নতুন আপডেট: যুবসাথীর বদলে যুবশক্তি(Yuvo Shakti) প্রকল্প

যুবসাথীর বদলে এবার চালু হবে যুবশক্তি প্রকল্প। ১৫০০ টাকার বদলে ৩০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে নতুন একটা প্রকল্প, নতুন একটা ঘোষণা কিন্তু হতে চলেছে। শুধু তাই নয়, আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন, আপনার বয়স যদি ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হয়, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ২৫,০০০ টাকা উৎসাহ ভাতা সঙ্গে কাজের ট্রেনিং-এর ব্যবস্থাও কিন্তু করা হবে।
নির্বাচন ও নতুন ইশতেহার প্রসঙ্গ
এমনিই কিন্তু একটা ঘোষণা বিজেপির তরফ থেকে আসতে চলেছে। এমনিতেই আপনারা জানেন, বিধানসভা নির্বাচনের মাঝেই বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু প্রতিশ্রুতি দেওয়া—মানে ইশতেহার প্রকাশ করা কিন্তু শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের ইশতেহার নিয়ে আপনাদেরকে অন্য একটি আর্টিকেলের মাধ্যমে জানিয়েছিলাম কী কী ঘোষণা হয়েছে। এবার বিজেপির তরফ থেকে নতুন একটা ইশতেহার আসতে চলেছে, যেখানে এই সমস্ত একাধিক বড় বড় ঘোষণা কিন্তু হতে চলেছে।
লক্ষ্মী ভান্ডার ও যুবসাথী নিয়ে নতুন দাবি
তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়া থেকে শুরু করে যুবসাথী প্রকল্পের বদলে যুবশক্তি প্রকল্প এবং সেখানে ১৫০০ টাকার বদলে ৩০০০ টাকা দেওয়া নিয়ে নতুন কী আপডেট উঠেছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তবে আবারও বলব, আর্টিকেলটি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন; আমরা কোনো রাজনৈতিক প্রচার করছি না। চলুন প্রথমে কী কী আপডেট উঠেছে সেটা আগে দেখে নেই। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি যেখানে এই প্রকল্পের বিষয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে। দেখুন – ‘যুবসাথীর পাল্টা যুবশক্তি, স্বস্তি বিজেপির সমীক্ষায়’। তো বুঝতে পারছেন, রাজ্য সরকার যেমন যুবসাথী প্রকল্প চালু করেছে যেখানে আবেদন করলে আপনি ১৫০০ টাকা পেতে পারেন।
রিপোর্ট অনুযায়ী কী বলা হয়েছে
এবার বিজেপি ক্ষমতায় এলে ‘যুবশক্তি’ প্রকল্প চালু করা হবে, যেখানে ১৫০০ টাকা নয়—৩০০০ টাকা করে প্রতি মাসে বেকার ছেলেমেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এই বিষয়ে কী আপডেট উঠেছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তার আগে দেখে নিন কবে প্রকাশিত হয়েছে—এই যে দেখুন, ২০২৬ মার্চের ২২; একদম নতুন আপডেট দেখাচ্ছি।
ইশতেহার প্রকাশের সম্ভাব্য তারিখ

চলুন কী কী বলা হয়েছে, এক এক করে আপনাদেরকে এই প্রতিশ্রুতি অনুযায়ী দেখিয়ে দিই। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে—বিধানসভা নির্বাচনের মাঠে প্রার্থীদের লড়াই চলার পাশাপাশি যুযুধান দুই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে প্রতিশ্রুতির লড়াইও চলছে জোর কদমে। নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দিয়েছে তৃণমূল, বিজেপিরও ‘সংকল্পপত্র’ তৈরির কাজ চলছে জোর কদমে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে ইশতেহার প্রকাশ হয়েছে। এবার কিন্তু বিজেপির যে ইশতেহার মানে সংকল্পপত্র, সেটাও তৈরির কাজ চলছে জোর কদমে। সব ঠিকঠাক থাকলে আগামী ২৬ থেকে ২৮-শে মার্চের মধ্যেই প্রকাশ হতে পারে বিজেপির নির্বাচনী সংকল্পপত্র।
অন্নপূর্ণা যোজনা ও বাড়তি ভাতা
