তারপর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং এখানে গ্রামের নাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন। সমস্ত ডিটেইলস এন্ট্রি করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন।
সাবমিট অপশনে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। তারপর অল এস্টাবলিশমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। এই ইউনিক লিস্ট থেকে নিজের ইউনিট বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম খুঁজে বের করবেন। তারপর অ্যাড নিউ সার্ভিস অপশনে ক্লিক করবেন। তারপর এইরকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করে সার্চ বাই ডিপার্টমেন্ট অপশনে ক্লিক করবেন। তারপর পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে টিকমার্ক দিয়ে ক্রিয়েট ক্যাফ অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। নিচে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন সার্ভিস নেম ট্রেড লাইসেন্স। জাস্ট এপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। এপ্লাই অপশনে ক্লিক করার পর এন্ট্রি করা ইউনিট ইনফরমেশন শো হবে। শুধুমাত্র এখানে এপ্লিকেন্টের মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে ব্যবসার ইউনিট এরিয়া টাইপ সিলেক্ট করবেন। এবং এখানে ইউনিট টাইপ সিলেক্ট করবেন। তারপর ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন।
সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর ট্রেড লাইসেন্স আবেদন করার মেন ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমে ডিটেলস অফ প্রপোজ ট্রেড সেকশনে আসবেন। এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর ব্লক অফিসের নাম সিলেক্ট করবেন এবং এখানে পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। যে পঞ্চায়েতের আন্ডারে ব্যবসা রয়েছে, সেই পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। তারপর নেম অফ ট্রেড অপশনে ব্যবসা প্রতিষ্ঠানের নাম বা দোকানের নামটি এন্ট্রি করবেন। তারপর সিলেক্ট ট্রেড অপশনে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ব্যবসার লিস্ট পেয়ে যাবেন। আপনার যে ব্যবসা, সেই ব্যবসার ক্যাটাগরি সিলেক্ট করবেন।
তারপর এড্রেস ডিটেলস সেকশনে আসবেন। এখানে যে জায়গায় আপনার ব্যবসা রয়েছে, সেই জায়গার সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করতে হবে। এখানে গ্রামের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে গ্রাম সংসদের নাম অথবা সংসদ নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে পাড়ার নাম এন্ট্রি করবেন এবং পোস্ট অফিসের নাম এখানে এন্ট্রি করবেন। তারপর থানার নাম এখানে এন্ট্রি করবেন। থানার নাম এন্ট্রি করার পর পোস্টাল পিন কোড এখানে এন্ট্রি করবেন। এবং মৌজা নম্বর এখানে এন্ট্রি করবেন—যে মৌজাতে আপনার ব্যবসাটি রয়েছে। এখানে দাগ নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন।
তারপর এপ্লিকেন্ট ডিটেইলস সেকশনে আসবেন। এখানে আবেদনকারী বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর বাবার নাম এন্ট্রি করবেন। তারপর আবেদনকারীর আইডেন্টিটি টাইপ সিলেক্ট করবেন—যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেকোনো একটি সিলেক্ট করবেন। এবং এখানে আইডেন্টিটি কার্ড নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে টাইপ অফ ওনারশিপ সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল ব্যবসা হলে পার্সোনাল সিলেক্ট করবেন। জয়েন্ট ব্যবসা হলে জয়েন্ট সিলেক্ট করবেন। কোম্পানি বা ট্রাস্ট হলে ট্রাস্ট সিলেক্ট করবেন। অর্থাৎ, আবেদনকারীর যেটা প্রযোজ্য হবে সেটা সিলেক্ট করবেন।
তারপর ক্যাটাগরি সিলেক্ট করবেন—জিপি সিটিজেন না আউটসাইডার? আবেদনকারী যদি সেম পঞ্চায়েতের বাসিন্দা হন তবে জিপি সিটিজেন, অন্য পঞ্চায়েতের বাসিন্দা হলে আউটসাইডার সিলেক্ট করবেন। তারপর আবেদনকারীর মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর অ্যাপ্লিকেন্ট এড্রেস সেকশনে আসবেন। আবেদনকারী স্থায়ী ঠিকানা এবং ব্যবসা বা দোকানের ঠিকানা সেম হলে এখানে টিক মার্ক দেবেন। আর আলাদা আলাদা হলে এখানে ম্যানুয়ালি ঠিকানা এন্ট্রি করতে হবে।
