যুব সাথি প্রকল্প – টাকা কবে আসবে ও কেন দেরি হচ্ছে

নমস্কার বন্ধুরা, যারা যুবশ্রী প্রকল্পেতে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত ১৫০০ টাকা একাউন্টে পাননি, তাদের জন্য আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। কারণ আজকে আমরা জানবো টাকা কবে আসবে, কেন দেরি হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কি বলছেন?
মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা – কারা এই সুবিধা পাবেন
তাই আর্টিকেলটি অবশ্যই দেখবেন, কারণ আজকের আপডেটটা আপনাদের জন্য খুবই দরকারি। প্রথমে আপনাদেরকে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা সংক্ষেপে একটু বুঝিয়ে দিই, তিনি জানিয়েছেন প্রায় ১ লক্ষ যুবক-যুবতী এই প্রকল্পের আওতায় আসবেন; যাদের বয়স রয়েছে ২১ থেকে ৪০ এর মধ্যে।
স্কলারশিপ পেলেও কি যুবসাথীর টাকা পাবেন?
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি স্কলারশিপ পান তাহলে কোন সমস্যা নেই। যুবসাথীর টাকার সঙ্গে স্কলারশিপের কোন কনফ্লিক্ট নেই। অর্থাৎ শিক্ষাশ্রী, মেধাশ্রী ইত্যাদি স্কিম পেলেও আপনি যুবসাথীর জন্য এপ্লাই করতে পারবেন এবং আপনি টাকাও পাবেন। এটা একটা খুব বড় ক্লিয়ার মেসেজ, যারা আপনারা টেনশন করেছিলেন যে টাকা আমরা পাবো কিনা, তাদের জন্য।
এই টাকা আসলে কি? বেকার ভাতা নাকি অন্য কিছু?
এছাড়াও তিনি বলেছেন, এই টাকা সরকারি বেকার ভাতা বা আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স নয়। এটা মূলত যুবক-যুবতীদের ডেইলি এক্সপেন্স বা পকেট সাপোর্ট দেওয়ার জন্য, যতদিন না তারা চাকরি পাচ্ছে।
কেন অনেকের টাকা এখনো আসেনি – আসল কারণ
সবথেকে বড় সমস্যা হলো, অনেকে প্রশ্ন করছেন আমার টাকা এখনো ঢোকেনি কেন? পাশের বাড়ির লোকটি পেয়ে গেছে বা আমি পাইনি কেন? দেখুন, এখানে কিন্তু সবথেকে বড় একটা কনফিউশন তৈরি হচ্ছে মানুষের মধ্যে।
বাস্তব চিত্র – কে পাচ্ছে, কে পাচ্ছে না
কারণ আমরা বাস্তবে দেখেছি অনেকে টাকা পেয়ে গেছে, আবার অনেকেই এখনো পর্যন্ত টাকা পায়নি বা ব্যাংক একাউন্টে টাকা ক্রেডিট হয়নি। এমনকি অনেক জায়গায় ব্লক অফিসে গিয়েও বিক্ষোভ হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে প্রচুর অভিযোগ আসছে।
কৃষকবন্ধু vs যুবসাথী – বড় বিভ্রান্তি
আর একটা বড় কনফিউশন হচ্ছে, অনেকেই বলছেন কৃষকবন্ধু পেলে যুবসাথী পাওয়া যাবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেকেই কৃষক বন্ধু বা যুবসাথী—এ দুটোরই টাকা পাচ্ছেন। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু কোন ক্লিয়ার গাইডলাইন নেই।
স্ট্যাটাস চেক না হওয়ায় বাড়ছে সমস্যা

সবথেকে বড় সমস্যা কি জানেন? সবথেকে বড় সমস্যা হলো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। যদি আপনি জানতে পারেন আপনার ফর্ম এপ্রুভ হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা, কোথায় প্রবলেম হয়েছে, তাহলে এত কনফিউশন কিন্তু হতো না।
ওয়েবসাইট ও IFMS সমস্যার কারণ
এখন সিচুয়েশন কি দাঁড়িয়েছে? দেখুন, সিচুয়েশন দাঁড়িয়েছে ওয়েবসাইট প্রপারলি কাজ করছে না। দ্বিতীয়ত, আইএফএমএস যে পোর্টাল রয়েছে, সাইটটা রয়েছে, এখানে অনেকের ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে। ভুল একাউন্ট নাম্বার বা আইএফসি দেখাচ্ছে। এমনকি বিডিও অফিসের স্টাফরাও এখন কিছু চেক করতে পারছেন না।
নির্বাচন ও Model Code of Conduct এর প্রভাব
এর মূল কারণ কি হতে পারে? এর একটা মূল কারণ হতে পারে ইলেকশন অ্যানাউন্স হয়ে গেছে, আর মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। তাই সব সরকারি কাজের গতি কিন্তু ধীর হয়ে গেছে।
এখন আপনি কি করবেন? (সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ)
এখন আসি আজকের প্রশ্নে। আপনি কি করবেন? সোজা কথায় বলতে গেলে, এখন আপনার কাছে একটাই মাত্র অপশন রয়েছে, সেটা হচ্ছে ওয়েট (সময় দিন)। আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ এখন কারেকশন করা যাচ্ছে না, স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, আর অফিস থেকেও কোন ক্লিয়ার হেল্প পাওয়া যাচ্ছে না।
টাকা কবে আসবে? অফিসিয়াল আপডেট
তবে একটা জিনিস মনে রাখবেন, টাকা দেওয়া বন্ধ হয়নি বরং ধাপে ধাপে পেমেন্ট করা হচ্ছে। তাই এই মার্চ মাসটা একটু অপেক্ষা করুন।
ইলেকশন শেষে কি হতে পারে?