তো বুঝতে পারছেন, ২৬ থেকে ২৮ তারিখের মধ্যেই এই নতুন সংকল্পপত্র বিজেপির তরফ থেকে প্রকাশিত হয়ে যেতে পারে। এবার দেখুন বলা হয়েছে—সূত্রের খবর, সেখানে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী প্রকল্পের ধাঁচেই প্রতিশ্রুতি দিতে পারে বিজেপি। তবে আর্থিক অনুদানের পরিমাণ প্রায় দ্বিগুণ বাড়ানোর কথা বলতে পারে তারা। তো বুঝতে পারছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি ১৫০০ টাকা পান, তাহলে এমনিতেই আগেই ঘোষণা হয়েছে বিজেপি ক্ষমতায় এলে ৩০০০ টাকা করে দেওয়া হবে। ঠিক একইভাবে যুবসাথী প্রকল্পের বদলে যুবশক্তি প্রকল্পেও কিন্তু ৩০০০ টাকা করে পাওয়া যাবে।
ট্রেনিং ও ২৫,০০০ টাকা উৎসাহভাতা
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং দলীয় স্তরে মোর্চাভিত্তিক প্রস্তাবগুলি একত্রিত করে পাঠানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তাদের শেষ মুহূর্তের সংযোজন-বিয়োজনের পরেই সংকল্পপত্র প্রকাশ করে দেওয়া হতে পারে। বিজেপি সূত্রের খবর—ইতিমধ্যেই প্রথম সারির একাধিক বিজেপি নেতা প্রকাশ্যেই বলেছেন, ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালু করা হবে এবং মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে।
মহিলাদের জন্য 3000 টাকা
তো বুঝতে পারছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম বদলে হবে ‘অন্নপূর্ণা যোজনা’। আর এই প্রকল্পের টাকার পরিমাণ বেড়ে হবে ৩০০০ টাকা; অর্থাৎ মহিলারা ৩০০০ টাকা করে পাবেন, যা তৃণমূল সরকারের এখনকার প্রদেয় ১৫০০ টাকার দ্বিগুণ।
যুবশক্তি প্রকল্পের সুবিধা
দেখুন বলা হয়েছে—আবার যুবসাথী প্রকল্পে তৃণমূল সরকার প্রতি মাসে ১৫০০ টাকা করে দিচ্ছে। বিজেপির সূত্রের খবর, বিজেপি ‘যুবশক্তি’ প্রকল্প আনতে চলেছে। তো বুঝতে পারছেন, বিজেপির তরফ থেকে নতুন একটা প্রকল্প আসতে চলেছে যার নাম হচ্ছে ‘যুবশক্তি’। আর সেই প্রকল্পে আর্থিক অঙ্ক বর্তমান সরকারের আমলের প্রদেয় অর্থের দ্বিগুণ হতে চলেছে। মানে যুবসাথী প্রকল্পে এখন ১৫০০ টাকা দেওয়া হচ্ছে, আর যুবশক্তি প্রকল্পটা চালু হলে এখানে কিন্তু ৩০০০ টাকা করে দেওয়া হবে।
Related Post : যুবসাথী টাকা কবে ঢুকবে? Yuva Sathi Status Check | Jubo Sathi Prokolpo Taka Kobe Dhukbe
যোগ্যতা ও ভবিষ্যৎ সুযোগ
দেখুন বলা যায়, এর আগেই অবশ্য যুব মোর্চার তরফ থেকে সংকল্পপত্র কমিটির কাছে প্রস্তাব গিয়েছিল। মাধ্যমিক উত্তীর্ণ ১৮ থেকে ৪০ বছর বয়সীদের যোগ্যতার ভিত্তিতে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণরত অবস্থায় মাসে ২৫,০০০ টাকা উৎসাহভাতা দেবে সরকার। তো বুঝতে পারছেন, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যদি আপনার বয়স হয় এবং আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে এই যে উৎসাহ প্রশিক্ষণ—মানে ট্রেনিং নেওয়া হবে। আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন আপনাদেরকে উৎসাহ ভাতা দেওয়া হবে ২৫,০০০ টাকা।
সতর্কতা
তো, বুঝতে পারছেন দারুণ কিন্তু একটা ঘোষণা হতে চলেছে, হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, সব মিলিয়ে দেখতে গেলে যারা প্রশিক্ষণ নেবে, তাদের জন্য যেমন কর্মসংস্থান এবং উৎসাহভাতা দেওয়া হবে। অর্থাৎ, আপনি প্রশিক্ষণ নিচ্ছেন, আপনার কাজও হতে পারে। অর্থাৎ, আপনি যদি ট্রেনিং-এ সফল হন, আপনাকে চাকরি দেওয়া হবে। সঙ্গে উৎসাহভাতা তো পাচ্ছেনই, তেমনি যারা সেই যোগ্যতামান করতে পারবেন না—অর্থাৎ ধরুন আপনি এই যোগ্যতামান অর্জন করতে পারলেন না, আপনি ট্রেনিং-এ পাস করতে পারলেন না বা চাকরি পেলেন না, কাজ পেলেন না—সেক্ষেত্রে দেখুন বলা হয়েছে তারাও বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ ভাতা পাবেন বলেই সূত্রের খবর। অর্থাৎ, তাদেরকে মাসে ৩০০০ টাকা করে ভাতা দেওয়া হবে, অর্থাৎ এই যুবশক্তি প্রকল্পের মাধ্যমে।