তারপর বাউন্ডারি সেকশনে আসবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশে কি কি আছে তার ডিটেইলস এন্ট্রি করতে হবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ব দিকে কি আছে, তা এন্ট্রি করবেন। তারপর পশ্চিমে কি আছে, তা এন্ট্রি করবেন। একইভাবে উত্তর ও দক্ষিণে কি আছে, তা এন্ট্রি করবেন। তারপর অর্গানাইজেশন ডিটেইলস সেকশনে আসবেন। নেম অফ কোম্পানি অপশনে ব্যবসা প্রতিষ্ঠানের নাম শো হবে। নাম্বার অফ এম্প্লয় অপশনে আপনার সংস্থায় কতজন কাজ করে, তা এন্ট্রি করবেন।
Read More : Income Tax এ মাধ্যমিক পাশে চাকরি 2026 | Income Tax Notification Out 2026 | ইনকাম ট্যাক্স – চাকরি 2026
ব্যবসার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট
এখানে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত ইনভেস্ট ছিল, তা এন্ট্রি করবেন। রেভিনিউ বা ইনকাম অপশনে লাস্ট ইয়ারের রেভিনিউ বা ইনকাম এন্ট্রি করবেন। তারপর ক্যাটাগরি অফ ফিস অপশনে আপনার ব্যবসার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অনুযায়ী সিলেক্ট করবেন। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ২৫,০০০ থেকে ৫ লাখ পর্যন্ত হলে এটা সিলেক্ট করবেন। এছাড়া ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ৫ লাখ টাকার ঊর্ধ্বে হলে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ট্রেড লাইসেন্স ফিস অ্যামাউন্ট শো হবে। জাস্ট সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন।
সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার অপশন আসবে। এখানে আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড আপলোড করবেন। পিডিএফ ফরম্যাটে ২০০ কেবির মধ্যে আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্ট সিলেক্ট করবেন। তারপর আপলোড অপশনে ক্লিক করবেন। দুই নাম্বারে ল্যান্ড রেকর্ড বা জমির পর্চা আপলোড করবেন, পিডিএফ ফরম্যাটে ৫১২ কেবির মধ্যে।

ডকুমেন্টস আপলোড করার পর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এইরকম প্রিভিউ শো হবে। নিচে স্ক্রল করবেন এবং এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট দেখাবে এবং বাকি স্টেপগুলো পেন্ডিং দেখাবে। এবং পরবর্তী স্টেপে যাবার কোন অপশন দেখতে পাবেন না।
পরবর্তী স্টেপে যাবার জন্য ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাবেন ফিস পেমেন্ট পেন্ডিং দেখাবে। জাস্ট পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করবেন এবং এখানে পেমেন্ট অ্যামাউন্ট শো হবে। জাস্ট প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করবেন।
পেমেন্ট অপশনে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন—নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড। যেকোন একটি পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেস হবার পর যদি এইরকম ইন্টারফেস আসে, তাহলে সাইন ইন উইথ ইওর ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। জাস্ট ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করবেন এবং এখানে পেন্ডিং স্ট্যাটাস দেখতে পাবেন। কমপ্লিট স্ট্যাটাস দেখার জন্য আপডেট স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে এবং সমস্ত স্টেপ কমপ্লিট দেখাবে।
ফাইনাল সাবমিট ও পেমেন্ট
ট্রেড লাইসেন্স ডাউনলোড করার জন্য মাই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে এপ্রুভ অপশনে ক্লিক করবেন। তারপর এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আবার এইরকম ইন্টারফেস আসবে। আবার ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ট্রেড সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্স ডাউনলোড হয়ে যাবে।
আশা করি এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের শিল্পসাথী পোর্টালের নতুন আপডেট অনুযায়ী ট্রেড লাইসেন্স আবেদন করার নতুন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরো কিছু জানতে চান বা কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।
ধন্যবাদ।