Central OBC NCL Certificate Online Apply 2026

বর্তমান সময়ে সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কিংবা বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। বিশেষ করে সেন্ট্রাল ওবিসি বা এনসিএল সার্টিফিকেট না থাকলে অনেক ক্ষেত্রেই সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। কিন্তু এখনো অনেকেই জানেন না ঘরে বসে কিভাবে সহজেই অনলাইনের মাধ্যমে সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করা যায়। কি কি ডকুমেন্ট লাগবে এবং পুরো প্রসেসটি আসলে কতটা সহজ। তাই আজকের এই article এ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ গাইড, যেখানে খুব সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হবে কিভাবে আপনি ঘরে বসেই অনলাইনে এনসিএল বা সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। শুধু তাই নয়, আবেদন করার সময় কোন কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে, কোথায় ভুল হলে আবেদন রিজেক্ট হতে পারে এবং আবেদন করার পর কতদিনের মধ্যে আপনি আপনার সার্টিফিকেট হাতে পাবেন, সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হলো এই আর্টিকেলে। অনেক সময় সঠিক তথ্যের অভাবে বা ভুল পদ্ধতিতে আবেদন করার কারণে আমাদের আবেদন বাতিল হয়ে যায়। যার ফলে সময় এবং পরিশ্রম দুটোই নষ্ট হয়। তাই এই আর্টিকেলটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন, তাহলে আপনি খুব সহজেই পুরো প্রক্রিয়াটি বুঝে নিতে পারবেন এবং নিজেই সঠিকভাবে আবেদন করতে পারবেন।
আবেদন শুরুর প্রথম ধাপ
তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ গাইড আর্টিকেলটি। প্রথমে Google ওপেন করে টাইপ করবেন Caste Certificate, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টের প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট পোর্টালের লিংক শো হবে। জাস্ট এই লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল কাস্ট সার্টিফিকেট পোর্টাল ওপেন হয়ে যাবে। official link – Click Here
ফর্ম ফিলআপ

পোর্টালে আসার পর OBC অপশনে ক্লিক করে apply for central OBC NCL অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। তারপর Applied for অপশনে Central সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে আপনার কি ডিজিটাল ওবিসি সার্টিফিকেট রয়েছে; যদি থাকে তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে সার্টিফিকেট ইস্যু ডেট এন্ট্রি করবেন। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন।
ঠিকানা ও অন্যান্য তথ্য
ভেরিফাই অপশনে ক্লিক করার পর এখানে স্টেট, জেলা, সাব-ডিভিশন এবং ব্লকের নাম অটোমেটিক চলে আসবে। জাস্ট এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ওবিসি অপশনে সিলেক্ট হয়ে থাকবে এবং এখানে জাতি বা কাস্ট অটো ফিল হয়ে থাকবে আপনার সার্টিফিকেট অনুসারে। তিন নাম্বার কলামে সার্টিফিকেট হোল্ডারের নাম এবং চার নাম্বার কলামে সার্টিফিকেট হোল্ডারের বাবার নাম অটোমেটিক চলে আসবে সার্টিফিকেট অনুসারে। জাস্ট এখানে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং ইমেইল আইডি থাকলে এখানে এন্ট্রি করবেন।
ডকুমেন্ট সেকশন
তারপর ডকুমেন্ট সেকশনে আসবেন। এখানে নিচের যেকোন একটা ডকুমেন্টস নাম্বার এন্ট্রি করবেন। ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। আধার কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। এছাড়া রেশন কার্ড বা খাদ্য সাথীর নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন।
ব্যক্তিগত তথ্য
তারপর এখানে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। ডেট অফ বার্থ এন্ট্রি করার পর প্রেজেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে জেলার নাম সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন। এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এন্ট্রি করবেন। গ্রাম পঞ্চায়েতের নাম এন্ট্রি করার পর এখানে গ্রাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন।