যদি তারপরও মনে হয় আপনার টাকা আসছে না, তাহলে আপনাকে ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। কারণ ইলেকশন শেষ হলে আবার সিস্টেম ওপেন হবে বলে আশা রাখছি, স্ট্যাটাস চেক, কারেকশন সবই শুরু হবে। ঠিক যেমন লক্ষ্মী ভাণ্ডার শুরুতে সমস্যা ছিল, পরে সব ঠিক হয়ে গেছে; এখনো তেমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন বা কমেন্টে প্রচুর পরিমাণে যেটা হচ্ছে—আমরাও টাকা পাইনি। এতে আপনাদেরকে আমি পার্সোনালি আমার তরফ থেকে একটাই কথা বলব, প্যানিক না হয়ে একটু ধৈর্য ধরুন।
Related Post : ই-শ্রম কার্ডে বড় সুখবর – ইশ্রম কার্ডে মাসে 1000 টাকা ভাতা। কারা পাবেন ও কিভাবে আবেদন করবেন?
শেষ আপডেট
কারণ এখন কোন দিক থেকে কিন্তু কোন সাহায্য পাওয়া এই মুহূর্তে যাচ্ছে না। যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, আপনারা জানেন। আরেকটা হচ্ছে ভোট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তো কাজ ধীর হয়ে গেছে। টাকা পাওয়া কিন্তু বন্ধ হয়নি, বরং ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে; অফিসিয়াল এটাই কিন্তু খবর আছে। পরবর্তী আপডেট এলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।
এরকম আরো আপডেট পেতে আমাদের wbformhelp.in ওয়েবসাইটটি ভিজিট করবেন।
ধন্যবাদ।
FAQ Section
1. যুবসাথী প্রকল্পের টাকা কবে আসবে?
যুবসাথীর টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে। মার্চ মাসের মধ্যে অনেকের অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা রয়েছে।
2. আমি আবেদন করেছি কিন্তু টাকা পাইনি কেন?
ওয়েবসাইট সমস্যা, ডেটা আপডেট না হওয়া, বা নির্বাচনজনিত কারণে পেমেন্ট দেরি হতে পারে।
3. যুবসাথী স্ট্যাটাস চেক করা যাচ্ছে না কেন?
বর্তমানে পোর্টাল সঠিকভাবে কাজ করছে না এবং অনেক ক্ষেত্রে ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে।
4. স্কলারশিপ পেলে কি যুবসাথীর টাকা পাওয়া যাবে?
হ্যাঁ, স্কলারশিপ এবং যুবসাথী—দুটোই একসাথে পাওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই।
5. কৃষকবন্ধু পেলে কি যুবসাথী পাবো না?
না, অনেক ক্ষেত্রে দেখা গেছে দুইটি প্রকল্পের টাকাই একসাথে পাওয়া যাচ্ছে।
6. যুবসাথীর টাকা কি বেকার ভাতা?
না, এটি সরাসরি বেকার ভাতা নয়, বরং দৈনন্দিন খরচের জন্য একটি আর্থিক সহায়তা।
7. IFMS পোর্টালে ডেটা নট ফাউন্ড দেখালে কি করব?
এখন কিছু করার নেই, সিস্টেম আপডেট হলে আবার চেক করতে হবে।
8. নির্বাচন (Election) এর জন্য কি টাকা দেরি হচ্ছে?
হ্যাঁ, Model Code of Conduct চালু থাকায় সরকারি কাজের গতি কমে গেছে, তাই দেরি হচ্ছে।
9. টাকা না এলে কোথায় যোগাযোগ করবো?
বর্তমানে ব্লক অফিসেও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না, তাই আপাতত অপেক্ষা করাই একমাত্র উপায়।
10. যুবসাথীর টাকা কি বন্ধ হয়ে গেছে?
না, টাকা বন্ধ হয়নি। সরকার ধাপে ধাপে পেমেন্ট করছে।