তো দেখতেই পেলেন বন্ধুরা, বিজেপির তরফ থেকে নতুন সংকল্পপত্র আসতে চলেছে, যেখানে এই ধরনের বড় বড় ঘোষণা কিন্তু হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম বদলে অন্নপূর্ণা যোজনা হতে পারে এবং যুবসাথী প্রকল্পের যে নামটা রয়েছে, সেই যুবসাথীটার নাম বদলে যুবশক্তি হতে পারে। এবং এই দুটো প্রকল্পেই ডবল টাকা কিন্তু আপনারা পেতে পারেন। ১৫০০ টাকার বদলে ৩০০০ টাকা করে আপনাদের ব্যাংক একাউন্টে আসতে পারে, সঙ্গে ২৫০০০ টাকার উৎসাহভাতা তো রয়েছেই।
তো, এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোন মন্তব্য মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অলরেডি কিন্তু একটা বিখ্যাত জনপ্রিয় সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম।
আর সর্বশেষ জানাবো, আর্টিকেলটি কোন রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন এবং নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করবেন। আমরা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, কোন রাজনৈতিক দলের প্রচার করছি না। সাধারণ মানুষদের জন্য যে সমস্ত ঘোষণাগুলো হয়, সেটা রাজ্য সরকার বলুন বা বিরোধী দল বলুন—সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি আমরা এবং প্রতিনিয়ত আর্টিকেলের মাধ্যমে কিন্তু আপডেটগুলো দেই। আপনার যদি নিজস্ব কোন মন্তব্য মতামত থাকে, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
এরকম আরো আপডেট পেতে আমাদের wbformhelp.in ওয়েবসাইটটি ভিজিট করবেন।
ধন্যবাদ।
FAQ Section (জিজ্ঞাসিত প্রশ্নাবলি)
1. যুবশক্তি প্রকল্প কী?
➧ যুবশক্তি প্রকল্প একটি প্রস্তাবিত নতুন সরকারি প্রকল্প, যেখানে বেকার যুবকদের মাসে 3000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হতে পারে।
2. যুবসাথী ও যুবশক্তি প্রকল্পের মধ্যে পার্থক্য কী?
➧ বর্তমানে যুবসাথীতে কম টাকা (প্রায় 1000 টাকা) দেওয়া হয়, কিন্তু যুবশক্তি প্রকল্পে মাসে 3000 টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে।
3. যুবশক্তি প্রকল্পে কত টাকা পাওয়া যাবে?
➧ এই প্রকল্প চালু হলে প্রতি মাসে 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে।
4. কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে?
➧ মাধ্যমিক পাস এবং বয়স 18 থেকে 40 বছরের মধ্যে এমন বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবে।
5. ২৫,০০০ টাকা উৎসাহভাতা কী?
➧ যারা ট্রেনিং নেবে, তাদের ট্রেনিং চলাকালীন মাসে 25,000 টাকা পর্যন্ত উৎসাহভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।
6. এই প্রকল্প কি এখন চালু হয়েছে?
➧ না, এটি এখনো অফিসিয়ালি চালু হয়নি। এটি নির্বাচনী ইশতেহারের সম্ভাব্য ঘোষণা।
7. ট্রেনিং নেওয়ার সুবিধা কী?
➧ ট্রেনিং নিলে কাজ শেখার সুযোগ থাকবে এবং সফল হলে চাকরির সম্ভাবনাও থাকতে পারে।
8. ট্রেনিংয়ে ফেল করলে কি টাকা পাওয়া যাবে?
➧ হ্যাঁ, ট্রেনিং সফল না হলেও মাসে 3000 টাকা ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
9. লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কি পরিবর্তন আসতে পারে?
➧ প্রস্তাব অনুযায়ী লক্ষ্মী ভান্ডারের নাম বদলে “অন্নপূর্ণা যোজনা” হতে পারে এবং টাকা 3000 টাকা করা হতে পারে।
10. কবে এই প্রকল্প সম্পর্কে চূড়ান্ত ঘোষণা হবে?
➧ সম্ভাবনা রয়েছে মার্চ 26 থেকে 28 তারিখের মধ্যে ইশতেহার প্রকাশের সময় চূড়ান্ত ঘোষণা হতে পারে।