ইনকাম ও অন্যান্য তথ্য
তারপর ১০ নাম্বার কলামে অ্যাপ্লিক্যান্টের রিলিজিয়ন সিলেক্ট করবেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান—আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এবং এখানে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর ১২ নাম্বার কলামে অ্যাপ্লিক্যান্টের বিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে ১০০ KB-এর মধ্যে। এবং ১৩ নাম্বার কলামে আবেদনকারীর কালার ছবি আপলোড করবেন JPG ফরম্যাটে। এবং ১৪ নাম্বার কলামে কি পারপাসে এনসিএল সার্টিফিকেট আবেদন করছেন, তার একটা প্রমাণ আপলোড করবেন।
Read More : ICDS অঙ্গনওয়াড়ি কর্মী/সহায়িকা নিয়োগ 2026 – anganwadi recruitment 2026
Income Tax এ মাধ্যমিক পাশে চাকরি 2026 | Income Tax Notification Out 2026 | ইনকাম ট্যাক্স – চাকরি 2026
প্যারেন্ট ও ল্যান্ড ডিটেইলস
তারপর প্যারেন্ট সার্ভিস ডিটেইলস সেকশনে আসবেন। আবেদনকারীর বাবা যদি কোন সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করে থাকে, তাহলে এখানে তা উল্লেখ করবেন। কোনরকম চাকরি না করে থাকলে নন সিলেক্ট করবেন। একইভাবে আবেদনকারীর মা যদি কোন সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করে থাকে, তাহলে এখানে তা উল্লেখ করবেন। না করে থাকলে নন সিলেক্ট করবেন। তারপর এগ্রিকালচার ল্যান্ড ডিটেইলস সেকশনে আসবেন। এখানে ল্যান্ড লোকেশন এন্ট্রি করবেন। তারপর এখানে জমির টোটাল পরিমাণ এন্ট্রি করবেন একরে। তারপর এখানে কৃষি কাজযোগ্য জমির পরিমাণ এন্ট্রি করবেন এবং অকৃষি জমির পরিমাণ এন্ট্রি করবেন। অথবা এই ল্যান্ড ডিটেইলস অপশনটা সম্পূর্ণরূপে ফাঁকা রেখে দেবেন।
ফাইনাল সাবমিট
তারপর প্যারেন্ট ইনকাম ডিটেইলস সেকশনে আসবেন। এখানে আবেদনকারী বাবার ইনকাম এন্ট্রি করবেন স্যালারি এবং এগ্রিকালচার ইনকাম ছাড়া। এবং আবেদনকারীর বাবা ট্যাক্স পেয়ার হয়ে থাকলে এই অপশনগুলো ইয়েস সিলেক্ট করবেন, না হলে অপশনগুলো নো সিলেক্ট করবেন। একইভাবে আবেদনকারীর মায়ের কোন ইনকাম থাকলে এখানে তা এন্ট্রি করবেন এবং ট্যাক্স পেয়ার হয়ে থাকলে এই অপশনগুলো ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। তারপর সমস্ত ইনফরমেশন এন্ট্রি করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এইরকম একটা মেসেজ শো হবে— “Your application has been submitted successfully।”
Read More : How to Apply Online SDO Domicile Certificate in West Bengal 2026 | Domicile সার্টিফিকেট অনলাইন আবেদন 2026
প্রিন্ট ও জমা
তারপর Click Here এ ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম, সার্ভিস ডিটেলস এবং একনলেজমেন্ট কপি ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস এটাচ করে নিজের বিডিও অফিস বা এসডিও অফিসে জমা দেবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি হলো: ওবিসি সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, বিডিও ইনকাম সার্টিফিকেট এবং কি পারপাসে এনসিএল সার্টিফিকেট আবেদন করছেন তার প্রমাণপত্র।
স্ট্যাটাস চেক/সার্টিফিকেট ডাউনলোড
অ্যাপ্লিকেশন হার্ড কপি জমা দেওয়ার পর পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হলে, আপনাকে কাস্ট সার্টিফিকেট পোর্টালে আসতে হবে। যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাপ্রুভড (Approved) শো হয়, তাহলে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের অনলাইনে সেন্ট্রাল ওবিসি এনসিএল সার্টিফিকেট আবেদন করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি।
ধন্যবাদ
এরকম আরো আপডেট পেতে আমাদের wbformhelp.in এ ভিজিট করবেন।